বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার কর্মী সম্মেলন ৪ নভেম্বর সকালে আজাদী বাজার ডি.এম কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রসেনার সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা সভাপতি মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম। সম্মেলনে আল্লামা মছিহুদ্দৌলা বলেন, বর্তমানে যুব সমাজের মাঝে অবক্ষয় প্রবণতা বাড়ছে। যুব তরুণরা আজ প্রাযুক্তিক অবক্ষয়ের শিকার হয়ে নিজেদের জীবনকে অর্থহীন করে তুলেছে। দিন দিন বাড়ছে কিশোর গ্যাং। ছাত্র যুবকদের হাতে যেখানে বই খাতা কলম শোভা পাওয়ার কথা, সেখানে তারা সারাক্ষণ মোবাইলে ইন্টারনেটে মূল্যবান সময় পার করে দিচ্ছে। আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, যুব তরুণদেরকে ইসলামের আলোয় আলোকিত করতে হবে। তাদের দেখাতে হবে শাশ্বত সত্য ও সুন্দরের পথ। ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা আলোকিত মানুষ সৃষ্টির প্ল্যাটফরম বলে তিনি উল্লেখ করেন। সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী ফ্রন্টের সকল কর্মসূচি সফল করতে ছাত্রসেনার কর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বক্তারা আগামী ২৫ নভেম্বর চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠেয় ইসলামী ফ্রন্টের মহাসমাবেশে সবাইকে যোগদান করে ইতিবাচক রাজনীতির চর্চায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। মুহাম্মদ নওশাদ হোসেন তুহিন ও মিজানুর রহমান মুন্না’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম-সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম,ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওলানা জসীম উদ্দীন আবেদী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন-উপ কমিটির সদস্য অ্যাডভোকেট এডিএম আরুছুর রহমান, আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ বাবুল, উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, উপজেলা য্বুসেনার সভাপতি তারেক আলম, উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি রবিউল হোসেন সুমন, উত্তর জেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক হোসাইন, আবু আহমদ সওদাগর, আবদুল মোতালেব, এস.এম নজরুল ইসলাম, মুহাম্মদ হেলাল উদ্দীন, মুহাম্মদ হোসেন উদ্দীন, আলমগীর হোসেন মামুন, মাওলানা গিয়াস আনসারী, খোরশেদুল আলম, নুরুল ইসলাম, ডা.মোরশেদ, আবদুর রহমান বাবর, হাসান কুতুবী, আফাজ উল্লাহ, তাঈব রুবেল, জাহেদ, আকরাম, আরমান, নাঈম উল্লাহ জিসান, ফয়সাল, আলা উদ্দীন, মুহাম্মদ জিকু, ফরহাদুল ইসলাম, ফারুক, সাব্বির, হামিম, রায়হান, জিসান, মুহাম্মদ নয়ন প্রমুখ। কর্মী সম্মেলন শেষে বর্ণাঢ্য র্যালি আজাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রাযুক্তিক অবক্ষয়ের শিকার হয়ে যুব তরুণরা আজ নিজেদের জীবনকে অর্থহীন করে তুলছে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


