By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | দুপুর ২:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশ ফিরে না আসলে আজকের শান্তি গণতন্ত্র, উন্নত সমৃদ্ধ দেশ পেতাম না
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশ ফিরে না আসলে আজকের শান্তি গণতন্ত্র, উন্নত সমৃদ্ধ দেশ পেতাম না
রাজনীতি

শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশ ফিরে না আসলে আজকের শান্তি গণতন্ত্র, উন্নত সমৃদ্ধ দেশ পেতাম না

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/১৮ at ১১:২৩ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা বলেছেন, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশ ফিরে না আসলে আজকের শান্তি গণতন্ত্র, উন্নত সমৃদ্ধ দেশ পেতাম না। বৈরী রাজনৈতিক পরিবেশে স্বদেশে ফিরে আসার যে সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা; তা ছিল যুগান্তকারী। বুধবার (১৭ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ নিউজ এজেন্সির ( বিএনএ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পোর্টল্যান্ড গ্রুপের কনফারেন্স রুমে বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) নির্বাহী সম্পাদক ইয়াসিন হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার। শামীমা হারুন লুবনা বলেন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট আসনে জয়লাভ করে। এরপর বাংলাদেশকে পিছনে ফিরতে হয়নি। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হতে যাচ্ছে; যা মোটেও সহজ কাজ নয়। এসব একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সম্ভব হচ্ছে। তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে তার দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই আওয়ামী লীগ আজ দল হিসেবে অনেক বেশি শক্তিশালী। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশে এর আগে কেউ এত বছর সরকারপ্রধান হতে পারেননি। এর বাইরে ১১ বছরেরও বেশি সময় তিনি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা। সততা, প্রজ্ঞা, দক্ষ আর দূরদর্শী নেতৃত্বগুণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর চৌকস দূরদৃষ্টি সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন কার্মকাণ্ড গুলো হচ্ছে তা আজ দৃশ্যমান। দেশের অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন সবই হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর যুগান্তকারি নানান পদক্ষেপে। সাধারণ মানুষের পাশাপাশি তিনি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে বিএনএ সম্পাদক ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার বলেন, দেশের গণতন্ত্র আর প্রগতিশীলতার রাজনীতি ফেরাতে রাতে দুই শিশুসন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকে ছোটবোন শেখ রেহানার কাছে রেখে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে প্রত্যাবর্তন করেন তিনি। দেশে ফিরে বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে উন্নয়নের মাধমে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে সংগ্রাম শুরু করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন স্বদেশে প্রত্যাবর্তন করেন, তখন রাজনৈতিক অবস্থা অনুকুল ছিল না! কাকতালীয়ভাবে প্রকৃতিও ছিল বৈরী! তখনকার রাজনীতির মতোই প্রকৃতিও ঝঞ্ঝা-বিক্ষুব্ধ আচরণ করে। ১৯৮১ সালের ১৭ মে ছিল কালবৈশাখীর হাওয়া, বেগ ছিল ঘণ্টায় ৬৫ মাইল। প্রচণ্ড ঝড়বৃষ্টি আর দুর্যোগও সেদিন গতিরোধ করতে পারেনি গণতন্ত্রকামী লাখ লাখ মানুষের মিছিল। মুষলধারার বৃষ্টি-বাদল উপেক্ষা করে তারা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন নেত্রী কখন আসবেন এই প্রতীক্ষায়। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” ধ্বনিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ বাতাস। জনতার কণ্ঠে বজ্রনিনাদে ঘোষিত হয়েছিল ‘পিতৃহত্যার বদলা নিতে/লক্ষ ভাই বেঁচে আছে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। অবশেষে জনতার অপেক্ষা শেষ হয়। বিকেল ৪টায় কুর্মিটোলা বিমানবন্দরে জনসমুদ্রের জোয়ারে এসে পৌঁছান শেখ হাসিনা। তাকে একনজর দেখার জন্য কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত রাস্তাগুলো রূপ নিয়েছিল জনসমুদ্রে। মিজানুর রহমান মজুমদার বলেন, স্বদেশের মাটিতে পা রেখে লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে আপ্লুত শেখ হাসিনা সেদিন বলেছিলেন, “সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই’। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ এজেন্সির প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, পরিচালক হাদিদুর রহমান ও বিভিন্ন গণ্যমাধ্যমের সাংবাদিকগণ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি, যারা স্থান পেলেন কমিটিতে

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর

সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

সস্ত্রীক সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সাতকানিয়ায় নিখোঁজের পর পুকুরে মিললো শিশুর মরদেহ
পরবর্তী সংবাদ এবার ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখছেন সিটি কোচ গার্দিওলা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ৪, ২০২৬
চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৪, ২০২৬
ঈদগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৪, ২০২৬
মুজাফরাবাদ গণহত্যা দিবস স্মর‌ণে বাসদ ও ছাত্রফ্রন্টের পুষ্পমাল্য অর্পণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?