চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য (১৮-২৮ ফেব্রুয়ারি ২০২৪) ‘Professional Development Program’ শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকেল ৪:০০ টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. সজীব কুমার ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. তানজিনা শারমিন নিপুন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. কমল দে।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে যোগদানকৃত নবাগত শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষকতা পেশাকে অধিকতর সমৃদ্ধ, বাস্তবমুখী এবং ফলপ্রসূ করতে নবাগত শিক্ষকদের এধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ অত্যন্ত জরুরী।” আইকিউএসি আয়োজিত পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পারস্পরিক জ্ঞান আদান-প্রদান ও বিশেষজ্ঞ শিক্ষকদের প্রদত্ত বক্তব্য এবং আলোচনা-পর্যালোচনার মাধ্যমে নিজেদের জ্ঞান-ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আধুনিক ও যুযোপযোগী শিক্ষায় মনোনিবেশ করতে সক্ষম হবেন মর্মে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ১৮ জন বিশেষজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে ‘প্রফেশনাল ডেভেলোপমেন্ট প্রোগ্রাম’ চবি’র ৪৫ জন নবাগত শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


