By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | দুপুর ১:০২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পীরে গারাংগিয়া হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ.)’র জীবন-দর্শন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > ধর্ম ও জীবন > পীরে গারাংগিয়া হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ.)’র জীবন-দর্শন
ধর্ম ও জীবন

পীরে গারাংগিয়া হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ.)’র জীবন-দর্শন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/০১ at ১১:২৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 11 মিনিট
শেয়ার

মহান রাব্বুল আলামিন দুনিয়াবী আকাশকে যেমন সাজিয়েছেন অসংখ্য নক্ষত্রের মাধ্যমে তেমনি আধ্যাত্মিক আকাশকে সুশোভিত করেছেন তার প্রিয় বান্দা তথা গাউস, কুতুব, আবদাল, আওতাদ, নুক্বাবা, নুজাবা প্রমুখের মাধ্যমে। তাঁর সেই আধ্যাত্মিক আকাশের উজ্জ্বল নক্ষত্র হলেন যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল কুতবুল আলম, সুলতানুল আউলিয়া, পীরে গারাংগিয়া শাহ মাওলানা মুহাম্মদ আবদুল মজিদ চাটগাঁমী (রহ.) (প্রকাশ গারাংগিয়া বড় হুজুর কেবলা) ও শাহ্ মাওলানা মুহাম্মদ আবদুর রশীদ ছিদ্দীক হামেদী (রহ.) (প্রকাশ গারাংগিয়া ছোট হুজুর কেবলা)। উভয় হযরত পীর ছাহেব কেবলা আপন সহোদর ভ্রাতা। মধ্যখানে রয়েছে অপর ভ্রাতা হযরত শাহ সুফি হাফেজ আবদুল লতিফ (রহ.)। তাকেও গারাংগিয়া হযরত মেজ হুজুর বলা হয়। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া গারাংগিয়া জামে মসজিদের সম্মুখে শায়িত রয়েছেন মহান দুই পীরে গারাংগিয়া বড় হুজুর ও ছোট হুজুর (রহ.)।

জন্ম ও বংশপরিচয় : ১৩১৪ হিজরি ১৩০১ বাংলা সালের মাঘ মাসে গারাংগিয়াস্থ নিজ বাড়িতে বড় হুজুরের জন্ম। হযরত বড় হুজুর কেবলা ও তাঁরই সহোদর হযরত ছোট হুজুর কেবলার শ্রদ্ধাভাজন আব্বাজান হজরত সুফি মুহাম্মদ আলাউদ্দিন মিয়াজি এবং পুণ্যবতী মাতার নাম মুছাম্মৎ রাহাতজান বেগম মতান্তরে মোছাম্মৎ রাহাতুন্নেছা বেগম। হজরত রাহাতজান বেগমের পৈতৃক বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের দরগাহ মুড়া। হুজুরদ্বয়ের আব্বাজান ১৩৫১ হিজরিতে ইন্তেকাল করেন। অপরদিকে-হুজুরদ্বয়ের আম্মাজান ইন্তেকাল করেন ১৯৩৮ খ্রিস্টাব্দে মোতাবেক ১৩৫৭ হিজরি। উভয়ে গারাংগিয়া মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন কবরস্থানে চির-নিদ্রায় শায়িত। আজমগড়ী হযরত ও আরাকানী হযরত, হুজুরদ্বয়ের আব্বাজানের কবর শরীফ যেয়ারতকালীন কবরদ্বয়ের রৌশনির ব্যাপারে মন্তব্য করেন।

