By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ১১:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পবিত্র হজ আজ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > ধর্ম ও জীবন > পবিত্র হজ আজ
ধর্ম ও জীবনলিড

পবিত্র হজ আজ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৬/২৭ at ৩:১২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক’। অর্থাৎ- ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ কমপক্ষে ২৫ লাখ হজযাত্রীর সমস্বরে এ উচ্চারণে আজ মুখরিত হচ্ছে পবিত্র আরাফাতের ময়দান। ফজরের নামাজের পর থেকেই হজযাত্রীরা ছুটেছেন আরাফাতের ময়দানে। তাদের মুখে শাশ্বত ওই ‘লাব্বাইক’ ধ্বনি। আরাফাতের এ দিনের আনুষ্ঠানিকতাকে মূল হজ বলা হয়। তবে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে রোববার। গতকাল সোমবার ও রাত হজযাত্রীরা অতিবাহিত করেন পবিত্র মিনায়। সেখানে ইবাদত বন্দেগিতে সময় কাটান তারা। এরপরই মঙ্গলবার ফজরের নামাজের পর যাত্রা শুরু করেছেন আরাফাতের ময়দানে। ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ এবার পবিত্র হজব্রত পালন করছেন।

এ সংখ্যা কমপক্ষে ২৫ লাখ বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
দু’টুকরো সাদা কাপড়ে শরীর ঢেকে এক আল্লাহর ইবাদতে আজকের দিন হজযাত্রীরা অতিবাহিত করছেন ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় স্মৃতিবাহী আরাফাতের ময়দানে। এখানেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) দিয়েছিলেন তার বিদায় হজের ভাষণ। সেই স্মৃতিকে বুকে ধারণ করে এবার হজযাত্রীরা আরাফাতে সমবেত হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগিতে অতিবাহিত করছেন। করোনা সংক্রমণের কারণে তিন বছর সীমিত আকারে হজ পালন হলেও এবার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে পালিত হচ্ছে ইসলামের এই অতি গুরুত্বপূর্ণ ইবাদত।

গত বছরও হজে বিধিনিষেধ ছিল। আগের দু’বছরের বিধিনিষেধ শিথিল করে তখন ১০ লাখ মুসলিমকে পবিত্র হজ পালনের সুযোগ দেয় সৌদি আরব কর্তৃপক্ষ। আর এবার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে হজ। এজন্য আবেগে, আনন্দে বিগলিত হজযাত্রীরা। আল্লাহকে কাছে পাওয়ার, গোনাহ মাফ পাওয়ার এক তীব্র আকাক্সক্ষায় তারা ছুটে চলেছেন আরাফাতের ময়দানে। মুখে মুহুর্মুহু উচ্চারণ- লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। কোরআন তেলাওয়াত করছেন। দু’হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। সে এক অভূতপূর্ব দৃশ্য।

আজ এক আজানে হজযাত্রীরা আদায় করবেন জোহর ও আসরের নামাজ। বিভিন্ন রেডিও স্টেশন ও টিভি চ্যানেল তা সারাবিশ্বে সম্প্রচার করছে। সূর্যাস্তের পর হজযাত্রীরা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে আবার তারা এক আজানে আদায় করেন মাগরিব ও এশার নামাজ। তারপর পাথর সংগ্রহ করবেন জামারায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য। এদিন রাতে খোলা আকাশের নিচে অবস্থান করেন তারা। বুধবার সকালে সূর্যোদয়ের পর পাথর নিক্ষেপ করবেন হজযাত্রীরা। এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন। কোরবানি করে মাথা মুণ্ডন করবেন। এহরাম খুলে পরবেন সাধারণ পোশাক। আবার কাবাঘর তাওয়াফ করবেন। সাফা-মারওয়ায় সাতবার চক্কর দেবেন। আবার ফিরে যাবেন মিনায়।

করোনার আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মুসলিম পবিত্র হজ পালন করেছিলেন। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে সেই সংখ্যা ২০২০ সালে নামিয়ে আনা হয় মাত্র ১০ হাজারে। ২০২১ সালে এই সংখ্যা বাড়িয়ে ৫৯ হাজার করা হয়। ২০২২ সালে অংশ নেন ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন হাজী।
এবার হজযাত্রীদের সেবায় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রেখেছে ৩২টি হাসপাতাল, ১৪০টি স্বাস্থ্য ক্লিনিক। এর মধ্যদিয়ে হজ করতে যাওয়া আল্লাহর মেহমানদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। এর বাইরে কর্তৃপক্ষ অনেক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান, মোবাইল ক্লিনিক, সরঞ্জামাদিতে সজ্জিত এম্বুলেন্স প্রস্তুত রেখেছে। মোতায়েন করা হয়েছে ৩২ হাজার প্যারামেডিককে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে

ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নিউইয়র্কের মঞ্চে গান গাইলেন জায়েদ, দর্শকরা বললেন ‘ভুয়া’
পরবর্তী সংবাদ রাউজান সাংবাদিক পরিষদের অভিষেক আগামী মাসে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কর্নেল অলির এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?