By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | সকাল ৮:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ হঠাৎ ঝাপসা দৃষ্টি, অন্য রোগের ইঙ্গিত নয়তো
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > স্বাস্থ‍্য > হঠাৎ ঝাপসা দৃষ্টি, অন্য রোগের ইঙ্গিত নয়তো
স্বাস্থ‍্য

হঠাৎ ঝাপসা দৃষ্টি, অন্য রোগের ইঙ্গিত নয়তো

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/০২ at ১১:৫৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

আমরা দীর্ঘক্ষণ কম্পিউটার কিংবা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে ঝাপসা দেখা শুরু করি। আর এটি নিয়মিত হতে থকালে ভেবে নিই চোখের কোনো সমস্যা হয়েছে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, চোখে একটু পানি ঝাপ্টা দিয়ে কিংবা আই ড্রপ ব্যবহার করে এক দুইবার চোখ খোলা-বন্ধ করলে ঠিক হয়ে যায়। আবার আপনার চশমার পাওয়ারেও এ সমস্যার সমাধান লুকিয়ে থাকে। অবশ্য চোখে ঝাপসা দেখার নেপথ্যে থাকে নানা শারীরিক সমস্যার লক্ষণ।

বর্তমান সময়ে কম বেশি আমরা সবাই দৃষ্টিগত সমস্যায় ভুগছি। আর এই সমস্যা এখন সব বয়সীদের মধ্যেই দেখা যায়। চলুন জেনে নিই ঠিক কী কারণে চোখের দৃষ্টি ঝাপসা হয়-

বিশেষজ্ঞরা বলছেন, চোখে ঝাপসা দেখার পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো কারণ। যেমন: ডায়াবেটিস কিংবা চোখে ছানি পড়লে মানুষ চোখে ঝাপসা দেখতে শুরু করে। এ ছাড়া গ্লুকোমার কারণেও চোখে ঝাপসা দেখার সমস্যা সৃষ্টি হতে পারে। গ্লুকোমার সমস্যা হলে চোখ থেকে তরল প্রবাহিত হয় না। আর এ সমস্যায় চোখের ওপর চাপ পড়ে যা চোখের স্নায়ু ও রক্তকণিকা ক্ষতিগ্রস্ত করে।

চক্ষুরোগ বিশেষজ্ঞদের মতে, চোখে আলো পড়ার পরে তা ক্রমে কর্নিয়া, লেন্স পূর্ববর্তী প্রকোষ্ঠ, লেন্স ও তার পরবর্তী প্রকোষ্ঠে প্রতিসৃত হয়ে রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি করে। এইগুলোর কোথাও অস্বাভাবিক পরিবর্তনে আমরা ঝাপসা দেখি। তবে মূলত চোখের কনজাংটিভা বা কর্নিয়া কোনো কারণে শুকিয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। আবার চোখ থেকে প্রতিবিম্বের সংকেত মস্তিষ্কে যদি ঠিকভাবে না পৌঁছায়, তখনো ‘ব্লার্ড ভিসন’ বা ঝাপস চোখের সমস্যা দেখা দেয়।

অতিরিক্ত বেশি ‘স্ক্রিন টাইম’র ফলে চোখের ‘নিয়ার ভিশন’র উপরে প্রভাব পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গ্লুকোমা, ছানি পড়ার মতো চোখের সমস্যা দেখা দেয়। এর ফলেও দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসে। বাড়ে ঝাপসা দেখার প্রবণতা। তবে আপনি কাজ করছেন এর মধ্যে যদি দৃষ্টি ঝাপসা হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

এ ছাড়া যেসব সমস্যার কারণে আপনি চোখে ঝাপসা দেখতে পারেন সেগুলো হলো-

মাথায় আঘাত লাগা বা ব্রেন টিউমার
আগে কখনো আপনি মাথায় আঘাত পেয়েছেন, সেক্ষেত্রে আপনার চোখের ‘অপটিক নার্ভ’ ক্ষতিগ্রস্ত হয়, তা হলে দৃষ্টি ঝাপসা হতে পারে। এ ছাড়া ঝাপসা দৃষ্টি ব্রেন টিউমারের ইঙ্গিতও হতে পারে। এ সব ক্ষেত্রে মাথাব্যথা, বমি হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। মাথায় আঘাত লাগলে বা এই ধরনের উপসর্গ বেশ কিছুটা সময় ধরে দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপের ফলে আমরা অনেক সময় চোখ ঝাপসা দেখি। তবে এই সমস্যাটিকে অনেকেই উপেক্ষা করেন। ‘সাইলেন্ট কিলার’ এই রোগের প্রভাবে আচমকা ঝাপসা দেখতে পারেন অনেকে। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে অতিরিক্ত মাথাব্যথা হঠাৎই দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

ডায়াবেটিস
যাদের ডায়াবেটিস আছেন, তাদের অনেকের মধ্যেই হাইপোগ্লাইসেমিয়া সমস্যা দেখা দেয়। অর্থাৎ হঠাৎ করে সুগারের মাত্রা ‘ফল’ করে। এর ফলে ব্লার্ড ভিশন হতে পারে। এর সঙ্গে অতিরিক্ত ‘কোল্ড সোয়েটিং’ হয়। অর্থাৎ চোখে ঝাপসা দেখার পাশাপাশি অতিরিক্ত ঘাম হওয়া ও জ্ঞান হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়।

চিকিৎসকের পরামর্শ, কোনো ডায়াবেটিস রোগী যদি হঠাৎই চোখে ঝাপসা বা অন্ধকার দেখেন, তবে দ্রুত তার শরীরে শর্করার মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।

মাইগ্রেন বা ক্লাস্টার হেডেক
যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তাদের অনেকেরই চোখে ঝাপসা দেখার অভিজ্ঞতা রয়েছে। মাইগ্রেনের যন্ত্রণা কিছু ঘণ্টা থেকে প্রায় দু’-তিন দিন পর্যন্ত চলতে পারে। এই সময় অতিরিক্ত আলো বা আওয়াজের ফলে মাথাব্যথার পাশাপাশি ঝাপসা দেখা বা ‘লাইট ফ্ল্যাশ’ দেখার মতো সমস্যা দেখা যায়।

এ বিষয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হাসপাতালের গবেষকরা বলেন, জটিল কোনো রোগ না থাকলে চোখের এই ঝাপসা দেখা বা ক্ষীণ দৃষ্টিকে বাড়ানোর কিছু উপায় আছে। তাদের মতে, নিয়মিত ওষুধ খাওয়া ও চশমা পড়ার পাশাপাশি আপনি যদি ইয়োগা, প্রাণায়াম আর চোখের কিছু নির্দিষ্ট ব্যায়াম করেন তবে এ সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

আপনি এটিও পছন্দ করতে পারেন

২৪ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ও নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ উদ্বোধন

নগরীর ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার কর্মসূচি উদ্বোধন করলেন চসিক মেয়র

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু ৭০০ ছাড়াল

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ওমরাহ পালন সহজ করতে গাইড ফিচার যুক্ত করলো ইমো
পরবর্তী সংবাদ ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার: খরচ ৯,৩৬,৩২০ টাকা ও ৫,৭৮,৮৪০ টাকা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?