পীরে গারাংগিয়া ছোট হুজুর কেবলা (রহ.) : চৌদ্দশত হিজরীর মুজাদ্দেদ হযরত শাহ্ সৈয়দ আবদুল বারী (রহ.) এর পদাঙ্ক অনুসরণ এবং অলিকুল শিরোমণি হযরত শাহ্ মাওলানা হাফেজ হামেদ হাসান আলভী আজমগড়ী (রহ.) এর স্নেহধন্য হযরত ছোট হুজুর কেবলা (রহ.) তাঁরই অগ্রজ হযরত বড় হুজুর কেবলা (রহঃ) এর হুবহু ছায়া হিসেবে শরীয়ত ও তরীক্বতের মহান জিম্মাদারীর আঞ্জাম দেন। তিনি ছিলেন মুজাদ্দেদে যমান এবং অত্যন্ত উঁচু মাপের আল্লাহর মকবুল বান্দা। শাহ্ মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ ছিদ্দীকী হামেদী (রহ,) তাঁদেরই একজন। হযরত ছোট হুজুর কেবলা (রহ.) কৃতিত্বের সাথে দারুল উলূম মাদরাসায় লেখাপড়া শেষ করেন। ছোট হুজুর কেবলা (রহ.) জীবনে তিনবার পবিত্র হজ্বব্রত পালন করেছিলেন। প্রথমবার ১৯৫৬/৫৭ সালে চট্টগ্রাম সামুদ্রিক বন্দর থেকে সাগরপথে হজ্ব গমন করেছিলেন। ২য় বার ১৯৭৮ সালে এবং ৩য় বার ১৯৭৮ সালে ঢাকা থেকে হজ্বে গমন করেছিলেন। গারাংগিয়া মাদরাসা প্রতিষ্ঠায় অবদান, তরীক্বতে পদার্পণ ও খেলাফত লাভের বিশাল ও বর্ণাঢ্য জীবন ছোট হুজুর কেবলা (রহ.)। ছোট হুজুর তীক্ষ্ন বুদ্ধি ও প্রখর ব্যক্তিত্বর অধিকারী ছিলেন। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব মানুষকে সম্মোহিত করে রাখত ৷ ছোট হুজুর মেহমানদারীতে তীক্ষ্ন দৃষ্টি ছিল। তিনি নিয়মিত কোরান এবং হাদিসের চর্চা করতেন।

শিক্ষা ও কর্ম জীবন : বড় হুজুর নিজ বাড়িতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে পার্শ্ববর্তী মির্জাখিল গ্রামের হজরত আবদুল লতিফ (রহ.)-এর কাছে সকালে দ্বিনি শিক্ষা লাভ করতেন। সঙ্গে সঙ্গে মির্জাখিলের হজরত শাহ সুফি মাওলানা আবদুল হাই (রহ.)-এর কাছেও গমন করতেন ধর্মীয় জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে। অতঃপর বড় হুজুর পশ্চিম পটিয়ার শিকলবাহা মাদরাসায় কিছুদিন লেখাপড়া করেন। এরপর আরো উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর দারুল উলুম আলিয়া মাদরাসায় ভর্তি হন এবং তত্সংলগ্ন মোহসেনিয়া মাদরাসা (বর্তমান হাজী মুহাম্মদ মহসিন কলেজ) থেকে ফাজিল পাস করেন। বড় হুজুর ওই সময় কৃতী ছাত্র বিধায় দারুল উলুম মাদরাসায় কিছুদিন শিক্ষকতা করেছিলেন। ১৯২০ খ্রিস্টাব্দে তিনি গারাংগিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। মাদরাসা প্রতিষ্ঠাকাল থেকে ১৯৭১ বা ১৯৭২ খ্রিস্টাব্দ পযন্ত দীর্ঘ ৫০ থেকে ৫২ বছর সর্বমহলে হজরত সুপারিনটেনডেন্ট সাহেব হুজুর হিসেবে পরিচিত হন। তখন তথা পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশ আমলের আশির দশক পর্যন্ত মাদরাসা-প্রধানদের সুপারিনটেনডেন্ট বলা হতো।

জ্ঞান ও ওয়াজ নসিহত : বড় হুজুর কোরআন,হাদীস,ফিকাহ,ইতিহাস ও ইসলামের অন্যান্য দিকে জ্ঞান ছিল খুবই গভীর। ধর্মীয় ব্যাপারে তাঁর প্রজ্ঞা যুগের শ্রেষ্ঠ আলেমগণকে পর্যন্ত বিস্মিত করেছে। কিন্তু তিনি সে জ্ঞান নিয়ে পান্ডিত্য প্রদর্শন করাকে ঘৃণা করতেন। তাঁর আলাপ আলোচনা ছিল অতি সহজ ও প্রাঞ্জল। তিনি ক্ষুদ্রতম মতভেদ নিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ঘোর বিরোধী ছিলেন। সকল মুসলমান ঈমানী ভাই-তাদের মধ্যে সৌহার্দ বজায় রাখার জন্য চেষ্টা করাকে তিনি ঈমানী কর্তব্য মনে করতেন। সর্ব সাধারণের মাঝে আলেম সমাজের মর্যাদা সমুন্নত করতে তিনি আজীবন চেষ্টা চালিয়ে গেছেন।

