By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | সকাল ৬:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ১৪ জুন চট্টগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নিবে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ১৪ জুন চট্টগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নিবে
আমাদের চট্টগ্রামরাজনীতি

১৪ জুন চট্টগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নিবে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৬/০৯ at ১০:১২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,আগামী ১৪ জুন চট্টগ্রামে “দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ” জনসমুদ্রে রূপ নিবে।গত ১৪ টি বছর এই দেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই।ভোট কি জিনিস তারা জানে না। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই জনগণের ভোটাধিকার সম্পূর্ণভাবে হরণ করেছে। দেশের গণতান্ত্রিক অধিকার থেকে সাধারণ মানুষ বঞ্চিত। ভোটার অধিকার পুনরুদ্ধার সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশের গণতন্ত্র,ভোটার অধিকার, ভাতের অধিকারসহ সর্বোপরি জনগণের গণতান্ত্রিক সকল অধিকার আদায়ের সংগ্রামে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন। এই সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হয়ে গেছে। সরকারকে
পদত্যাগ করতে হবে। আগামী ১৪ই জুন দেশ বাঁচাতে তরুণ্যের সমাবেশের মাধ্যমে প্রতিফলিত হবে এই দেশের জনগণ এই হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী দিনে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার পতন আন্দোলন আরো বেগবান হবে। আগামী ১৪ই জুন দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে চট্টগ্রাম মহানগর এর ৪৩ টি ওয়ার্ড,১৫ টি থানার সকল নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ যোগদান করার আহ্বান জানাচ্ছি।

তিনি আজ ৯ জুন,শুক্রবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১৪ জুন দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হো‌সেন আরও ব‌লেন, দুর্নীতি লুটপাটের কারণে বিদ্যুতের ভয়াবহ দুরবস্থা। বিদ্যুৎখাতে সরকারের ভয়াবহ লুটপাটের মাশুল দিচ্ছে দেশবাসী। এত‌দিন সরকা‌রের উন্নয়‌নের গল্প ব‌লে দেশবাসী‌কে ঘুম পা‌ড়ি‌য়ে‌ রে‌খে‌ছিল। দেশের মানুষ ঘুম থে‌কে জে‌গে দে‌খে সমগ্র বাংলা‌দেশ অন্ধকা‌রে নিম‌জ্জিত। উন্নয়‌নের না‌মে লুটপাট ক‌রে‌ দে‌শের টাকা বি‌দে‌শে প্রাচার ক‌রে‌ছে। কয়লার কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। কয়লা আমদানি করতে পারছে না টাকার অভাবে। জনগণ তো বিদ্যুতের বিল বাকি রাখে নাই। কিন্তু কয়লা আমদানিতে হাজার হাজার কোটি টাকা লোন কেন? এই সরকার একটি লুটপাটকারী সরকার। জনগণের টাকা লুটপাট করে সরকার দলীয় লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে।অন্যদিকে সাধারণ জনগণ পথে বসেছে। আজকে সরকারের পতন অত্যাসন্ন। বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্টের মধ্যে মাত্র ৪৯টি কোনরকম চালু আছে, ১০৪টি প্রায় বন্ধ। সরকারের দুঃশাসন ও কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে হ‌লে আ‌ন্দোল‌নের বিকল্প নাই। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হা‌সিনা বলেছেন, বিদেশি চাপের কাছে তিনি মাথা নত করবেন না। কিন্তু তা‌কে দে‌শের জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে। এই দশের জনগণ রাজপ‌থে থে‌কে এই সরকারকে পদত‌্যা‌গে বাধ্য কর‌বে।

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বিএনপির আন্দোলন ভিন্নখাতে নিতে আওয়ামী লীগের নেতারা সংলাপের কথা বলছেন। সীমাহীন লোডশেডিং থেকে এখন দৃষ্টি সরাতে হবে। তাই আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা এখন সংলাপের বক্তব্য সামনে এনেছেন। তারা বিএনপিকে মূল দাবি থেকে মনোযোগ ভিন্নখাতে নেওয়ার অপ‌চেষ্টা কর‌ছে। ২০১৮ সা‌লের নির্বাচ‌নের আ‌গেও সংলাপ হ‌য়ে‌ছিল। সেই সংলা‌পের ফলাফল দেশবাসী দে‌খে‌ছে। শেখ হা‌সিনার উপর আস্থার ফল নির্বাচ‌নে প্রার্থী থে‌কে একজন সমর্থক পর্যন্ত ঘ‌রে থাক‌তে পা‌রে‌নি। আওয়া‌মি লী‌গের সা‌থে আর কোন সংলাপ নয়, আমা‌দের দা‌বি একটাই শেখ হা‌সিনার অ‌ধি‌নে আর কোন নির্বাচন নয়। তা‌কে পদত‌্যাগ ক‌রতেই হ‌বে। আগামী ১৪জুন দেশ বাঁচা‌তে তারু‌ন্যের চট্টগ্রাম বিভাগীয় সমা‌বেশ সফল মহানগরীর ১৫‌টি থানা ৪৩‌টি ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি ও সাধারন সম্পাদক‌কে যুবদল, স্বোচ্ছা‌সেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ‌কে ঐক্যবদ্ধভাবে আসতে হবে।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন,মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র আজ নির্বাসনে। বিচার ব্যবস্থাও ধ্বংস করেছে আওয়ামীলীগ।তাই দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের মাধ্যমে তারুণ্যের অধিকার আদায় রাজপথে নামতে হবে। এই স্বৈরাচার সরকার পতন না হওয়া পর্যন্ত সকলকে রাজপথেই থাকতে হবে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য শামসুল আলম, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, এস এম আবুল ফয়েজ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মন্জুর আলম মন্জু, মো. কামরুল ইসলাম,মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মো. আজম, আবদুস সাত্তার সেলিম, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, নুর হোসাইন, মহানগর ছাত্রদ‌লের আহবায়ক সাইফুল আলম, সদস‌্য স‌চিব শ‌রিফুল ইসলাম তুহীন, শ্রমিকদলের শম জামাল উদ্দিন, তাহের আহম্মেদ, কৃষকদলের সদস‌্য স‌চিব কামাল পাশা নিজামী, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, সদস‌্য স‌চিব ম‌নিরুজ্জামান মুরাদ,এছাড়াও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মরহুম শামসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম শামসুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় নাসিম ভবন জামে মসজিদের খতিব কারী এহসানুল হক। দোয়া ও মিলাদ মাহফিলের অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হশেম বক্কর,দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান,মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

চকবাজার থানার কলেজছাত্র হত্যা মামলার আসামি আটক

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে বড় শক্তি: চসিক মেয়র

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শুভ জন্মদিন বিপ্লব পার্থ
পরবর্তী সংবাদ সাউদার্ন  ইউনিভার্সিটিতে হসপিটালিটি বিষয়ক কর্মশালা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পটিয়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারী নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ২৭, ২০২৬
চকবাজার থানার কলেজছাত্র হত্যা মামলার আসামি আটক
আমাদের চট্টগ্রাম আইন আদালত জনপথ জুন ২৭, ২০২৬
কাপ্তাই শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?