By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৩:৫২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতা কামনা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতা কামনা
আমাদের চট্টগ্রাম

সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতা কামনা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১০/১১ at ৬:৪৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

আগামীর পথচলায়ও সব সদস্যের ভালোবাসা ও সহযোগিতা চাইলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে নেতারা। সভায় সিনিয়র সাংবাদিকেরা কমিটির কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে বলেন, এক বছর এই কমিটি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছে।

সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে বলিষ্ঠা ভূমিকা রেখেছেন। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।
সিইউজে নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। এতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ আয়োজনে সভাপতিত্ব করেন সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খান। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. নাসিরুল হক ও মোহাম্মদ আলী, সিইউজের সহ সভাপতি অনিন্দ্য টিটো ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা, আপ্যায়ন সম্পাদক আল রাহমান ও আমাদের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ। সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাবেক সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহরম হোসাইন, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম চৌধুরী শামীম, সিইজের সুপ্রভাত ইউনিট প্রধান স ম ইব্রাহিম, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, প্রতিনিধি ইউনিট প্রধান সোহেল সরওয়ার, ডেপুটি ইউনিট প্রধান ওমর ফারুকসহ সিইউজে সদস্য ও কর্মরত সাংবাদিকরা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সারাদেশের ইউনিয়নগুলোর মধ্যে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। সততা, স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে বর্তমান নির্বাহী কমিটি সংগঠন পরিচালনা করে যাচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যদের নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন হিসেবে সিইউজেকে গুরুদায়িত্ব পালন করতে হবে। তিনি সিইউজে সভাপতির আশু রোগমুক্তি কামনা করেন।

সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খান বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটি সদস্যদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করে আসছে।

আগামীতে সংগঠনের যেকোনো কর্মসূচিতে সদস্যদের পাশে থাকার জন্য আহ্বান জানান তিনি।

সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে বর্তমান নির্বাহী কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য সদস্যদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেকোনো কর্মসূচিতে সদস্যদের অংশগ্রহণ কমিটিকে উৎসাহিত ও অনুপ্রাণিত করে। সদস্যরা প্রতিটি কাজে পাশে থাকলে সংগঠন আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, নির্বাহী কমিটির কর্মকর্তারা সংগঠনের সদস্যদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে।

সিইউজে কার্যালয় সব সদস্যের জন্য সবসময় অবারিত বলে উল্লেখ করেন তিনি।

সংগঠনের সভাপতি তপন চক্রবর্তীর অসুস্থতার বর্ণনা দিয়ে তিনি বলেন, কলকাতায় অবস্থানকালীন আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান তিনি।

সিইউজের সাবেক সভাপতি এম. নাসিরুল হক বলেন, এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। দায়িত্ব নেওয়ার প্রথম বছর পর সদস্যদের মুখোমুখি হওয়ার এমন আয়োজন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তিনি বর্তমান নির্বাহী কমিটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামী দিনেও এ কমিটি আমাদের আরও ভালো কাজ উপহার দেবে আশা করছি।

সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, জবাবদিহি ও দায়বদ্ধতা থেকে সিইউজের নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে এমন একটি আয়োজন করেছে। যেখানে অনেকে সদস্যদের কাছে জবাবদিহির ভয়ে নির্বাহী কমিটির সভা পর্যন্ত করতে সাহস করেন না, সেখানে বর্তমান কমিটি এমন উদ্যোগ তাঁদের স্বচ্ছতা, দক্ষতা ও দূরদর্শিতার প্রমাণ বহন করে।

তিনি সবসময় বর্তমান কমিটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর প্রতি মানুষের দোয়া রয়েছে মন্তব্য করে তিনি বলেন, তিনি নীরবে অকাতরে মানুষকে সহযোগিতা করেন।

স্বাগত বক্তব্যে সিইউজের সহ সভাপতি অনিন্দ্য টিটো বলেন, বর্তমান কমিটি কাজের মধ্য দিয়ে সংগঠনকে সদস্যমুখী করার চেষ্টা করেছে। বিভিন্ন কর্মসূচিতে সদস্যদের ব্যাপক উপস্থিতিই তার প্রমাণ। আগামীতেও আমরা সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীলতার পথে এগিয়ে নিতে চাই।

আলোচনা শেষে সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা হারুনুর রশিদ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মিথ্যা মামলা করায় ৩ বছরের কারাদণ্ড
পরবর্তী সংবাদ চট্টগ্রাম মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটি গঠন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?