By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘এবারও ভারতকে হারাতে পারবে না পাকিস্তান’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ‘এবারও ভারতকে হারাতে পারবে না পাকিস্তান’
খেলা

‘এবারও ভারতকে হারাতে পারবে না পাকিস্তান’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১০/০৩ at ২:৪৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ার্ল্ডকাপের নতুন আসরে সেই সুযোগ থাকছে ‘ম্যান ইন গ্রিন’দের। তবে ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগের বিশ্বাস পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখবে রোহিত-কোহলিরা।

৫ই অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ৬ই অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে পাকিস্তান। ৮ই অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আর ১৪ই অক্টোবর মঞ্চায়ন হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড অসাধারণ, বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপে। এখন পর্যন্ত তাদের মোকাবিলায় একটি ম্যাচও আমরা হারিনি।’
ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ বার দেখা হয়েছে পাকিস্তান ও ভারতের। এতে শতভাগ সাফল্য ভারতীয়দের। একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান।

বীরেন্দর শেবাগ বলেন, ‘আশা করি এই রেকর্ডটি অব্যাহত থাকবে। পাকিস্তানের বর্তমান দলটি বেশ শক্তিশালী। তবে এশিয়া কাপে আমরা তাদের ছাড়িয়ে গিয়েছি।’ এশিয়া কাপের গ্রুপপর্ব এবং সুপার ফোর মিলিয়ে মোট দুইবার দেখা হয় ভারত ও পাকিস্তানের। বৃষ্টির কারণে গ্রুপপর্বের ম্যাচটি পরিত্যক্ত হয়। আর সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বড় ব্যবধানে হারায় ভারত। সেই ম্যাচে পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দেয় রোহিত শর্মারা। জবাবে ভারতীয়দের বোলিং তোপে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
ভারত-পাকিস্তানের রাউন্ড রবিন লীগের ম্যাচটি মঞ্চস্থ হবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। শেবাগ বলেন, ‘আমি চাই, (শতভাগ জয়ের) এই রেকর্ডটি অটুট থাকুক, বিশেষ করে দল যেহেতু আহমেদাবাদে পাকিস্তানের মুখোমুখি হবে। আশা করছি, ১ লাখ দর্শক এখানে খেলা দেখতে উপস্থিত হবেন। ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে।’
ওয়ানডে বিশ্বকাপে ভারত এগিয়ে থাকলেও এই ফরম্যাটের সবসময়ের ‘হেড টু হেড’ পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত মোট ১৩৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এতে ৭৩ জয় পাকিস্তানের। ৫৬ জয় ভারতের। আর ৫টি ম্যাচের কোনো ফল হয়নি।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তুলনামূলক কম শক্তির দলগুলোর উত্থান কামনা করছেন বীরেন্দর শেবাগ। তবে সেই উত্থানের বলি যেন ভারত না হয়, সেই প্রত্যাশাও করছেন তিনি। শেবাগ বলেন, ‘তুমুল লড়াই হোক, অপ্রত্যাশিত প্রতিযোগীরা উঠে আসুক- আমি চাই এই বিশ্বকাপে এমন কিছু ঘটুক। এমন কিছু হোক যা সবাইকে অবাক করে দিবে। তবে আমি চাই না ভারত কোনো বিপর্যয়ে পড়ুক।’
শেবাগ বলেন, ‘আমি চাই আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে দিক। অস্ট্রেলিয়া পরাস্ত হোক নিউজিল্যান্ডের কাছে কিংবা ইংল্যান্ড হেরে যাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর তাহলেই বিশ্বকাপ দেখতে রোমাঞ্চকর মনে হবে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১ হাজার ৪৪০ জন

পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাতলেটিকোর

আমরা মেধাবী ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের বিকেএসপিতে দেব: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

৯ গোলের রেকর্ডগড়া অবিশ্বাস্য রোমাঞ্চে বায়ার্নকে হারালো পিএসজি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নির্বাচন সামনে রেখে কৌশল নির্ধারণ করছে আওয়ামী লীগ
পরবর্তী সংবাদ সেপ্টেম্বরে ঢাকায় অগ্নিকাণ্ড বেড়েছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?