তরীক্বতে পদার্পণ ও খেলাফত লাভের : ১৯২১ খ্রিস্টাব্দে ভারতের উত্তর প্রদেশের আজমগড়ী হযরত চট্টগ্রাম শহর থেকে দক্ষিণ চট্টগ্রামের চুনতী তাশরীফ আনলে চুনতীর হযরত শাহ ছাহেব কেবলার দাদার বাড়ি ইউসুফ মঞ্জিলে আজমগড়ী হযরতের হাতে ত্বরীকতে দাখিল হন। সে হতে হযরত বড় হুজুর কেবলা মাদ্রাসার খেদমতের পাশাপাশি দেশে ও আজমগড় গমন করে আজমগড়ী হযরত এর সংস্পর্শে থেকে ত্বরীকতের উচ্চস্তরের দিকে এগিয়ে যেতে থাকেন। আজমগড়ী হযরত চট্টগ্রাম তাশরীফ আনলে তাঁর নিকটে থাকতে তৎপর থাকতেন। সাথে সাথে জীবনে বহুবার আজমগড় গমন করেছিলেন পীর ছাহেব কেবলার নিকটে সময় কাটাতে। ১৩৬৬ হিজরিতে আরাকানি হযরত সহ আজমগড় গমন করলে তথায় অবস্থানকালে আজমগড়ী হযরত বড় হুজুর কেবলাকে খেলাফত দানে ভূষিত করেন। ১৩৬৬ হিজরি অর্থাৎ ১৯৪৫ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। খেলাফত লাভের পর আজমগড়ী হযরত এর নিদের্শে সেরহিন্দে হযরত মুজাদ্দেদে আলফেসানী (রহ.) এর যেয়ারতে গমন করেন। অতঃপর উভয়ে দেশে ফিরে আসেন। দেশে ফিরার পর থেকে হযরত বড় হুজুর কেবলা তাবলীগে ত্বরীকতের সফর শুরু করেন। অনেক সময় আরাকানী হযরত এর সাথেও সফর করেন। হযরত আজমগড়ী (রহ.) এর অন্যতম খলিফা হযরত শাহ্ মাওলানা আব্দুস ছালাম আরকানী (রহ.) বারে বারে গারাংগিয়া সফর করতেন।

হজ্বব্রত পালন : বড় হুজুর ১৯৪৫ খ্রিস্টাব্দে প্রথম হজ্বব্রত পালন করেন। ১৯৫১ খ্রিস্টাব্দের ৪৯ জন সফর সাথী নিয়ে ছফিনায়ে মুরাদ জাহাজযোগে দ্বিতীয়বার হজ্বব্রত পালন করেছিলেন।

মেহমানদারী : বড় হুজুরের মেহমানদারীতে তীক্ষè দৃষ্টি ছিল। কোন মেহমান সে সাধারণ একজন ছাত্র হলেও তাঁর হুজরা শরীফে প্রবেশ করলে মেহমানদারী গ্রহণ ছাড়া আসতে পারতো না। ইন্তেকালের-পূর্ব মুহুর্তেও মেহমানদারীর প্রতি তাঁর সজাগ দৃষ্টি ছিল। চোখ খুললেই যদি মেহমান দেখতেন হাতের ইশারায় মেহমানদারীর ব্যবস্থা করতেন। তিনি গারাংগিয়া মাদরাসা দালানে তাঁর হুজরা কক্ষে বিভিন্ন শুকনা নাস্তা রাখতেন যাতে করে তৎক্ষণাৎ মেহমানদারী করা যায়।

