By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৭:০৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শেষ ম্যাচে বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > শেষ ম্যাচে বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ
খেলা

শেষ ম্যাচে বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৭/১২ at ১১:৩৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে আফগানিস্তান। চট্টগ্রামে তাই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হোয়াইটওয়াশ বাঁচানো। স্বাগতিকদের এমন হতাশ করা পারফরম্যান্সে শেষ ম্যাচে সাগরিকা স্টেডিয়াম থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। গতকাল সকাল থেকে মাঠে টাইগার ভক্তদের খুব একটা দেখা যায়নি। অন্যদিকে এমন মান রক্ষার ম্যাচে টসে হেরে বল করতে নেমে জ্বলে উঠলো টাইগার বোলাররা। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিল সফরকারীরা। স্কোর বোর্ডে যোগ করেছিল ৩৩১ রান। কিন্তু তাদেরই শেষ ম্যাচ থেমেছে মাত্র ১২৬ রানে। এই ম্যাচে একাদশে সুযোগ পাওয়া শরিফুল ইসলাম ক্যারিয়ার সেরা বোলিং করে একাই নিয়েছেন ৪ উইকেট। নিয়েছেন ২১ রানে ৪ উইকেট।

এ নিয়ে তৃতীয়বার ৪ উইকেট পেলেন এই বাঁহাতি। আরেক পেসার তাসকিন আহমেদ নেন ২ উইকেট। সুযোগ পাওয়া স্পিনার তাইজুল ইসামের শিকারও দু’টি উইকেট।
অক্টোবরে ভারতের ধর্মশালাতে ওয়ানডে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। তার আগে তাদের মুখোমুখি হতে হবে এশিয়া কাপেও। সেই হিসেবে আফগানদের বিপক্ষে দুই বৈশ্বিক টুর্নামেন্টের ড্রেস রিহার্সেলই ছিল টাইগারদের। তবে সেখানে দুই ম্যাচ জিতে নিজেদের শক্তির প্রদর্শনী দেখিয়েছে হাসমত উল্লাহ শাহিদীর দল। যা তাদেন সামনে এগিয়ে রাখবে মানসিক ভাবেই! প্রথম দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর গতকাল শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের ছন্দ খুঁজে পেয়েছে বাংলাদেশ। উড়তে থাকা আফগানিস্তান চট্টগ্রামে আগে ব্যাট করতে এসে পাওয়ার প্লেতে যোগ করে মোটে ২১ রান। তবে ততোক্ষণে হারিয়ে ফেলে ৪ উইকেট। টাইগারদের তরুণ পেসার শরিফুল শেষ ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন।

অন্যদিকে আগের ম্যাচে উদ্বোধনী জুটিতে ২৫৬ রান তুলেছিল সফরকারী আফগানিস্তান। ভয় ছিল এমন কিছু হবে না তো! সেই সুযোগও দেননি সুযোগ পাওয়া এই পেসার। মাত্র তৃতীয় ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। অফ স্টাম্পের বাইরে ফাঁদে ফেলেন ইবরাহিম জাদরানকে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বলে খোঁচা দিলে তা সরাসরি চলে যায় উইকেটের পেছনে মুশফিকুর রহীমের গ্লাভসে। ৩ রানেই ভাঙে আফগানিস্তানের ওপেনিং জুটি। প্রথম উল্লাসের রেশ না কাটতেই একই ওভারেই ফেরান তিনে নামা রহমত শাহকে। শূন্য রানে ফেরেন এই আফগান ব্যাটার। তিনিও ফেরেন মুশফিকের হাতে ক্যাচ দিয়ে। আর তাতে ৩ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা। এরপর ষষ্ঠ ওভারে তাসকিনের আঘাত। প্রথম চার বল ডট দেয়ার পর পঞ্চম বলে পুল করতে চেয়েছিলেন গুরবাজ। তবে তাসকিনের বাউন্সার ব্যাটে ছোঁয়া লেগে চলে যায় পেছনে, মুশফিকের গ্লাভসে।

আগের ম্যাচে ১৪৬ রানের ইনিংস খেলা গুরবাজ আউট হন ২২ বলে ৬ রান করে। এরপর টিকে থাকার লড়াইয়ে দাঁতে দাঁত চেপে থাকে আফগানিস্তান। একটু থিতু হতে একের পর এক দিতে থাকে ডট। তবুও শেষ রক্ষা হয়নি, মোহাম্মদ নবিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরিফুল। মোটে ১৫ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। ১১তম ওভারে ইনিংসে প্রথমবারের মতো আসেন মেহেদী মিরাজ। পরের ওভারে আনা হয়েছে সাকিব আল হাসানকেও। তবে চাপ সামলে উঠতে পারেনি সফরকারীরা। এই দুই স্পিনারকেও স্বাভাবিকভাবে খেলতে পারেনি। নাজিবুল্লাহ জাদরানকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন সাকিব। ২২ বলে ১০ রান করেন তিনি। হাশমতুল্লাহ শাহিদী ফেরেন আরও ২১ রান যোগ করে। তিনিও ধরাশায়ী হন স্পিনে, তাইজুলের শিকার হয়ে ফেরেন ২২ রান করে। এরপর ফের শরিফুলের আঘাত।

দ্বিতীয় স্পেলে এসেই ফেরান অভিষিক্ত আব্দুল রহমানকে। ৬৮ রানে ৭ উইকেট হারায় আফগানিস্তান। তবে একপ্রান্ত আগলে রেখে একাই লড়তে থাকেন আজমতুল্লাহ ওমরজাই। আরেক অভিষিক্ত জিয়াকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৫৩ বলে ২১ রান যোগ করেন ওমরজাই। জিয়া আউট হন ৩০ বলে ৫ রানে। ওমরজাইয়ের ব্যাটে ভর করেই তিন অংকের ঘরে পৌঁছায় আফগানিস্তানের ইনিংস। নিজেও তুলে নেন অর্ধশতক। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। তাকে ফেরান তাসকিন। এত আগে ৩৪ বলে ১১ করে তাইজুলের দ্বিতীয় শিকার হন মুজিবুর। ৪৫.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১ হাজার ৪৪০ জন

পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাতলেটিকোর

আমরা মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের বিকেএসপিতে দেব: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

৯ গোলের রেকর্ডগড়া অবিশ্বাস্য রোমাঞ্চে বায়ার্নকে হারালো পিএসজি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফিলিস্তিনি সাংবাদিককে স্থগিত সাজা দিল ইসরাইল
পরবর্তী সংবাদ প্রতি মিনিটে এক কোটি দাবি উর্বশীর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?