By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১২:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রধানমন্ত্রীর শান্তিচুক্তির সুফল: চবি উপাচার্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রধানমন্ত্রীর শান্তিচুক্তির সুফল: চবি উপাচার্য
আমাদের চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রধানমন্ত্রীর শান্তিচুক্তির সুফল: চবি উপাচার্য

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/০৬ at ৫:২৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন হলো- সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। আমরা যদি পার্বত্য অঞ্চলকে আরও উন্মুক্ত করে দিতে পারি, পর্যটন কেন্দ্র হিসেবে তারা আরও সমৃদ্ধ হবে।

এখানে অপার সম্ভাবনা রয়েছে। আমরা পর্যটন শিল্পকে উন্মুক্ত করে দিলে তরুণ যুবকদের সামাজিক কাজে আরও সম্পৃক্ত করা যাবে।
পার্বত্য চট্টগ্রামের এ উন্নয়ন প্রধানমন্ত্রীর এ শান্তিচুক্তিরই সুফল।
চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি) কর্তৃক আয়োজিত “পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি: শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণের নিরিখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর। আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ, চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে চবি উপাচার্যের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ বলেন, দীর্ঘ অশান্তি ও সংঘাতের পরে এ অঞ্চলে শান্তি এসেছে ১৯৯৭ সালের শান্তি চুক্তির মাধ্যমে। এ চুক্তি করায় আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরষ্কার পাবেন। তবে তিনি ইউনেস্কোর শান্তি পুরষ্কার পেয়েছেন৷ তবে সেখানে বর্তমানে সংঘাত চললেও আগের চেয়ে অনেক কমেছে। এ চুক্তির পক্ষে বিপক্ষে নানান যুক্তি রয়েছে। তবে হুমায়ুন আজাদের সেই ‘সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে হিংসার ঝর্ণাধারা’ এখন আর নেই। সেখানে শান্তি সম্প্রীতির সুবাতাস বইছে।

চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. বশির আহাম্মদ বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূ-রাজনীতি, বৈচিত্র্যতা, ভাষা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলের শাসকরা রাজনৈতিক, প্রশাসনিক ও অথনৈতিক বিভিন্ন চিন্তা করেছেন৷ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রায় দু’দশকের বেশি অশান্তি বিরাজ করেছে। এ অঞ্চলের সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি হওয়ায় প্রায় ৯০ শতাংশ সমস্যা সমাধান হয়ে গেছে। কিন্তু দেশী বিদেশি স্বার্থান্বেষী মহলের কারণে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। চাঁদাবাজি এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে তারাই। শান্তিচুক্তির ৭২টি ধারার বেশিরভাগই বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিবেশি রাষ্ট্রের সুসম্পর্ক থাকায় সমস্যা হচ্ছে না। সাংবিধানিকভাবে বাংলাদেশে নির্বাচন হলে জনগণ তাঁদের প্রতিনিধির মাধ্যমে এসব সমস্যা সমাধান করতে পারবে।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক বলেন, দীর্ঘ দুই দশকের সংঘাত নিরসন হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি চুক্তির মাধ্যমে। এটি সাংবিধানিক একটি কাঠামোর মাধ্যমেই হওয়া শান্তি চুক্তি। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এবং কোনো তৃতীয় পক্ষের অংশগ্রহণ ছাড়াই এ শান্তিচুক্তি করতে সক্ষম হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। এ চুক্তির ৭২টি ধারার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটি বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। তাদের অধিকার ফিরে পাওয়া, মিলিটারি ক্যাম্প প্রত্যাহার, বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠান সৃষ্টিসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিলো এ চুক্তিতে। এ ধরনের একটি চুক্তি বাস্তবায়ন করা অনেক সময়সাপেক্ষ বিষয়। এ শান্তিচুক্তি হওয়ার পরে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষাখাত, আইন সংশোধনসহ অনেক কাজ করা হয়েছে। ২০১০ সালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক কালচার, তা সংরক্ষণের জন্য আইন করা হয়। ১৯৭২ সালের সংবিধানেও পার্বত্য চট্টগ্রামসহ পিছিয়ে পড়া জনগণের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী কারও প্রতি বৈষম্য করা যাবে না। কোনো সমস্যা থাকলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শান্তিচুক্তির কিছু বিষয় এখনও বাস্তবায়ন হয়নি। আশাকরি সেগুলোও নিষ্পত্তি হবে। আমরা যদি দেশের অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জন করতে চাই, তাহলে সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা আশাকরি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের এ সমৃদ্ধির যাত্রা অব্যাহত থাকবে।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা জানি আমাদের দেশে পার্বত্য অঞ্চল রয়েছে। পৃথিবীর অনেক জায়গায় বিভিন্ন শান্তিচুক্তি হয়েছিলো। কিন্তু আমাদের এ শান্তিচুক্তি অন্যগুলোর চেয়ে ভিন্ন। একটা সময় আমরা শুধু পার্বত্য চট্টগ্রামে মৃত্যুর খবর শুনতাম। আমরা খুব খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে এ সময়গুলো পার করেছি। তখন সেনাবাহিনীর কেউ বাড়ি থেকে পার্বত্য অঞ্চলের উদ্দেশে হলে বিদায় নিয়ে যেত। কারণ তারা জানতো না আবার বাড়িতে ফিরতে পারবে কি-না। কিন্তু আজকে আমরা এ অঞ্চলগুলোতে নির্বিঘ্নে ঘুরতে যাই। এখন সেই অসময় কেটে গেছে। আমাদের এ চু্ক্তি বিশ্বে মডেল হিসেবে তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এমন সময় শান্তিচুক্তির কথা বলছি যখন প্যালেসটাইন নির্মম ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সেটারও শান্তিচুক্তির অপেক্ষায় আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই পার্বত্য অঞ্চলের সঙ্গে শান্তিচুক্তি করেছেন। শান্তি চুক্তির পরে গত ২৬ বছরে অনেকগুলো সুফল দেখেছি আমরা। এখন আমরা পার্বত্য অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে পারছি। বর্তমান সরকার উপজাতিদের জন্য কোটা সিস্টেম চালু করেছে। আমরা দুটি আবাসিক হলে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভিষণ হলো- সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। আমরা যদি পার্বত্য অঞ্চলকে আরও উন্মুক্ত করে দিতে পারি, পর্যটন কেন্দ্র হিসেবে তারা আরও সমৃদ্ধ হবে। এখানে অপার সম্ভাবনা রয়েছে। আমরা পর্যটন শিল্পকে উন্মুক্ত করে দিলে তরুণ যুবকদের সামাজিক কাজে আরও সম্পৃক্ত করা যাবে। পার্বত্য চট্টগ্রামের এ উন্নয়ন প্রধানমন্ত্রীর এ শান্তিচুক্তিরই সুফল।

চবি উপাচার্য বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে দেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। পার্বত্য চট্টগ্রামে এখন নির্বাচনের সুবাতাস বইছে। সবাই তাদের প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে একত্রিত হয়েছে। এ সাংসদরাই যেন আগামীতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমরা মনে করি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধির জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর আবারও আসা দরকার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফের উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প : আরসা-আরএসও সংঘর্ষে নিহত ৪
পরবর্তী সংবাদ শাহ আমানতে ১৭০ যাত্রীর বিড়ম্বনা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?