By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ১২:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ১৭ বছর পর আবারও চালু হচ্ছে ঢাকা-নারিতা রুট
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > ১৭ বছর পর আবারও চালু হচ্ছে ঢাকা-নারিতা রুট
লিড

১৭ বছর পর আবারও চালু হচ্ছে ঢাকা-নারিতা রুট

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৮/৩১ at ২:১৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

প্রায় ১৭ বছর পর ঢাকা-নারিতা রুটে আবারও সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় সংস্থা বিমান। শুক্রবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে নারিতার উদ্দেশে উড়াল দেবে বিমানের বোয়িং সেভেন এইট সেভেন।

৫০ বছরের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের বন্ধন উচ্চমাত্রায় পৌঁছেছে বাংলাদেশে ও জাপানের। অর্থ-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে জাপান। পাশাপাশি অর্থ-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে দেশটি।

এ ছাড়া দেশটি বাংলাদেশে বাস্তবায়ন করে চলেছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মেট্রোরেল, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের মতো বড় বড় নির্মাণ প্রকল্প। এমনকি উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের পছন্দের তালিকায়ও উঠে এসেছে জাপান। নানাবিধ কর্মকাণ্ডে যাতায়াত বাড়লেও দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট না থাকায় ভোগান্তি পোহাতে হয় উভয় দেশে যাত্রীদের।

এমন প্রেক্ষাপটে প্রায় দেড় যুগ পর আবারও টোকিওর আকাশে সরাসরি ডানা মেলার অপেক্ষায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রস্তুতি শেষ ১ সেপ্টেম্বর থেকে সরাসরি দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় এ বিমান সংস্থা।

কাজেই যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানান বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে আমাদের দেশের বিমানগুলো যেন উন্নত বিশ্বের দেশগুলোয় যায়। এই লক্ষ্যেই আমরা ঢাকা-নারিতা রুটের ফ্লাইট চালু করতে যাচ্ছি, যা প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতি ছিল। সব হিসাব-নিকাশ শেষে আমরা আমাদের পরিকল্পনা তৈরি করেছি। এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।

যাত্রীসংখ্যা বাড়ায় ফ্লাইট পরিচালনা লাভজনক হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বহু সংখ্যক লোক জাপানে কাজ করেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক রক্ষায় বিমান একটি সেতু হিসেবে কাজ করবে। জাপানি বহু ইঞ্জিনিয়ার ও বহু কনসালট্যান্ট বাংলাদেশে কাজ করছেন। বিশেষ করে থার্ড টার্মিনালসহ অন্যান্য জায়গায়। সুতরাং, তাদের জন্য এই রুটটি ব্যবহার করা বেশ সুবিধাজনক হবে।’

ঢাকা থেকে নারিতা রুটের সর্বনিম্ন একমুখী ভাড়া শুরু হবে ৭০ হাজার ৮২৮ টাকা থেকে এবং ফিরতি টিকিটসহ সর্বনিম্ন মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা।

বিমান সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন,
ভালো খবর হচ্ছে, তারা ঢাকা-নারিতা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। আমি মনে করি, এটি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত। এটি কার্যকরভাবে করতে পারলে ভালো হবে। বিশেষ করে আমাদের দেশে প্রচুর জাপানি বিনিয়োগ আসছে। প্রচুর জাপানি বাংলাদেশে থাকেন। সেই সঙ্গে জাপানেও প্রচুর বাঙালি থাকেন। তারা সেখানে কাজ করছেন পাশাপাশি প্রচুর শিক্ষার্থী জাপানে পড়াশোনা করতে যাচ্ছেন। তা ছাড়া চিকিৎসা নিতেও বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছে। কাজেই জাপানে এরই মধ্যেই আমাদের একটি বাজার তৈরি হয়েছে।

সপ্তাহে তিন দিন বিমানের ফ্লাইট ঢাকা থেকে নারিতার লক্ষ্যে ছেড়ে যাবে শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে। এদিকে নারিতা থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ছাড়বে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায়।

এর আগে লাভজনক রুট না হওয়ায় সর্বশেষ ২০০৬ সালে বন্ধ করে দেয়া হয়েছিল ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আমার উত্তরসূরি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন: প্রধান বিচারপতি
পরবর্তী সংবাদ মহানবী (সা.)- এর কবর জিয়ারতে লাগবে আগাম অনুমতি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত আটক
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ মে ২৫, ২০২৬
কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?