By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যে কারণে ব্যালটের ভোটে ফিরলো ইসি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > যে কারণে ব্যালটের ভোটে ফিরলো ইসি
রাজনীতি

যে কারণে ব্যালটের ভোটে ফিরলো ইসি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৪ at ৪:০৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সোমবার কমিশন জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোটগ্রহণ হবে সনাতনী ব্যালট পেপার আর স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে। ইভিএম মেরামতের জন্য অর্থপ্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়া, সময় স্বল্পতা ও ইভিএমের প্রতি রাজনৈতিক দলগুলোর বিরোধিতা থাকায় নির্বাচনের সাত মাস আগে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসি’র সিদ্ধান্তের পেছনে আরও কিছু কারণ আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনে আনার এটি একটি প্রক্রিয়া হতে পারে। এ ছাড়া বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শও এক্ষেত্রে কাজ করে থাকতে পারে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলছেন, আগেই এই সিদ্ধান্ত নেয়া হলে এতদিন অহেতুক বিতর্কের অবতারণা হতো না।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মানবজমিনকে বলেন, নির্বাচন কমিশন বাস্তবতার পরিপ্রেক্ষিতে ইভিএম থেকে সরে এসেছে। মূল বিষয় হলো তাদের কাছে টাকা নাই। এখানে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা গুরুত্ব পায়নি।

তাদের কাছে টাকা থাকলে ঠিকই ইভিএম ব্যবহার করতো। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনা নয় বরং ইভিএম বাতিল করে বিএনপিকে ফাঁদে ফেলার কৌশলও হতে পারে। এখন নির্বাচন কমিশন বলবে তারা তো চেয়েছিল ব্যালটে ভোট করতে; এখন সেটি তো করা হলো, তাহলে তারা আসে না কেন? তিনি আরও বলেন, এখন তারা সংলাপে ডাকছে, ব্যালটে নির্বাচন দিচ্ছে, এটা হলো নির্বাচন ম্যানেজমেন্ট কৌশল। কিন্তু মূল পলিটিক্যাল ইস্যুর সমাধান না করলে এটি কাজে আসবে না। এটি করলে একতরফা হবে। আমি খুব একটা আশার আলো দেখি না। ড. তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর মূল বিষয়টি আসলে ইভিএম বা ব্যালট না। বিষয়টি হলো নিরপেক্ষতা নিশ্চিত করতে পারছেন না। সব দলকে নির্বাচনে আনতে পারছেন না। একটি দল ভোট বুথ সব সময় দখল করে রাখছে। ভোট বুথ দখল থাকলে ইভিএম দিলেও যেমন ভোট হবে, ব্যালটে দিলেও তাই হবে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হয়েছে। এমনিতেই নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ইভিএম নিয়ে যেন আর বিতর্ক না হয় সেটি থেকে সরে আসার জন্য তাদেরকে ধন্যবাদ। তিনি বলেন, বর্তমানে অর্থ সংকট রয়েছে। সেই সঙ্গে ইভিএম নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজ বিরোধিতা করে আসছে। এই মুহূর্তে ইভিএমের পেছনে টাকা খরচ করলে দেশের মানুষ তাদের প্রতি আরও বিরক্ত হতো। এটা তারা উপলব্ধি করতে পেরেছে। এ ছাড়া তারা এখন ভীষণ চাপের মধ্যে রয়েছে। তিনি বলেন, আমি জানি না, নির্বাচন কমিশনের মধ্যে দ্বিতীয় কোনো চিন্তা আসছে কিনা। কারণ তারা যদি আবারো ওইরকম নির্বাচন করে তাহলে পার পাওয়া দুরূহ হবে। এই জায়গা থেকে তারা এমন করছে কিনা। কেনিয়ার নির্বাচনের সঙ্গে জড়িতদেরকে স্যাংশন দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ রকম ঝুঁকিতে তারাও আছে। এটাও একটি কারণ হতে পারে।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আমি প্রথম থেকেই জানতাম তারা ইভিএমে ভোট করতে পারবে না। এটাই হওয়ার ছিল। অধিকাংশ মানুষই ইভিএম চায় না। তারা এতদিন কেন যে ইভিএম নিয়ে দৌড়াদৌড়ি করলো; এত কথা বললো, বিতর্ক হলো-সেটি বলতে পারবো না। এখন তাদের ভাবতে হবে আগামী নির্বাচন কীভাবে নিয়ন্ত্রণ করা যায়।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ইভিএমের পেছনে খরচ করা হলে সমস্যা আরও বৃদ্ধি পেতো। এ ছাড়া ইভিএমে ভোটের হার কম হচ্ছে। ভোট দিতে অনেক সময় লাগছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তো যাচাই করা যায় না। নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি।

ব্যালটেই ভোট: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো আসনেই আর ইভিএম ব্যবহার করা হবে না, ৩০০ আসনের সবগুলোতেই ভোটগ্রহণ হবে সনাতনী ব্যালট পেপার আর স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে। সোমবার ঢাকায় নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম সভা শেষে কমিশনের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানও সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি সচিব জাহাংগীর আলম বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে এ মেশিন মেরামতের জন্য যে ১২৫৯ কোটি ৯০ লাখ টাকা চাওয়া হয়েছিল; এ অর্থ প্রাপ্তির অনিশ্চয়তার কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আসন্ন পাঁচ সিটি নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার অব্যাহত থাকবে বলে জানান ইসি সচিব।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত যুবক
পরবর্তী সংবাদ ডয়চে ভেলে ও নেত্র নিউজের খবর ভুয়া -র‌্যাব
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?