By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | রাত ৮:২৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মিয়ানমারে থ্রি ব্রাদারহুড এলায়েন্স কী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > মিয়ানমারে থ্রি ব্রাদারহুড এলায়েন্স কী
বিদেশ

মিয়ানমারে থ্রি ব্রাদারহুড এলায়েন্স কী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০১/১৭ at ১১:৩৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছে সশস্ত্র বিদ্রোহী জাতিগোষ্ঠী। তার সঙ্গে যোগ হয়েছে গণতন্ত্রপন্থিরা। এই সম্মিলিত শক্তির সামনে টিকে থাকতে পারছে না অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। সর্বশেষ বাংলাদেশ ও ভারত সীমান্তে রাখাইন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর পালেতোয়া দখল করেছে বিদ্রোহী আরাকান আর্মি। অন্যদিকে চীন সীমান্তের কাছে শান প্রদেশে আরেকটি বড় শহর অক্টোবরের শেষের দিকে দখল করেছে থ্রি ব্রাদারহুড কোয়ালিশন বা ‘থ্রিবিএইচএ’। এর সঙ্গে আছে আরাকান আর্মিও। বিদ্রোহী গ্রুপগুলোর জোট থ্রিবিএইচএ সেনাবাহিনীর বিভিন্ন পোস্টে অভিযান চালিয়ে যাচ্ছে। তারা কয়েক ডজন সামরিক পোস্ট দখল করেছে। দেশের উত্তরে বেশ কিছু শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

থ্রি ব্রাদারহুড এলায়েন্স গড়ে উঠেছে তিনটি বিদ্রোহী জাতিগোষ্ঠীর সমন্বয়ে। এরা হলো আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি।

এর মধ্যে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। ধারণা করা হয় তাদের সদস্য সংখ্যা প্রায় ৩০ হাজার। তারা বলছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বহু আরাকান জাতিগোষ্ঠীকে সার্বভৌমত্ব বা স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তারা। এই গ্রুপটি সদস্য সংগ্রহ করেছে রোহিঙ্গাদের মধ্য থেকে। এর বেশির ভাগই রাখাইনের সংখ্যালঘু মুসলিম।
অন্যদিকে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি (এমএনডিএএ) কার্যক্রম পরিচালনা করছে উত্তরে চীন সীমান্তের কাছে শান রাজ্যে। তারা বলছে, কোকাং জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে তারা। কোকাং জনগোষ্ঠী হলো হান-ভাষী একটি জাতিগোষ্ঠী। মিয়ানমারের স্পেশাল অঞ্চল হিসেবে প্রায় ২০ বছর ধরে শান রাজ্য নিয়ন্ত্রণ করছে এমএনডিএএ। সীমান্তে বেড়া নির্মাণ এবং নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার নির্দেশ দেয়ার পর ২০০৯ সালে তাদের সঙ্গে সেনাবাহিনীর সশস্ত্র লড়াই শুরু হয়।

অন্যদিকে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) হলো পালাং সেল্ফ লিবারেশন ফ্রন্টের সশস্ত্র শাখা। তাদেরকে অর্থায়ন করে তার আইক বং এবং তার বোন কাইওয়া। তাং সংখ্যালঘুদের বিচ্ছিন্ন কিছু যোদ্ধাকে নিয়ে গড়ে উঠেছে এই সংগঠন। তারা মিয়ানমারে প্রকৃত একটি ফেডারেল প্রতিষ্ঠার দাবিতে লড়াই করছে। এই সংগঠনে আছে ৫ হাজার সদস্য। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে সদস্য সংগ্রহ করে তারা।

২০১৯ সালে একত্রিত হয় এই তিনটি সশস্ত্র গ্রুপ। এমএনডিএএ এবং আরাকান আর্মির (এএ) শক্তিশালী ঘাঁটি শান ও রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালানোর দিকে দৃষ্টি দেয় তারা। ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ও দমনপীড়নের ফলে বেসামরিক শাসন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। এ সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের শত শত মানুষকে হত্যার প্রতিবাদ জানিয়ে তারা বিবৃতি দেয়। তারপর থেকে বেশ কিছু হামলা করেছে তারা। মাঝে মাঝে তারা যোগ দিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) সঙ্গে। পিডিএফ হলো গণতন্ত্রপন্থি বিদ্রোহীদের দ্বারা গঠিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের দুর্বল একটি প্রতিরোধ সেল।

২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ কিছু সফল অভিযান পরিচালনা করে থ্রিবিএইচএ। ২০২৩ সালে তারা সবচেয়ে বড় বিজয় অর্জন করে। ওই বছর ২৭শে অক্টোবর জোটের ১০ হাজার সেনা সদস্যকে সংগঠিত করে সেনাবাহিনী, পুলিশ এবং সরকারের মিত্রদের বিরুদ্ধে আক্রমণ চালায় শান রাজ্যে। এর ফলে কমপক্ষে ১০০ সামরিক পোস্ট ছেড়ে পালিয়ে যায় সেনাবাহিনী। তারা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ফেলে যায়। শান রাজ্যের বড় দুটি শহর চিন শয়ে হাও এবং মং কো তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর তারা দখল করে হপাং সেং, পং সেং এবং হসেনবি গ্রাম।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জরাজীর্ণ ঘরে ৩৫ বছর, কাপ্তাইয়ের রাইখালীর অসহায় বিধবা নির্মলার কাহিনী
পরবর্তী সংবাদ পদ্মায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে রওনা দিয়েছে হামজা-রুস্তম
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?