মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিন দোকানদারকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে দোকানদাররা ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুন বেশী দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলার জোরারগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মিরসরাইয়ে ৩ দোকানদারকে জরিমানা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


