লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্স এর উদ্যোগে চট্টগ্রাম আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিজয় হলে চট্টগ্রাম জোনের সকল বিদ্যুৎ কর্মীদের স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। এই মহতি অনুষ্ঠানে ৬০০ বিদ্যুৎ কর্মী ও তাদের পরিবারের চক্ষু পরিক্ষা, ডায়বেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গর্ভনর লায়ন মোঃ মহিউদ্দিন এম জে এফ, লায়ন জাহাঙ্গীর মিঞা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার রেজাউল করিম। জেলা গভর্ণর তার এই মহতি উদ্যোগের প্রসংশা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার লায়ন মোঃ মাহাবুবুল ইসলাম, সভাপতির দায়িত্ব পালন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোর্শেদ মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারীর লায়ন মাইনুদ্দিন জুয়েল, লায়ন ইঞ্জিনিয়ার কাউসার মাসুম, লায়ন ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ, লায়ন ইঞ্জিনিয়ার মিশু, সাবেক চীফ ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন এবং সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন প্রমুখ।


