By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৪:০৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামে চলমান অবরোধের ২য় দিনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ১০ জন গ্রেফতার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > চট্টগ্রামে চলমান অবরোধের ২য় দিনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ১০ জন গ্রেফতার
রাজনীতি

চট্টগ্রামে চলমান অবরোধের ২য় দিনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ১০ জন গ্রেফতার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১১/১৩ at ৬:৩৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সরকার পতনের একদফা দাবী এবং বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের ২য় দিন সোমবার (১৩ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে মহানগর বিএনপির আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রবিবার রাতে অক্সিজেন কয়লার ঘরস্থ মীম কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে বায়েজিদ থানা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিমকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। তিনি মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালের কর্মচারী। তাকে একটি পারিবারিক অনুষ্ঠানে আত্মীয় স্বজনের সামনে থেকে অমানবিকভাবে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের পুলিশ এখন বিএনপির নিরীহ নেতাকর্মীদের যাকে যেখানে পাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে গায়েবি মামলায় কারাগারে পাঠিয়ে দিচ্ছে। এর আগেও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ইকবাল চৌধুরীকে বাহাত্তর পুলস্থ আহাদ কনভেনশন হলের বিয়ের অনুষ্ঠান থেকে পুলিশ গ্রেফতার করেছিল। মনে হচ্ছে পুলিশ এখন বিএনপিকে দমন করার জন্য আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করছে। এটা স্পষ্ট যে, আরেকটি একতরফা নির্বাচন করার জন্য সরকার বিএনপির সকল নেতাকর্মীদের কারাগারে বন্দী করছে। তাছাড়া গত ২৪ ঘন্টায় বায়েজিদ থানার আবদুর রহিম ছাড়া চট্টগ্রাম মহানগর বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আতিকুর রহমান, এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা মো. ফারুক, দেলোয়ার হোসেন, মো. সোহাগকে কোতোয়ালি থানা, পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা মো. ইউনুস সহ ১০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অবরোধের সমর্থনে রবিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আল‌মের নেতৃত্বে নগরীর মুরাদপুর ষোলশহর এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এছাড়া মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলালের নেতৃত্বে দেওয়ান হাট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল, বহদ্দারহাট আরকান সড়কে চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য আ‌নোয়ার হো‌সেন লিপুর নেতৃ‌ত্বে চাঁন্দগাও থানা যুবদ‌লের বিক্ষোভ মিছিল, কালামিয়া বাজার ও বাহাত্তর পুল এলাকায় এম আই চৌধুরী মামুনের নেতৃত্বে বাকলিয়া থানা বিএনপির মিছিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে নগরীর লালদীঘির পাড়, সিনেমা প্যালেস মোড় এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল, পাহাড়তলী ডিটি রোডে মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে পাহাড়তলী থানা যুবদলে মিছিল, অক্সিজেন কুয়াইশ সড়কে বায়েজিদ থানা যুবদলের মিছিল, আরাকান সড়কে চান্দগাঁও থানার যুবদলের মিছিল, চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজের নেতৃত্বে সিএন্ডবি এলাকায় চান্দগাঁও থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের মিছিল, বিসিক শিল্প এলাকায় চাঁন্দগাও ওয়ার্ড যুবদলের মিছিল, বন্দর টিলায় ৩৯ নং ওয়ার্ড যুবদলের মিছিল, কামরুল হাসান আকাশের নেতৃত্বে খুলশী থানার ইউএসটি, ফয়েজ লেক, খুলশী রোডে মিছিল এবং রবিবার সন্ধ্যায় দুই নম্বর গেইট মোড়, পলিটেকনিক ও শের শাহ এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল করে নেতাকর্মীরা। তাছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মিছিল ও সড়ক অবরোধ, রবিবার রাত্রে বোয়ালখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মশাল মিছিল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও মিছিল করে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশে গণগ্রেপ্তার, বিচারবহির্ভূত হত্যা নিয়ে উদ্বেগ
পরবর্তী সংবাদ “সাহাবায়ে কেরাম উম্মতে মোহাম্মদির জন্য অনুপম আদর্শ”
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?