By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | শীতকাল | রাত ৩:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সকল রাঙ্গুনিয়াবাসীকে ভোট উৎসবে শামিল হবার আহবান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > সকল রাঙ্গুনিয়াবাসীকে ভোট উৎসবে শামিল হবার আহবান
আমাদের চট্টগ্রামরাজনীতি

সকল রাঙ্গুনিয়াবাসীকে ভোট উৎসবে শামিল হবার আহবান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০১/০৩ at ৬:১৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দল মত নির্বিশেষে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল রাঙ্গুনিয়াবাসীকে আগামী ৭ জানুয়ারি গ্রামে গিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে শামিল হবার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আওয়ামী লীগের প্রার্থী ড. হাছান মাহমুদ এমপি।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে নগরের বহদ্দারহাটস্থ আরবি কনভেনশন সেন্টারে রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রাম আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে ভোট একটি উৎসব, সেই উৎসব আমাদের রাঙ্গুনিয়ায়ও তৈরি হয়েছে। ভোটের মাধ্যমে দল সংগঠিত হয়, কর্মীরা চাঙা হয়।
একদিনে ৪০ কিলোমিটার পথ জুড়ে ১৭টা পর্যন্ত ভোটের মিটিং করতে হয়েছে আমাকে। চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল রাঙ্গুনিয়াবাসী এই ভোট উৎসবে শামিল হবেন, সবাই গ্রামের বাড়ি গিয়ে ঘুরে আসবেন। তিনদিনের ছুটিতে গ্রামে যাবার উপলক্ষও এইটা। গ্রামে গেলে শীতকালে রসের পিঠা পুলি খাবারও সুযোগ আছে।

দল মত নির্বিশেষে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় রাঙ্গুনিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশের দিন হচ্ছে আগামী ৭ তারিখ। সেদিন সবাই মিলে ভোট দিতে যাবেন। আমি ১৫টি বছর সব মানুষের খেদমতে আমার দুয়ার খোলা রেখেছি, আমি এখন আপনাদের দুয়ারে হাজির হয়েছি, দয়া করে আপনাদের ঘরের দুয়ারটা আমার জন্য খোলা রাখবেন। সবাই নৌকা মার্কায় একটা করে ভোট দিবেন, এটিই প্রত্যাশা রাঙ্গুনিয়াবাসীর কাছে। এসময় উপস্থিত কয়েক সহস্রাধিক রাঙ্গুনিয়াবাসী দু’হাত তুলে সমর্থন জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, রাঙ্গুনিয়ায় গত ১৫ বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আমি চেষ্ঠা করেছি দল-মত নির্বিশেষে রাঙ্গুনিয়ার মানুষের পাশে থাকার। উন্নয়ন করার ক্ষেত্রে কোনটা বিএনপি নেতার বাড়ির রাস্তা, কোনটা আওয়ামী লীগ নেতার বাড়ির রাস্তা, সেটা কখনো বিবেচনায় আনিনি। আমি ২০০৮ সালে নির্বাচন করেছি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে, তাদের বাবা-মা’র নামে রাঙ্গুনিয়ায় একটা কলেজ আছে। সেই কলেজেটির ডিগ্রী মানে উন্নীত হয়েছে আমার হাত দিয়ে, সেটার কমিটি করার ক্ষেত্রেও আমি কখনো হস্তক্ষেপ করিনি। তাদের পরিবারের সদস্যরাই সভাপতি নির্বাচিত হয়ে আসছেন।

তিনি বলেন, সরকারের উন্নয়নের পাশাপাশি আমাদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে ২৪টি নতুন মসজিদের বিল্ডিং করেছি। রাঙ্গুনিয়াবাসীর ভোটে নির্বাচিত হয়ে আগেও এমপি-মন্ত্রী ছিল, পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিল, একটি মসজিদের বিল্ডিং দেখাতে পারবেনা তারা করে দিয়েছে। বলতে পারবে এক লাখ টাকা কিংবা দুই টন জিআর এর চাল দিয়েছে। রাঙ্গুনিয়ার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও প্যাগোডা নেই পাঁচ থেকে দশবার উন্নয়ন বরাদ্দ পায়নি। প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। কর্ণফুলিসহ সব নদী-খালের ভাঙনরোধ করা হয়েছে।

রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রামের সভাপতি শিক্ষানুরাগী খালেদ মাহমুদের সভাপতিত্বে আবদুল জব্বার এবং ফারুক হোসেন তালুকদারের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শিরিণ আকতার, চুয়েটের ভিসি ড. রফিকুল আলম, চবি অধ্যাপক ড. সেকান্দর হোসেন চৌধুরী, ড. জিন বোধি ভিক্ষু, আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ডা. এটিএম রেজাউল করিম চৌধুরী প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

যেকোনো ভাবে রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী

চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

সিভাসু’র ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন এবং বুলেটিন-এর মোড়ক উন্মোচন

ডিসি-এসপিরা সৎ হলে রাষ্ট্রের ৬০-৭০ ভাগ কাজ সুন্দরভাবে চলবে : মঞ্জু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সপ্তাহ ধরে গ্যাস সংকট চরমে, ভোগান্তি
পরবর্তী সংবাদ আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীর জরিমানা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন-সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে’
বাংলাদেশ জনপথ লিড ৩ জানুয়ারি ১৩, ২০২৬
যেকোনো ভাবে রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
মাটিরাঙ্গায় এনসিপি ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
জনপথ খাগড়াছড়ি জেলা উপজেলা লিড ৩ শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
চারণ কবি সালেহ আহমদের মৃত্যুবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?