চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিনোদন লেখক, সংগঠক, সংস্কৃতিকর্মী নাসির হোসাইন জীবনের শোকসভা ও দোয়া মাহফিল গত ২৭ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক, চসিক কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী।প্রধান আলোচক ছিলেন য্বুলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,মহানগর আওয়ামীলীগনেতা সৈয়দ মাহমুদুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে কথামালা, আবৃত্তি ও সঙ্গীতে অংশ নেন চট্টগ্রাম উত্তরজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, কবি আশীষ সেন, দক্ষিণজেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম, লায়ন ইয়াসমিন কবির, ফটোসাংবাদিক প্রীতম দাশ, দক্ষিণজেলা যুবলীগনেতা এম. নুরুল হুদা চৌধুরী, নাট্যশিল্পী নাসরিন হীরা সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, সোমা মুৎসুদ্দী, শবনম ফেরদৌসী, নাট্যশিল্পী সায়েম উদ্দীন, সঙ্গীতশিল্পী ইমরান ফারুকী, কবি সজল দাশ নিলয় দে, শিহাবুর রহমান, মোঃ তিতাস, আবৃত্তিশিল্পী রাবেয়া জামান এঞ্জেলা, মৌ চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নাসির হোসাইন জীবন একজন সৃষ্টিশীল সাংস্কৃতিক সংগঠক ছিলেন। যার কর্ম আমাদের প্রত্যেকের মনে দাগ উঠেছে। তার অকালে চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গণের একজন প্রিয় মানুষকে হারালাম। তার বহুমুখী প্রতিভার মাধ্যমে শিল্পী সমাজের প্রতিভা বিকাশ এবং প্রচার প্রসারে অনন্য ভুমিকা পালন করেছে। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন নাসির হোসাইন জীবনের সাথে আমাদের অনেকের সুসম্পর্ক ছিল। একজন সুন্দর মনের ও সুষ্টিশীল কাজের মানুষ হিসেবে নাসির হোসেন জীবন আমাদের সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার অকাল মৃত্যু আমাদের সবাইকে কমবেশি ব্যাথাতুর করেছে। তিনি সৃষ্টিশীল কাজগুলো আমাদের হৃদয়ে যুগ যুগ স্মরণে রাখবে। সভায় বক্তারা তার পরিবার, তার সন্তানদের ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার ব্যাপারে ঐক্যমত পোষণ করে। সভা শেষে মরহুম নাসির হোসাইন জীবন স্মরণে দোয়া ও মোনাজাত করেন মোঃ জসিম উদ্দীন।


