By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাঙ্গামাটিতে দেশের একমাত্র ভাসমান রেস্তোরাঁ “দোল”
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > পর্যটন > রাঙ্গামাটিতে দেশের একমাত্র ভাসমান রেস্তোরাঁ “দোল”
পর্যটন

রাঙ্গামাটিতে দেশের একমাত্র ভাসমান রেস্তোরাঁ “দোল”

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৭/০৮ at ১০:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

রাঙামাটি! নামটি শুনলেই চোখে ভেসে উঠে হ্রদ পাহাড়ে ঘেরা এক মুগ্ধকর শহরের কথা। সুবিশাল সবুজ পাহাড় আর দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদের নীল জলরাশি এই শহরকে দিয়েছে দিয়েছে রুপের রাণীর খেতাব। এই জনপদকে চারপাশ থেকে ঘিরে রয়েছে ৬৮৮ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদ। যোগাযোগ থেকে শুরু করে পর্যটন ব্যবসা, এই ধরণের প্রায় অনেক কিছুই নির্ভরশীল এই হ্রদের উপর। পর্যটকদের আকৃষ্ট করতে এবং রাঙামাটির পর্যটনশিল্পের বিকাশের অংশ হিসেবে কিছু উদ্যমী তরুণের হাত ধরে কাপ্তাই হ্রদের বুকে চালু হয়েছে ভাসমান রেস্তোরা “দোল”।

পর্যটন নগরী হিসেবে রাঙামাটিতে বিভিন্ন ধরণের রেষ্টুরেন্ট চালু থাকলেও হ্রদের পানির উপরে ভাসমান রেস্তোরা এই প্রথম। শহরের শহীদ মিনার ঘাটে এই রেস্টুরেন্টের অবস্থান। খোলা থাকে সপ্তাহের সাতদিন সকাল ১০টা থেকে রাত ১১টা। কাপ্তাই হ্রদের বুকে ভ্রমণ করতে করতে খাবারের আনন্দ উপভোগের এই নতুন আয়োজনকে স্বাগত জানিয়েছে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকসহ স্থানীয়রা।

দোল রেস্টুরেন্টটি কাপ্তাই হ্রদের বুকে চলাচলকারী বড় বোটগুলোর আদলেই তৈরি করা। দ্বিতল এই বোটের উপরের তলাটি রেস্টুরেন্ট এবং নিচের তলাটি কিচেন হিসেবে ব্যবহৃত হয়। উপরের তলার রেস্টুরেন্টের মুগ্ধকর সাজসজ্জা নজর কাড়বে যেকোন কারোরই। বাঁশের তৈরি আসবাবপত্র, পেছনের দিকের বসার স্থানগুলো ও আলোকসজ্জা বিশেষ মাত্রা যোগ করেছে এই রেস্টুরেন্টে। উপরের তলাটি খোলামেলা হওয়াতে হ্রদের বুকে ভাসমান অবস্থায় খাবার খেতে খেতে উপভোগ করা যায় চারপাশের বিস্তীর্ণ হ্রদের সৌন্দর্য্য। আর পুরো রেস্টুরেন্টটি বুকিং দিলে এই ভাসমান রেস্টুরেন্টে চেপে বেড়িয়ে আসতে পারবেন হ্রদের যেকোন জায়গা থেকে। দিনের সৌন্দর্য্যরে পাশাপাশি রাতের “দোল” আলাদা আবহ তৈরি করে। হ্রদের বুকে আলোকিত ভাসমান এই তরীটি আলোকিত করে তোলে চারপাশ। দেখে মনে হয় গভীর সমুদ্রে কোন প্রমোদতরী ভেসে বেড়াচ্ছে।

