By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | সকাল ৬:৪৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আইফোন যেভাবে ‘খেয়ে ফেলল’ ব্ল্যাকবেরিকে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > আইফোন যেভাবে ‘খেয়ে ফেলল’ ব্ল্যাকবেরিকে
প্রযুক্তি

আইফোন যেভাবে ‘খেয়ে ফেলল’ ব্ল্যাকবেরিকে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১০/১৮ at ১১:৫৩ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

টেকবাজারে এখন স্মার্টফোনের জয়জয়কার। প্রথম স্মার্টফোন ব্ল্যাকবেরি বছর দশেক আগেও প্রযুক্তি জগতে ছিল এক জায়ান্টের নাম। অথচ বাজার থেকে সেই ফোন লাপাত্তা। ব্ল্যাকবেরি ছিল এমন একটি ফোন, যার উত্থান আর পতন এত দ্রুত ও প্রবল গতিতে হয়েছে যে আজ তা কল্পনা করাও অনেকটা দুঃসাধ্য। এক রকম অসম্ভবই বলা যায়।
এই বাস্তবতাকে রকেট যানে চেপে সোজা চাঁদে চলে গিয়ে আবার উল্কার গতিতে পতনের সঙ্গে তুলনা করা যায়।

ব্ল্যাকবেরির সঙ্গে এমন কী ঘটেছিল, যার কারণে অভাবনীয় সাফল্যের পর হঠাৎই মুখ থুবড়ে পড়ে বাজারসেরা স্মার্টফোনটি? শেষ পর্যন্ত ঠিক কী কারণে তারা স্মার্টফোন উৎপাদনই বন্ধ করে দিতে বাধ্য হয়? অনেকের কাছেই এ প্রশ্ন অজানা।

ব্ল্যাকবেরির যাত্রা শুরু কানাডায়। এই যন্ত্রের বিশেষত্ব ছিল মূলত আধুনিক (ইউজারফ্রেন্ডলি) কি-বোর্ডের পাশাপাশি যখন-তখন যেখান থেকে ইচ্ছে ই-মেইল আদানপ্রদান করার সুযোগ। তখনকার সময়ের কথা চিন্তা করলে সেটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ‘ব্ল্যাকবেরি কার্ভ’, ‘ব্ল্যাকবেরি টোর’, ‘ব্ল্যাকবেরি বোল্ড’সহ আরও বেশ কিছু মডেলের স্মার্ট ফোন বাজারে আনে ব্ল্যাকবেরি। ২০০৮ সালে ব্ল্যাকবেরি বিশ্বব্যাপী প্রায় ১৫ মিলিয়ন ইউনিট ফোন বিক্রি করে। ব্ল্যাকবেরির জনপ্রিয়তা তখন এমন পর্যায়ে ‍ছিল সে বছরই ব্ল্যাকবেরির ইতিহাসের সর্বোচ্চ স্টক প্রাইজ ১৪৭.৫৫ ডলারে গিয়ে পৌঁছায়। ২০১০ সালে এসে ব্ল্যাকবেরির বিক্রির পরিমাণ ৩০ মিলিয়ন ইউনিট ছাড়িয়ে যায়। সেই বছর ব্ল্যাকবেরির রাজস্ব ছিল ১৪.৯ বিলিয়ন ডলার। এভাবে বেশ কিছুদিন ব্ল্যাকবেরির স্মার্টফোন মার্কেটে নিজেদের ভালো অবস্থান বজায় রাখে।

অন্যদিকে ২০০৭ সালে প্রথম আইফোন লঞ্চের পর থেকে অ্যাপল প্রতি বছর একটি নতুন মডেলের আইফোন বাজারে নিয়ে আসছিল। পাশাপাশি মটোরোলা এবং এইচটিসি-র মতো কোম্পানিগুলো তাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বাজারে ক্রমে নিজেদের স্থান পাকাপোক্ত করে নিচ্ছিল। তবে এ পরিবর্তনকে ব্ল্যাকবেরি খুব একটা আমলে না নিয়ে একপ্রকার এড়িয়েই যাচ্ছিল।