আধ্যাত্মিকতা : বড় হুজুরের আধ্যাত্মিক জ্ঞান সাধন কর্মে প্রচুর মোশাহিদা করেন। তিনি মোরাকাবা মোশাহিদায় নিজেকে নিয়োজিত রাখতেন। তাহাজ্জুত সহ-ফজরের নামাজের পর মোরাকাবা করতেন। এছাড়াও তিনি নিয়মিত কোরান এবং হাদিসের চর্চা করতেন। বড় হুজুর তীক্ষè বুদ্ধি ও প্রখর ব্যক্তিত্বর অধিকারী ছিলেন। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব মানুষকে সম্মোহিত করে রাখত।

জীবন্ত-কারামাত গারাংগিয়া মাদরাসা প্রতিষ্ঠা : ১৯২০ খ্রিস্টাব্দে তিনি গারাংগিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। মাদরাসার খেদমতের পাশাপাশি তাবলিগে তরিকতের খেদমতে দেশের বিভিন্ন স্থানে গমন করতেন। ফলে মাদরাসার মাধ্যমে যেমন অসংখ্য ছাত্র দ্বিনি ইলম লাভ করেছেন,তেমনি তরিকতে দাখিল হয়ে অসংখ্য লোক আল্লাহ ও তাঁর রাসুলের নৈকট্য লাভে সক্ষম হয়েছিলেন।
বড় হুজুর জীবনে অসংখ্য যোগ্য ছাত্র রেখে যান, এবং ৭৮ জন ব্যক্তিত্বকে খেলাফতদানে ভূষিত করেন। তিনি সরাসরি অথবা তাঁর পৃষ্ঠপোষকতায় শয়ের কাছাকাছি সরকারি মঞ্জুরীকৃত মাদরাসা প্রতিষ্ঠা লাভ করে। তা ছাড়া অসংখ্য ইবতেদায়ি মাদরাসা, ফোরকানিয়া মাদরাসা, এতিমখানা, মসজিদ, খানকাহ, হেফজখানা রয়েছে, যা গণনা করা কষ্টসাধ্য। হজরতে গারাংগিয়ার জীবন্ত-কারামাত গারাংগিয়া মাদরাসা প্রতিষ্ঠা। গারাংগিয়ার ঐতিহাসিক তিন দিন ব্যাপি সভা একটি দীর্ঘদিনের ঐতিহ্য। এটি আধ্যাত্মিকতার সূতিকাগারে পরিণত হয়। প্রতিবছর এই পবিত্র মাহফিলে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসলিম ভাইয়েরা আসেন দেশ বরেণ্য ওলামাদের ওয়াজ শুনে ইমানি চেতনাকে উজ্জিবিত করার জন্য।

তাকওয়া-পরহেজগারি : বড় হুজুরের দুনিয়াবিমুখ দৃষ্টিভঙ্গি সুন্নতের ওপর দৃঢ়তা, তাকওয়া-পরহেজগারির কারণে দেশের সব আকিদার ধর্মীয় আলেমদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে যান। সব আকিদার ধর্মীয় বিজ্ঞ ব্যক্তিত্বরা তাঁর সঙ্গে মোলাকাত করে দোয়াপ্রার্থী হতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তাঁর মহান পীর আজমগড়ী হযরত বলে গেছেন “মেরে মজিদ কা খীমা ওয়াসী’ নজর আতা হে”। অর্থাৎ হযরত বড় হুজুর কেবলার মাঝে শরীয়ত ও ত্বরীকতের বিশালত্ব দেখতেছেন বলে পীর ছাহেব আজমগড়ী হযরত এ বাক্য বলেছিলেন। তাঁর মহান পীর আরও বলে গেছেন “বাঙ্গাল মে কই মুখলেছ হেত মজিদ হে”। বাস্তবেই গারাংগিয়া বড় হুজুর কেবলার শরীয়ত কেন্দ্রীক ত্বরীকতের বিশাল আনজাম ভাববার বিষয়। তিনি সৃষ্ঠ অসংখ্য অতি উঁচুমানের আলেম, মুফতি, মুহাদ্দেস, সুফি, দরবেশ রেখে গেছেন-আরও রেখে গেছেন লক্ষ লক্ষ মুরিদ। শতের মত দাখিল থেকে কামিল পর্যন্ত বড় মাদ্রাসা বাদেও তাঁর ওসিলায় প্রতিষ্ঠিত কত মসজিদ, ফোরকানিয়া, খানকাহ,এতিমখানা ও হেফজখানা রয়েছে যা গণনা করে নির্ণয় করা সহজসাধ্য নয়। শুধু তাই নয়, হযরত বড় হুজুর কেবলার এত বেশি করামত রয়েছে যে এই নিয়ে একাধিক গ্রন্থ রচনা করা যাবে।

