By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৪:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির এমপি, তখনও আসেননি ডাক্তার-নার্সও
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির এমপি, তখনও আসেননি ডাক্তার-নার্সও
আমাদের চট্টগ্রাম

স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির এমপি, তখনও আসেননি ডাক্তার-নার্সও

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০১/১৬ at ১১:১৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মঙ্গলবার সকাল সাড়ে আটটা। তখনও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেননি কোন ডাক্তার-নার্স।

হঠাৎ সেখানে হাজির হয়েছেন এমপি মু‌জিবুর রহমান।
এসে দেখেন জরুরি বিভাগে একজন চি‌কিৎসক ছাড়া কেউ উপ‌স্থিত হননি।

এ সময় তি‌নি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরে দীর্ঘ সময় আগত ডাক্তারদের সঙ্গে কথা বলে চি‌কিৎসার মান বাড়ানোর তা‌গিদ দেন।
শপথ গ্রহণের পর প্রথমবার বাঁশখালী গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি মাধ্যমিক ও দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় হাসপাতালে ঢোকেন সংসদ সদস্য। রোস্টার অনুযায়ী ১২জন চিকিৎসক কর্মরত ছিলেন। এমনকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার নিজেও অনুপস্থিতি ছিলেন। তবে ৯টার দিকে একে একে দায়িত্বরত চিকিৎসকরা হাসপাতালে আসতে থাকেন।

সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনকালে অপরিষ্কার অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ ও হতবাক হন। তিনি হাসপাতালের ওয়ার্ডে থাকা অপরিচ্ছন্ন টয়লেট, বেড ও বেডশিট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। এ সময় অনেক রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে উপস্থিত থাকলেও চিকিৎসক ও স্টাফ না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। কয়েকজন রোগী সংসদ সদস্যকে কাছে পেয়ে নিজেদের অভিযোগও তুলে ধরেন। সংসদ সদস্য রোগীদের কথা শুনেন এবং যাতে রোগীরা পর্যাপ্ত সেবা পায় সে ব্যবস্থা করবেন বলে জানান।

পরে উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘চিকিৎসকদের আমি সম্মান করি। রোগীদের আপনার সেবা দিলেই সেই সম্মান আরও বাড়বে। একজন রোগী খুশি হলে সৃষ্টিকর্তা খুশি হয়। এই হাসপাতালের চিকিৎসকদের মধ্যে যে দলাদলি আছে তার জন্য কোনো সাধারণ রোগী যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমি কাজ কম করবো। কিন্তু যা করবো তা ভালোভাবেই করবো। ’

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, ‘স্যার, এবারের মতো মাফ করে দেন। ’

পরে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য। সকাল ১০টার দিকে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। ১০টা ১০ মিনিটে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা ক্লাসকক্ষ ছেড়ে মাঠে ও স্কুল বারান্দায় ঘোরাঘুরি করতে দেখেন। এ সময় সংসদ সদস্য শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠাতে শিক্ষকদের অনুরোধ করার পরেও অনেক শিক্ষার্থী বাইরে থাকায় এই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ দেখে হতাশ হন তিনি।

১২টার দিকে উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার পরিবেশ দেখে খুশি হন সংসদ সদস্য। তিনি বিদ্যালয়টির ক্লাসকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।

এ সময় সংসদ সদস্য বলেন, আজকে দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে আমি অত্যন্ত খুশি হয়েছি। দুটি বিদ্যালয়েই শিক্ষার পরিবেশ সন্তোষজনক। ’ দুপুর সাড়ে ১২টার দিকে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

বাঁশখালী পৌরসভার বাহারউল্লাহ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর ও গ্যারেজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতার ঘোষণা দেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মাদকের মামলায় দম্পতির কারাদণ্ড
পরবর্তী সংবাদ প্রচারণাকালে চেক বিতরণ: এমপি বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?