By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আন্দোলনের নেপথ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: হানিফ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > আন্দোলনের নেপথ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: হানিফ
রাজনীতি

আন্দোলনের নেপথ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: হানিফ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৭/১০ at ১১:৪৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সরকার পতন আন্দোলনের নেপথ্যে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে আসবে বিএনপি। আর আন্দোলনের হুমকি-ধামকি তাদের নেতাকর্মীদের চাঙা করার কৌশল।

সম্প্রতি সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হানিফ।

এদিকে, বিএনপির আন্দোলনের তোড়জোড় আর সরকার পতনের হুমকি-ধামকি আমলে না নিলেও বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল ঠিক করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জুলাইয়ে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে সেপ্টেম্বরে সারা দেশে গণসংযোগে নামারও সিদ্ধান্ত নিয়েছে তারা। এসব কর্মসূচিতে সরকারের সাড়ে ১৪ বছরের সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরা হবে।

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ মনে করেন, সরকারবিরোধী কর্মসূচির আড়ালে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মূলত নেতাকর্মীদের চাঙা করতেই এখন নির্বাচনে না যাওয়ার কথা বলছে দলটি।

তিনি আরও বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনে যাবে, তবে আন্দোলনের কথা না বললে কোনো নেতা ঘর থেকে বের হতে পারবে না। এ সংবিধানের মধ্যে থেকেই তারা নির্বাচনে অংশ নেবে। তাদের মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া। দল গোছানোর পাশাপাশি কর্মীদের উজ্জীবিত করার জন্য এটা তাদের একটা কৌশল। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে।’

বিএনপি তো ২০১২ সালেই আন্দোলন শুরু করেছে। তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতনের এক দফা ঘোষণা দিয়েই মাঠে নেমেছিলেন; কিন্তু সেই সময় থেকে এখন পর্যন্ত সরকার ক্ষমতায় আছে। কারণ একটাই, দেশের জনগণের আস্থা ও সমর্থন আছে এ সরকারের প্রতি, যোগ করেন হানিফ।

এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা তো বলেছি নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবো, কাউকে মাঠ ছেড়ে দেব না। এটা তো আমাদের ঘোষণাই। কাজেই আমাদের সমাবেশ, শান্তি সমাবেশ হবে, বিভিন্ন কর্মসূচি থাকবে, সবই হবে।’

বিএনপির আন্দোলন নিয়ে মাথা ঘামাতে চান না ক্ষমতাসীন দলের নেতারা। তবে কেউ কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ বা সহিংসতা করলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তারা।

কামরুল ইসলাম আরও বলেন, ‘রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করা হবে। কারও সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাবো না। তবে সন্ত্রাসের পথে হাঁটলে তার জবাব তারা পাবে।’

এছাড়া, নেতৃত্ব সংকটের কারণেই বিএনপির আন্দোলন সফল হচ্ছে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর ফেলোশিপ পেয়েছেন ৪৮ জন উচ্চশিক্ষার্থী
পরবর্তী সংবাদ শুভ জন্মদিন আবদুস সাত্তার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?