By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | সকাল ৭:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করলো চীন, যুক্তরাষ্ট্রের নিন্দা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করলো চীন, যুক্তরাষ্ট্রের নিন্দা
বিদেশলিড

তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করলো চীন, যুক্তরাষ্ট্রের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৮ at ১:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

তাইওয়ানের চারদিকে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সম্প্রতি ক্যালিফোর্নিয়া সফর করেন এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। এরই কড়া প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। ‘কমব্যাট রেডিনেস প্যাট্রোলস’ নামের এই মহড়া আগামী ১০ই এপ্রিল পর্যন্ত চলবে।

খবরে জানানো হয়, শনিবার চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই মহড়ার ঘোষণা দেয়। চীনের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের উত্তর এবং দক্ষিণ পাশে সাগর ও আকাশে এই মহড়া চলবে। পিএলএ বলেছে, তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে বহিরাগত শক্তি এক হয়ে উসকানি সৃষ্টি করছে। এই মহড়ার মধ্য দিয়ে চীন তাদেরকে হুঁশিয়ার করতে চায়। চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

বিশ্বে মাত্র দুটি দেশ তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

সেই দেশ দুটি সফরে মধ্য আমেরিকা গিয়েছেন দ্বীপটির নেতা সাই। তবে সফর থেকে ফেরার পথে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নামেন এবং ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রও ‘এক-চীন নীতি’ মেনে চলে। এর অর্থ হচ্ছে, তাইওয়ানকে চীনের অংশ মনে করে যুক্তরাষ্ট্র। যদিও বাস্তবে দেখা গেছে তাইওয়ানের স্বাধীনতাকামীদের কাছে বিপুল অস্ত্র বিক্রি শুরু করেছে দেশটি। এটিকে ভালোভাবে নিচ্ছে না বেইজিং। তাছাড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন ঘনঘন বৈঠককে নিজের অখণ্ডতার জন্য হুমকি মনে করছে চীন।
ম্যাকার্থি ও সাইয়ের মধ্যেকার বৈঠক হওয়ার আগেই বেইজিং তাই প্রতিশোধের হুমকি দিয়েছিল। চীনের শানডং এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে বুধবার পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যেতে দেখা গেছে। বৈঠক শুরুর আগেই তাইওয়ানের দক্ষিণ-পূর্ব জলসীমার মধ্য দিয়ে যাত্রা করে এই এয়ারক্রাফট ক্যারিয়ার। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্বীপের নিরাপত্তা রক্ষার জন্য যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, চীন সাই-এর মার্কিন সফরকে সামরিক মহড়া চালানোর অজুহাত হিসাবে ব্যবহার করছে। এর ফলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইওয়ানের সামরিক বাহিনী শান্ত, যৌক্তিক এবং গুরুত্বের সঙ্গে এর প্রতিক্রিয়া জানাবে।

এদিকে তাইওয়ানের ব্যাপারে সামরিক চাপপ্রয়োগ না করে কূটনৈতিক পন্থা অবলম্বনের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান উপকূলে চীনের যুদ্ধজাহাজ পৌঁছানোর পর এই আহ্বান জানায় দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, আমরা তাইওয়ানের ওপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করতে বেইজিং-এর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে। প্যাটেল দাবি করেন, যেকোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রোজায় খাদ্যাভ্যাস ও সুস্থতায়-এর প্রভাব
পরবর্তী সংবাদ রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৮, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ২৮, ২০২৬
এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?