By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | দুপুর ২:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সায়েদাবাদ টার্মিনালে আন্তঃজেলা বাস ঢুকতে দেয়া হবে না: তাপস
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > সায়েদাবাদ টার্মিনালে আন্তঃজেলা বাস ঢুকতে দেয়া হবে না: তাপস
জাতীয়

সায়েদাবাদ টার্মিনালে আন্তঃজেলা বাস ঢুকতে দেয়া হবে না: তাপস

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/১৬ at ২:০৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

ঢাকা মহানগরীর ওপর থেকে চাপ কমাতে সায়েদাবাদ টার্মিনালে আর আন্তঃজেলার কোনো বাস ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৬ মে) সকালে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে মেয়রের দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মেয়র তাপস বলেন, ‘আন্তঃজেলা বাসের চাপ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে কাঁচপুরে আমরা টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছি। এটি সম্পন্ন হলে বাইরে থেকে আসা বাস আর মূল ঢাকায় ঢুকতে পারবে না। ইতোমধ্যে আমাদের ভূমি উন্নয়নের কাজ চলমান আছে।’

সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে তাপস বলেন, ঢাকার ভেতরে যেসব বাস চলবে তা সায়েদাবাদ বাস টার্মিনালে রাখা হবে। এ জন্য এ বাস টার্মিনালের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পুরো টার্মিনালকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসার লক্ষ্যে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, আধুনিকায়নের ফলে বাস ব্যবস্থাপনায় যেমন গতি বৃদ্ধি পাবে, তেমনি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রীসেবার মান ও নিরাপত্তা আরও বেড়ে যাবে। চালক-সহযোগীদের জন্য আবাসন সুবিধা দিতে ডরমিটরি নির্মাণের কাজও গ্রহণ করা হয়েছে, বাড়ানো হয়েছে কাউন্টারের সংখ্যা।

এ সময় যানজট নিরসন এবং যানবাহন চলাচলের গতিশীলতা বাড়াতে ডিএসসিসি কাজ করছে বলে জানান মেয়র। বলেন, ‘আমরা বেড়িবাঁধ সড়কের রায়েরবাজার স্লুইসগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত সড়ককে আট লেনে প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি, যা ঢাকার ভেতরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যাচাই কমিটির বৈঠকে এ প্রকল্প অনুমোদন হয়েছে।’

ঢাকা যানজটমুক্ত, নিরাপদ, গতিশীল ও পরিবেশবান্ধব একটি সচল মহানগরী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ উচ্চ রক্তচাপ, ইউরিক অ্যাসিড, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী এ ভেষজ
পরবর্তী সংবাদ ভোটের হার নিয়ে বিবিসির প্রশ্ন- শেখ হাসিনা বললেন, কাজের জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ৪, ২০২৬
চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৪, ২০২৬
ঈদগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৪, ২০২৬
মুজাফরাবাদ গণহত্যা দিবস স্মর‌ণে বাসদ ও ছাত্রফ্রন্টের পুষ্পমাল্য অর্পণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?