By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৩:১৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইমরানের সর্বনাশ, জারদারির পোয়াবারো
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইমরানের সর্বনাশ, জারদারির পোয়াবারো
বিদেশলিড

ইমরানের সর্বনাশ, জারদারির পোয়াবারো

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৬/০২ at ১২:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

ইমরান খানের সর্বনাশ। অন্যদিকে আসিফ আলি জারদারির পোয়াবারো। ফাঁদে পড়েছেন ইমরান। তাকে একে একে ত্যাগ করে যাচ্ছেন নেতারা। চেষ্টা করছেন নতুন দল গঠন করতে। আবার অনেককে নিজের বাগে নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ইমরানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের কমপক্ষে ২৪ জন সাবেক ও বর্তমান আইনপ্রণেতা যোগ দিয়েছেন জারদারির দল পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি)। এর বেশির ভাগই দক্ষিণ পাঞ্জাবের। এর মধ্যে শুধু মুজাফফরগড় জেলারই ১০জন। অন্যরা ওকারা, ভাওয়ালপুর, মিয়াওয়ালি, ভাওয়ালনগর এবং রহিম ইয়ার খান ডিস্ট্রিক্টসের।

তাদেরকে স্বাগত জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি, নায়ার হোসেন বুখারি, সাবেক গভর্নর মাখদুম আহমেদ মেহমুদ এবং সৈয়দ হাসান মুর্তজা। পিপিপির জন্য মুজাফফরগড় হলো দুর্গ। জাতীয় পরিষদের নির্বাচনে এই জেলা থেকে কঠিন সময়েও তাদের দুই থেকে তিনজন সদস্য বিজয়ী হন। দলে নতুন যোগ দেয়া ব্যক্তিদের একজন বলেছেন, তারা প্রথমে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজে (পিএমএলএন) যোগ দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু সেখানে স্থান পাননি। কারণ, এস্টাবলিশমেন্টের চাপে দল ছেড়ে আসা এসব ব্যক্তিতে ভরসা পাচ্ছিলেন না তারা। নিজের নাম প্রকাশ করতে চান না ওই নেতা। তিনি বলেন, তারা পিপিপিতে যোগ দিয়েছেন। কারণ, প্রতিটি নির্বাচনী এলাকায় ৮ হাজার থেকে ১০ হাজার ভোটব্যাংক আছে তাদের। এছাড়া এস্টাবলিশমেন্টও তাদের পক্ষে থাকতে পারে। পিপিপির দক্ষিণ পাঞ্জাবের একজন নেতা বলেছেন, যারা যোগ দিয়েছেন পরবর্তী নির্বাচনে তারা দলের শক্তিশালী প্রার্থী হবেন না। তবে এখন অন্তত দল ভাল পারফরর্মেন্স দেখিয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পাঞ্জাব থেকে জাতীয় পরিষদে মাত্র ৬টি আসনে জয়ী হয়েছিল পিপিপি। এই নেতা আরও বলেন, মুলতানের আরও নেতা যোগ দেবেন তাদের সঙ্গে। তাদের ভবিষ্যত নিয়ে সাবেক প্রধানমন্ত্রী গিলানি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার পরই এই যোগদান হবে। বিলাওয়াল হাউজে সাংবাদিকদের কাছে গিলানি বলেছেন, পাঞ্জাবে ভবিষ্যত রাজনৈতিক কৈশল নিয়ে তাদের গঠনমুলক আলোচনা হচ্ছে। সব রাজনৈতিক দলের নেতা এখন পিপিপিতে যোগ দিতে চাইছেন। তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন
পরবর্তী সংবাদ ছুটিতে বিদেশ যাচ্ছেন হারুন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?