চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৬ তম প্রয়াণবার্ষিকী স্মরণে সাহিত্য সন্ধ্যা ও কবিতা পাঠ অনুষ্ঠান গত ১৫ জানুয়ারী সন্ধ্যায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ,সাহিত্যিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীতে অংশনেন রাজনীতিবিদ ভানুরঞ্জণ চক্রবর্তী, কবি আশিষ সেন, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসী, সংগীত শিল্পী অচিন্ত কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, শিক্ষিকা রিংকু ভট্টাচার্য, সাবিহা সুলতানা রকিন, নিলয় দে, মোঃ তিতাস, স্বপন সেন প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন শরৎচন্দ্র ‘অপরাজেয় কথাশিল্পী’ নামে খ্যাত। শরৎচন্দ্র কেবল সাহিত্যিক লেখক ছিলেন না। তিনি গায়ক, বাদক, অভিনেতা ও চিকিৎসকও ছিলেন। তার চরিত্রে আরও অনেকগুলি গুণ ছিল। তার চরিত্রের যে বৈশিষ্টটি সবার আগে চোখে পড়ে, তা হলো- মনেপ্রাণে তিনি ছিলেন একজন দরদী মানুষ। মানুষের, এমন কী জীবজন্তুর দুঃখ-দুর্দশা দেখলে বা তাদের দুঃখের কাহিনী শুনলে, তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। অনেক সময় এজন্য তার চোখ দিয়ে জলও গড়িয়ে পড়ত। তৎকালীন হিন্দু-ব্রাহ্মণ সমাজের গোঁড়ামি ও অস্পৃশ্যতা ও কুসংস্কার নিয়ে যদি সাহিত্যে সর্বাধিক কেউ সমালোচনা করে থাকেন তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্ধী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