রাতের দোল

উদ্বোধনের দিন থেকেই রাঙামাটিসহ আশেপাশের জেলাগুলোতে বেশ সাড়া ফেলেছে এই ভাসমান রেস্টুরেন্ট। রাঙামাটির আশেপাশের জেলাগুলো থেকে অনেকেই আসছেন এখানে, পাশাপাশি পর্যটকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছে এটি। বিকেল থেকে রাত অব্দি বেশ ভিড় লক্ষ্য করা যায় রেস্টেুরেন্টে।
দোল-এ বেড়াতে আসা সরোয়ার আলম বলেন, প্রাকৃতিক পরিবেশকে সঙ্গী করে এই ধরণের ভাসমান রেস্টুরেন্ট রাঙামাটিতে প্রথম। খাবারের পাশাপাশি মানসিক শান্তি পাওয়ার জন্য এটি একটি দারুণ জায়গা। আর এদের ফুড কোয়ালিটি এবং সার্ভিস খুবই ভালো।
তার সাথে কন্ঠ মেলালেন তার বন্ধু আলমগীর কবীর। তিনি বলেন, হ্রদের বুকে এই ধরণের একটি ভাসমান রেস্তোরার আইডিয়াটা আসলেই চমৎকার। এটি রাঙামাটির অন্যন্য গতানুগতিক রেস্তোরাকে পেছনে ফেলে নতুন একটা ভাইভ তৈরি করেছে। আর এদের ফুড কোয়ালিটিও অসাধারণ।
বরিশাল থেকে বেড়াতে আসা পর্যটক আনজুমান সাদিক বলেন, আমি রাঙামাটিতে ছুটি কাটাতে এসেছি। আমার বন্ধুর মাধ্যমে জানতে পারলাম কাপ্তাই হ্রদের বুকে একটি ভাসমান রেস্তোরা সম্প্রতি শুরু হয়েছে, তাই চলে আসলাম। আমি এখানে খুব দারুণ সময় কাটিয়েছি। খাবার খেতে খেতে প্রকৃতির খুব কাছে থাকা যায়। আর এদের ম্যানেজমেন্টও খুব ভালো।
দোল রেস্টুরেন্টের আরেকটি বিশেষত্ব হলো এটি কাপ্তাই হ্রদে দূষণ করেনা। সকল ধরণের প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে হিউম্যান ডাস্ট সবকিছুই খুব সতর্কতার সাথে নিষ্কাশন করেন দোল কতৃপক্ষ।

দোল ভাসমান রেস্তোরার পরিচালক মোঃ গালিব হাসান বলেন, আমাদের রাঙামাটির এই সুবিশাল কাপ্তাই হ্রদ আমাদের জন্য একটি সম্পদ। এই সম্পদের যথাযথ ব্যবহার করা উচিত বলে মনে করি। রাঙামাটিতে অনেক ধরণের হাউস বোট রয়েছে কিন্তু কোন ফ্লোটিং রেস্টুরেন্ট নেই। সেই চিন্তা থেকেই আমাদের এই রেস্টুরেন্টের যাত্রা শুরু।
তিনি আরো বলেন, রেস্টেুরেন্টে কমন খাবারের পাশাপাশি রাঙামাটির ট্রেডিশনাল ফুডগুলোরও ব্যবস্থা রয়েছে। যা সারাদেশের কাছে রাঙামাটিকে রিপ্রেজেন্ট করবে।
দোল-এর ম্যানেজিং পার্টনার মুন্না তালুকদার বলেন, এই ফ্লোটিং রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এটি দেশের একমাত্র উডেন ফ্লোটিং রেস্টুরেন্ট। যেখানে আপনি রাঙামাটির প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি ভাসমান অবস্থায় খাওয়ারা সুযোগ পাবেন। রাঙাামটিতে যারা বেড়াতে আসেন তারা চার দেয়ালের আবদ্ধ রেস্টুরেন্টগুলোতে খেতে যান, কিন্তু প্রকৃতির মাঝে বসে খাবারের আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছি আমরা।
রাঙাামাটি ট্যুরস এন্ড ট্রাভেলস গাইডের স্বত্ত¡াধিকারী হিমু বাপ্পী বলেন, রাঙামাটিতে পর্যটন শিল্পের বিকাশে তরুণরা যথেষ্ট ভূমিকা রাখছে। যার ধারাবাহিকতায় দোলের মত ফ্লোটিং রেস্টুরেন্ট তৈরি হয়েছে। যা রাঙামাটিকে সারাদেশের কাছে আলাদাভাবে উপস্থাপন করছে। আমি দোল রেস্টুরেন্টের সফলতা কামনা করি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার

অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন

আকাশ পাহাড় আর স্বচ্ছ জলের মেলবন্ধন, কর্ণফুলীর তীরেই অপরূপ “পাহাড়িকা পিকনিক স্পট”

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৭ দেশে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কয়েকদিনের মধ্যে ৩৬টি রাজনৈতিক দল সরকার পতনের যৌথ কর্মসূচি ঘোষণা করবে
পরবর্তী সংবাদ জনসেবক রাজনীতিবিদের উজ্জ্বল উদাহরণ আফছারুল আমীন: মেয়র
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৮, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ২৮, ২০২৬
এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?