By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | রাত ৪:৪৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামে তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপির মিছিল, ১৫ জন গ্রেফতার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > চট্টগ্রামে তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপির মিছিল, ১৫ জন গ্রেফতার
রাজনীতি

চট্টগ্রামে তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপির মিছিল, ১৫ জন গ্রেফতার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/০৮ at ৬:০৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

সরকার পতনের একদফা দাবী এবং বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা ৩য় দফা অবরোধের প্রথম দিনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে পুলিশ বিএনপির আরো ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অবরোধ ও হরতালকে কেন্দ্র করে পুলিশ চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের আটক করতে না পেরে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। পতেঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলার ছোট ভাই মোহাম্মদ শফিউল আলমকে বাসা থেকে এবং পতেঙ্গা থানা যুবদল নেতা শাহিনকে না পেয়ে তার ভাই আলী নুরকে গ্রেপ্তার করেছে। আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমনকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মোহাম্মদ কবিরকে তার বায়েজিদ বাংলা বাজারস্থ দোকান থেকে বায়েজিদ থানা পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। অব‌রো‌ধের প্রথম দিন বুধবার সকালে নগরীর খুলশী এলাকায় চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক এস কে খোদা তোত‌নের নেতৃ‌ত্বে মিছিল বের করা হয়, এছাড়া আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করা হয়, জিইসি মোড় থেকে নাসিরাবাদ দৈ‌নিক পূর্ব‌কোনের সামনে পর্যন্ত মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন ও মো. শাহ আল‌মের নেতৃ‌ত্বে মিছিল, দুপুরে বদ্দারহাট আরাকান সড়কের সিএন্ডবি এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চাঁন্দগাও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া ও বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে মিছিল, আগ্রাবাদ চৌমুহনী এলাকায় বিএনপি নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ডবলমু‌রিং থানা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌ন মি‌ছিল, হাজী নবাব খানের নেতৃত্বে তুলাতলী বিশ্বরোড এলাকায় দ‌ক্ষিন বাক‌লিয়া ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের মি‌ছিল, পাহাড়তলী পুলিশ বিট রেলগেইট এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলম ও মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদল ছাত্রদলের রেললাইনে মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং, মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে চাঁন্দগাও বাহির সিগনাল এলাকায় মিছিল, সিনেমা প্যালেস মোড়ে নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খানের নেতৃত্বে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের পিকেটিং ও মিছিল হয়। তাছাড়া খুলশী আমবাগান সড়কে খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, ডবলমুরিং চৌমুহনী হালিশহর সড়কে ডবলমুরিং থানা যুবদলের আহবায়ক বজল আহমেদ, সিটি গেইট এলাকায় আকবরশাহ থানা যুবদ‌লের বিক্ষোভ মিছিল, বায়েজিদ ২ নং জালালাবাদ সড়কে মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, প্রবর্তক মোড়ে মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেলে নেতৃত্বে মিছিল, রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকায় মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন শাহেদের নেতৃত্বে মিছিল, বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় থানা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব উদ্দিন আকন্দের নেতৃত্বে আকবর শাহ চক্ষু হাসপাতাল এলাকায়, চান্দগাঁও থানা যুবদল পুরাতন সড়ক ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল আরাকান সড়কে মিছিল ও সমাবেশ করেছে। অবরোধ চলাকালে গত ২৪ ঘন্টায় পুলিশ মহানগর এলাকা থেকে ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরমধ্যে আজ দুপুরে চকবাজারস্থ কাঁচা বাজার এলাকা থেকে চকবাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনুকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। তাছাড়া পতেঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলার ছোট ভাই মোহাম্মদ শফিউল আলমকে বাসা থেকে এবং পতেঙ্গা থানা যুবদল নেতা শাহিনকে না পেয়ে তার ভাই আলী নুরকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে কোতোয়ালি থানা পুলিশ পাথরঘাটা ওয়ার্ড বিএনপি নেতা মো. আলতাফ হোসেন ও পাথরঘাটা ওয়ার্ড যুবদল নেতা মো. আরিফ ও মো. সাগরকে এবং চাঁন্দগাও থানা পুলিশ রাতে থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাব্বত হোসেনকে গ্রেফতার করে, পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ রেজাউলকে মঙ্গলবার রাতে বাসা থেকে গ্রেপ্তার করে খুলশী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাছাড়া মঙ্গলবার রাতে বালুছড়া থেকে সেচ্ছাসেবক দল নেতা সাকিব ফয়সাল মীমকে বায়েজিদ থানা পুলিশ গ্রেফতার করেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নিলামে উঠলো নীল হীরা, বিক্রি হলো ৬০ মিলিয়ন ডলারে
পরবর্তী সংবাদ আফগানিস্তানে বাস বিস্ফোরণে ৭ জন নিহত, ২০ জন আহত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?