গতকাল স্থানীয় এ.কে. খান স্মৃতি মিলনায়তন (ফুলকি স্কুল) এ চট্টগ্রামের নজরুল সঙ্গীত শিল্পীদের সংগঠন নজরুল সংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম এর দ্বি-বার্ষিক সাধারণ সভা সংস্থার সভাপতি শিল্পী জয়ন্তী লালার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শিল্পী দীপেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত ও সিনিয়র শিল্পী মালবিকা দাশ। এতে সাধারণ সম্পাদকের দ্বি-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শিল্পী মোহাম্মদ এনামুল হক, অর্থ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন শিল্পী দাশগুপ্তা, বার্ষিক প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন শিল্পী মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক পিন্টু ঘোষ, শিল্পী মন্দিরা চৌধুরী, শিউলী নাথ।
সভার শেষ পর্বে আগামী দুই বছর (২০২৪ ও ২০২৫) কার্যকালের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। উক্ত কমিটিতে-সভাপতি জয়ন্তী লালা, সহ-সভাপতি দীপেন চৌধুরী, এ এম রেজওয়ানুর রহমান, নির্মল বৈদ্য, শান্তিময় চক্রবর্ত্তী ও মৃণালিনী চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পিন্টু ঘোষ ও দ্বীজেন চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক রুহী মোস্তফা, অর্থ সম্পাদক সৃজন কান্তি পাল, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী দাশগুপ্তা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মন্দিরা চৌধুরী, সাহিত্য ও গবেষণা সম্পাদক আলেয়া আরিফ, দপ্তর সম্পাদক অনুপম চৌধুরী শংকর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানু মজুমদার এবং নির্বাহী সদস্য শিমু বিশ্বাস, অরুন কুমার দত্ত, শিল্পী দাশগুহ, আরসাদুর রহমান সাথী, মুহাম্মদ হাসনাত উজ্জামান চৌধুরী, মুহাম্মদ সাইফুল ইসলাম ও সুচিত্রা চৌধুরী।
নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


