By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৪:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শেখ হাসিনা সরকারের পতন খুবই সন্নিকটে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > শেখ হাসিনা সরকারের পতন খুবই সন্নিকটে
রাজনীতি

শেখ হাসিনা সরকারের পতন খুবই সন্নিকটে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১০/২৫ at ৮:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন খুবই সন্নিকটে। বিনাভোটের সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। এমপি মন্ত্রীদের আবোল তাবোল বক্তব্যই প্রমান করে ভোট চোর মাফিয়া সরকারের পতন খুবই নিকটে। তাই আওয়ামী লীগ গায়ে পড়ে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করার পায়তারা করছে। কিন্তু দেশের গনতন্ত্রকামী জনগণের কাছ থেকে তারা ক্ষমতা হারানোর সিগনাল পেয়ে গেছেন। জনগন এখন আওয়ামী জুলুমতন্ত্র থেকে মুক্তি চায়। তারা দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। দেশ আজ অকার্যকর ও ব্যর্থ রাষ্ট। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের আজ্ঞাবহ দলবাজ দিয়ে আওয়ামীকরন করা হয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোন অধিকার নাই। তাই তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। তিনি বুধবার (২৫ অক্টোবর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের হল রুমে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) চট্টগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেটেব চট্টগ্রাম জেলার আহবায়ক ইঞ্জি. আবদুল হাই সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. মাজেদুল হকের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন জেটেব কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জি. মো. ফখরুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেটেব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ, চট্টগ্রাম জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি। সন্মেলনে ইঞ্জি. আবদুল হাই সোহেলকে সভাপতি, ইঞ্জি. শফিউল আলম সি. সহ সভাপতি, ইঞ্জি. মাজেদুল হক সাধারণ সম্পাদক, ইঞ্জি. আমিনুল আহসান নাঈম যুগ্ম সম্পাদক, ইঞ্জি. মিনহাজ আল মুমিন সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে ইঞ্জি. রিয়াজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়। এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে নিয়ে একটি সিনেমা বানিয়েছে। সেটা সিনেমা হলে গিয়ে তারা দেখছে, আবার তারাই কান্নাকাটি করছে। অথচ বাজারে গিয়ে অসহায় মানুষের কান্না তারা দেখছে না। আজকে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। কিন্তু আওয়ামীলীগের নেতারা দূর্নীতির মাধ্যমে টাকা লুটপাট করে আরাম আয়েসে আছে। প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক কাদের গণি চৌধুরী বলেন, আজকে মানুষের কোন অধিকার নাই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। মানবাধিকার আজ তপ্ত বুলেটে ক্ষতবিক্ষত। গোটা জাতি আজ সরকারের কাছে জিম্মি। যেখানে মানুষ বিচার পাওয়ার কথা, সেই বিচারালয় এখন বিচারক লীগ হয়ে গেছে। তারা আজকে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির কারণে এই সরকার আজকে মানুষের কাছ থেকে ইলিশ মাছ ও গোসত কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ নেতারা হাজার কোটি টাকা লুটপাট করছে, আর সাধারণ মানুষ না খেয়ে মরছে। দেশে আজকে আওয়ামী বর্গির উদয় হয়েছে। গণ আন্দোলনের মাধ্যমে এই মারাটি বর্গীদের বিদায় করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের হারানো গণতন্ত্র এখন মুক্তির অপেক্ষায়। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আগামী ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সারা বাংলাদেশের গায়েবি মামলার ৪৫ লক্ষ আসামীকে নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে হাজির হতে হবে। তারেক রহমান জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়। আওয়ামী লীগ গনতন্ত্রকামীদের ওপর বর্বর নির্যাতন চালিয়ে আন্দোলন দমাতে চায়। বিএনপি শান্তির্পুন সমাধান চায়। তাই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও পদযাত্রার মতো কর্মসুচী দিয়ে আসছে। কিন্তু সরকার জনগনের দাবী মেনে না নিলে শীঘ্রই কঠিন কর্মসুচী দেয়া হবে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবুল ফয়েজ, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, এ্যাবের সভাপতি ইঞ্জি. জানে আলম মো. সেলিম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জেটেবের উপদেষ্টা আওরঙ্গজেব সম্রাট, ইঞ্জি. কামরুল আলম, বিএনপি নেতা আলমগীর নুর, জসিম উদ্দিন চৌধুরী, নুরুন নবী, আফরোজা বেগম জলি, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, মোরশেদ হাজারী, ইঞ্জি. আলতাফ হোসেন, সৌরভ প্রিয় পাল প্রমূখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ২০০৬ সালের ন্যায় ‘লগি-বৈঠা’ নিয়ে গণতন্ত্র রক্ষা করার ঘোষণা
পরবর্তী সংবাদ চট্টগ্রামের ৬ উপজেলায় ৫ হাজার ঘরবাড়ি বিধস্ত: জেলা প্রশাসন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?