By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | সকাল ১০:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আদানির উভয় ইউনিটের বিদ্যুৎ মিলবে ২৫ জুন থেকে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অর্থ-বাণিজ্য > আদানির উভয় ইউনিটের বিদ্যুৎ মিলবে ২৫ জুন থেকে
অর্থ-বাণিজ্যলিড

আদানির উভয় ইউনিটের বিদ্যুৎ মিলবে ২৫ জুন থেকে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৬/০৯ at ১:০৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চলতি মাসেই নির্ধারিত সময়ে ভারতের আদানি গ্রুপের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী ২৫ জুন থেকে ঝাড়খণ্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বিদ্যুৎ মিলবে। ফলে চলমান সংকটে স্বস্তি দিতে সরবরাহ আরও ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বাড়বে।

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে শুরু থেকেই নানা আলোচনা চলছে। তবে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ আর লোডশেডিংময় বর্তমান সংকটে নির্ভরতার অন্যতম কেন্দ্রে আদানির বিদ্যুৎ।

গত মার্চ থেকে পরীক্ষামূলকভাবে আর এপ্রিলে বাণিজ্যিকভাবে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বর্তমানে ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট হারে বিদ্যুৎ মিলছে। কথা ছিল, অপর ইউনিটের বিদ্যুৎ সরবরাহ জুন থেকে শুরু হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই আদানির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ পেতে সঞ্চালন অবকাঠামোসহ যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহেই জাতীয় গ্রিডে আদানির উভয় ইউনিটের বিদ্যুৎ যুক্ত হবে।

পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, ‘আমাদের পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সঞ্চালন ব্যবস্থার জন্য বাকি যে ইউনিটের বিদ্যুৎ নিতে পারছে না সেটিও প্রস্তুত হয়ে যাবে। ফলে আগামী ২৫ জুন থেকে বা তারও আগে থেকে আমরা আদানি থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট পুরোটাই পাব। এতে লোডশেডিং অনেকটা অর্ধেকে নেমে আসবে।’

যদিও আদানির বিদ্যুতের দাম নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন রয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, পায়রা-রামপালের দামেই মিলছে আদানির বিদ্যুৎ। পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, এটি কয়লার দামের ওপর নির্ভর করে। এখানে ১১ টাকা যোগ-বিয়োগ হচ্ছে আর কি। পায়রা-রামপাল-আদানি, সবগুলোই প্রতিযোগিতাপূর্ণ ও সমপর্যায়ের।

এদিকে বিশেষজ্ঞরা মনে করেন, আদানির বাড়তি জোগান সংকটে স্বস্তির হাওয়া দেবে। তবে তারা একই সঙ্গে তুলনামূলক সাশ্রয়ী বিদ্যুতে প্রাধান্য দেয়ার পরামর্শ দিচ্ছেন।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, যেহেতু অন্য জায়গায় আমরা বিদ্যুৎ পাচ্ছি না, সে হিসেবে অবশ্যই যদি তারা বাড়তি সাপোর্ট দিতে পারে, তাহলে এই মুহূর্তে আমাদের যে ২ হাজার মেগাওয়াটের ঘাটতি রয়েছে সেটি কমে আসবে। তাছাড়া আমরা যদি সব কেন্দ্র চালাই তাহলে আমাদের সবচেয়ে ব্যয়বহুল যে বিদ্যুৎকেন্দ্র সেটি বন্ধ রাখতে হবে।

আদানির উভয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে দেশের বিদ্যুৎ সক্ষমতার সাড়ে ৬ শতাংশই হবে আদানিনির্ভর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

আসছে মাদক প্রতিরোধে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষে নিহত ১
পরবর্তী সংবাদ যেভাবে আপনার ফেসবুক পেজটিকে জনপ্রিয় করে তুলতে পারেন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পটিয়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ২৭, ২০২৬
চকবাজার থানার কলেজছাত্র হত্যা মামলার আসামি আটক
আমাদের চট্টগ্রাম আইন আদালত জনপথ জুন ২৭, ২০২৬
কাপ্তাই শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?