ফলে ২০০৯ সালে ব্ল্যাকবেরির শেয়ার ২০.৭ শতাংশ থেকে কমে ২০১০ সালে ১৫ শতাংশে নেমে আসে। এভাবে ধীরে ধীরে নিজেদের মার্কেট শেয়ার হারাতে থাকে ব্ল্যাকবেরি। তবে ব্ল্যাকবেরির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় ২০১১ সালে আসা অ্যাপলের ‘iPhone ‍4’।

২০১১ এর শেষপর্যন্ত এসে রাজস্বের দিক থেকে অ্যাপল ব্ল্যাকবেরির চেয়ে অনেক এগিয়ে যায়। সে বছর অ্যাপলের রাজস্ব ছিল ১০৮ বিলিয়ন ডলার। আর ব্ল্যাকবেরির রাজস্ব ছিল মাত্র ১৯.৯ বিলিয়ন ডলারের ঘরে। ২০১২ সালে ব্ল্যাকবেরির মার্কেট শেয়ার কমে ৫ শতাংশে নেমে আসে। এরপর ২০১৩ সালে অ্যাপলের মার্কেট শেয়ার ছিল ৪০ শতাংশ। অপরদিকে মাত্র ৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ব্ল্যাকবেরি এক ধাক্কায় চলে যায় ষষ্ঠ স্থানে।

অনেক ক্ষতির ধকল সামলে যুগের সাথে তাল মেলাতে ২০১৫ সালে ব্ল্যাকবেরি তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন ‘ব্ল্যাকবেরি প্রিভ’ নিয়ে আসে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। অ্যাপলের পরে ইতোমধ্যে স্যামসাং, শাওমি, অপো অনেকটাই ব্ল্যাকবেরির বিজনেস মার্কেট দখল করে ফেলেছিল।

২০১৬ সালের পর তারা আর কোনো ফোন উৎপাদন করেনি। অবশেষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা আসে, নতুন করে আর কোনো ব্ল্যাকবেরি ফোন প্রস্তুত হবে না। ওই বছরের আগস্ট মাসের পর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ব্ল্যাকবেরির উৎপাদন এবং বিক্রি। আর এভাবেই এক সময়ের তুমুল জনপ্রিয় ব্ল্যাকবেরি মার্কেট থেকে হারিয়ে যায় চিরতরে।

ব্ল্যাকবেরির উত্থান-পতনকে মোটা দাগে তিনটি অধ্যায়ে ভাগ করা যায়। প্রথমত, প্রতিযোগিতার দৌড়ে ব্ল্যাকবেরি সবাইকে পেছনে ফেলে স্মার্ট ফোন ইন্ডাস্ট্রির সিংহাসনে আসীন হয়। দ্বিতীয়ত, প্রযুক্তির বাজারে আইফোনের আগমন ঘটে। তৃতীয়ত, সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে খেই হারিয়ে ব্ল্যাকবেরি বাকি সবার থেকে পিছিয়ে পড়তে থাকে।

টাইটানিক জাহাঝের মতো অতিরিক্ত আত্মবিশ্বাস বা গর্বকেই ব্ল্যাকবেরির পতনের কারণ বলে মনে করা হয়। ‘লুজিং দ্য সিগন্যাল’ নামে ব্ল্যাকবেরির উত্থান-পতনের গল্প নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে ব্ল্যাকবেরির বেলায় যা ঘটেছে তা ইতিহাসের প্রথম বা শেষ ঘটনা নয়। প্রতিনিয়ত মানুষের রুচি ও চাহিদা বদলাচ্ছে। ফলে আইফোন উৎপাদন বন্ধ হয়ে যাবে, এমন দিন আসার ঘটনাও অস্বাভাবিক নয়। বিষয়টি কেবল নতুন আরেকটি ব্র্যান্ডের আগমনের অপেক্ষা মাত্র।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস-এ স্যামসাংয়ের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্রগ্রাম)

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মেসির জোড়া গোলে আর্জেন্টিনার সহজ জয়
পরবর্তী সংবাদ রাতের খাবার খেয়েই ঘুমালে কোন সমস্যাগুলো হয় জেনে নিন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ মিনি পিকআপ জব্দ, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৮, ২০২৬
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জুন ২৮, ২০২৬
অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ২৮, ২০২৬
এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?