চট্টগ্রাম ও ঢাকা শহরে তাশরীফ : ১৯৫০ খ্রিস্টাব্দে থেকে ১৯৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত বড় হুজুর কেবলা চট্টগ্রাম শহরে তাশরীফ আনলে যে মুরীদের ঘরে অবস্থান করুক না কেন তথায় লোকে লোকারণ্য হয়ে যেত। যেমনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পপতিরা থাকত তেমনি বিভিন্ন আকিদার ধর্মীয় ব্যক্তিগণের সংখ্যা কম থাকত না। তখন প্রচার মাধ্যম অনুকূল ছিল না। কিন্তু বড় হুজুর চট্টগ্রাম শহরে তাশরীফ আনলেই লোকমুখে প্রচার হয়ে যেত। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বা মুরীদের বাড়িতে তাশরীফ নিলে হুজুরের দোয়া পেতে শত শত লোক গিজগিজ করত। মাঝে মধ্যে ঢাকায় তাশরীফ নিলে সেখানেও একই অবস্থা দৃষ্টিগোচর হত।

ইন্তেকাল : বড় হুজুর ১৯৭৭ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর ৭ জিলকদ ১৯৩৭ হিজরি ৪ কার্তিক ১৩৮৪ বাংলা শুক্রবার সকালে গারাংগিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় বড় হুজুরের বয়স হয়েছিল ৮৩ বছর। এই দিন বাদ আসর তাঁর প্রাণাধিক ছোট ভাই হজরত ছোট হুজুর আলহাজ্ব শাহ্ মাওলানা আবদুর রশীদ ছিদ্দীক হামেদী (রহ.) ইমামতিতে জানাজার পর গারাংগিয়া মাদরাসা মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। গারাংগিয়ায় হযরত বড় হুজুর কেবলা (রহ.)-ও হযরত ছোট হুজুর কেবলা (রহ.)’র পাশাপাশি কবর শরীফদ্বয়ে নিয়মিত জেয়ারত জারী রয়েছে।

শেষ-কথা : বিশ্ব-বরেণ্য আলেমে দ্বিন-আধ্যাত্মিক জগতের সু-উচ্চ মকামের অধিকারী পীরে গারাংগিয়ার আদর্শিক জীবনধারা থেকে শিক্ষা নেয়ার মতো অনেক কিছু রয়েছে। হুজুরদ্বয়ে আমাদের মধ্যে নেই কিন্তু কুরআন সুন্নাহর জীবন নির্দেশকা রয়ে গেছে। হুজুরদ্বয়ের দেখানো পথ অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের মুক্তি অর্জন আমাদেরকে ব্যক্তিগত জীবনে পীরে-গারাংগিয়ার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন ও হুজুরদ্বয়ের জান্নাতের উচুঁ মাকাম দান করুন। আমীন।

লেখক : ফখরুল ইসলাম নোমানী,ইসলামি গবেষক ও কলামিস্ট।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘মানবিক মূল্যবোধ সৃষ্টিতে হযরত ইমাম হোসাইন (রা.)’র আদর্শকে ধারণ করতে হবে’

৩০ জুন পবিত্র কাবা শরীফ ধোয়া হবে

১ হাজার ওমরাহযাত্রী পাচ্ছেন সৌদি আরবের রাজকীয় আতিথেয়তা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মুহররম: ত্যাগ, সত্য ও ন্যায়ের এক অবিস্মরণীয় শিক্ষা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইহুদিদের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
পরবর্তী সংবাদ ৭১এর পরাজিত দেশীয় ও আন্তর্জাতিক শক্তি আবারো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে মেতেছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?