চট্রগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগ – ২৩ শুরু হয়েছে। মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) বিকেলে চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন মাঠে বেলুন উড়িয়ে এ ফুটবল লিগ শুভ উদ্বোধন করেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। মহানগরী ক্রীড়া সংস্থা সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের জিএম(টি-ট্রেড) শাহ মাইনুল হাসান, সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী,শেখ তৈয়বুর রহমান, চসিকের প্যানেল মেয়র আলহাজ্ব আব্দুস সবুর লিটন,সিজেকেএস সহ সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সংস্থার যুগ্ন সম্পাদক, সাবেক ফুটবলার ইবাদুল হক লুলু, ফুটবল সম্পাদক মাহাবুবুল আলম মুকুল,রাকিব মাহামুদ, মোঃ নাছির উদ্দিন, জহির উদ্দিন, মোঃ মূসা বাবলু, সদস্য মোঃ ফরিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মহানগর ক্রীড়া সংস্থার রেফারি এসোসিয়েশনের সদস্য মুক্তি সাধন বড়ূয়া, সহকারী আঃ আল রানা, ওয়াহিদুল আলম এবং ৪র্থ রেফারি মোঃ আরিফ,ম্যাচ রেফারি হিসেবে পরিচালনা করেছেন শওকত আলী। উদ্বোধনীন খেলায় রামপুরা একাদশ ১ – ০ গোলে পাহাড় তলী একাদশ কে পরাজিত করেন।
চট্টগ্রামে ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগ শুরু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


