By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ৯:৩০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জনগণের টাকায় চলি, সব কাজ তাদের সেবায় হতে হবে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > জনগণের টাকায় চলি, সব কাজ তাদের সেবায় হতে হবে
জাতীয়লিড

জনগণের টাকায় চলি, সব কাজ তাদের সেবায় হতে হবে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/০৩ at ১:১২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 7 মিনিট
শেয়ার

ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী
জেলা প্রশাসকদের মানুষের সেবা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, কৃষি জমির সঠিক ব্যবহার, বিদ্যুতের সাশ্রয়ে মনোযোগী হওয়া, সব প্রকল্পে নজরদারি, জলবায়ুর প্রভাব মোকাবিলা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলাসহ নানা দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন তিনি।

এসময় জেলা প্রশাসকদের আয়কর প্রদানে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পাশপাশি পেনশন স্কিমে মানুষকে সংযুক্ত করার উদ্যোগ গ্রহণেও গুরুত্বারোপ করেন তিনি। তিনি খাল-বিল, নদী-নালা জলাশয় সংরক্ষণে জোর দেন।

ডিসিদের প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থেই আপনারা ও আমরা চলি। জনগণের সেবার কথা মাথায় রেখেই সব কাজ করতে হবে। আমাদের সরকার চায়, সুশাসন প্রতিষ্ঠা করতে। ধারাবাহিকভাবে সরকারে আছি। এর অর্থ এই নয় যে, ক্ষমতা ভোগ করতে আসছি। আমি নিজেকে সেবক মনে করি। সেবা দিতে আসছি। ৯ মাসের যুদ্ধের আত্মত্যাগ আমাদের ভুললে চলবে না।

সমালোচনার নানা চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেকে অনেক কথা বলে। সমালোচনা করে। আমরা এগুলো মাথায় রাখি না। আমরা সেবার কাজটি গুরুত্ব দেই, দেবো। পরশ্রীকাতরতা মানুষের চারিত্রিক দুর্বলতা। এটা আমাদের দেশের মানুষের আছে। আমি আত্মবিশ্বাস নিয়ে চলি। কে কি বললো শুনি না। মানুষের কল্যাণে কাজ করি। আপনারাও সেটা করবেন।

প্রকল্পে নজরদারি করার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকল্পের জমি আপনারা দেন, এটি তদারকি নজরদারিও আপনারা করবেন। এর ভালোমন্দের দায়িত্ব আপনাদের নিতে হবে। জানি, এতে অনেকে অখুশি হবে, হোক। প্রকল্প গ্রহণে মানুষ কতটা উপকৃত হলো, সেটা বিবেচনা করেই প্রকল্প গ্রহণ করবেন। আমিও তাই করি। মানুষের উপকার ছাড়া কিন্তু আমি প্রকল্প গ্রহণ করি না।

প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় নদীগুলো খননে নজর দিতে হবে। ভূমি ব্যবহারের ক্ষেত্রে তিন ফসলি জমি যেন নষ্ট না হয়। যত্রতত্র যাতে ভবন আর স্থাপনা না হয়। সবাই দালান কোঠা উঠাচ্ছে। কিন্তু কৃষি জমি যাতে নষ্ট না হয়। সেচ কাজে সোলার প্যানেল বসাবো আমরা। এটা আমাদের করতেই হবে। কারণ, এটা যত করতে পারবো, তত সাফল্য আসবে। বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। এতে আমাদের অনেক ভর্তুকি দিতে হয়।

তিনি বলেন, কোনো জমি যেন অনাবাদি না থাকে। এই উদ্যোগ আমাদের তরফ থেকেই নিতে হবে। ডিজিটাল বাংলাদেশ করেছি, স্মার্ট বাংলাদেশ করবো, সেদিকেও নজর দিতে হবে।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সেটা সংরক্ষণ করা ও মানুষের জন্য উপস্থাপন করা প্রয়োজন। তাহলে দেশকে ভালোবাসা ও দেশের প্রতি কর্তব্যবোধ সবার থাকবে, এটা থাকা দরকার। দেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ ইতিহাসগুলো আমাদের তরুণ সমাজকে অব্যাহতভাবে জানানোর উদ্যোগ নেওয়া দরকার। এগুলো যদি তারা না জানে, আমাদের এর চেয়ে বেশি দুর্ভাগ্য নেই।

শেখ হাসিনা বলেন, সব উপজেলা স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছি। অনেক জায়গায় হয়নি। এটা দ্রুত করে ফেলা দরকার। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তাহলে যুব সমাজ এদিকে মনোযোগী হলে অন্যদিকে তারা ঝুঁকবে না।

তিনি বলেন, তরুণরা দু’একটা পরীক্ষা দিয়েই চাকরি চায়। তাদের ব্যবসায় ও উৎপাদনমুখী শিল্পে কাজে লাগানোর জন্য আমরা উৎসাহিত করছি। কারিগরি শিক্ষার প্রতি ছেলে-মেয়েদের উৎসাহিত করা উচিত। দক্ষ জনশক্তি তৈরি করতে হলে কর্মমুখী শিক্ষা নেওয়া উচিত। প্রাথমিকভাবে অনেকের হয়ত এটি পছন্দ হবে না। নানা কথা বলবে। তবে এটির সুফল পেতে শুরু করলে আর সমস্যা থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকের পণ্য উৎপাদনে সহায়তা ও এটি সঠিক বাজারজাত করতে পারলে আমাদের আর পরনির্ভরশীল হতে হবে না। এ জন্য সমন্বিত উদ্যোগ আমাদের নিতে হবে। ১৫ বছরে আমাদের দেশ বদলে গেছে। আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে সবাই এর সুফল পাচ্ছে। যাদের ঘরবাড়ি আমরা করে দিয়েছি, তাদের খোঁজখবরও রাখতে হবে। তাদের জীবনমান উন্নতি হলো কি না, তারা ঠিকমত চলতে পারছে কি না, খবর রাখতে হবে। তাদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি পড়ছে আমাদের দেশে। সরকারি জমি, নদী, খাল, জলাশয়, পাহাড় ও প্রাকৃতিক পরিসর আমাদের রক্ষা করতে হবে। ভূগর্ভস্থ পানির চেয়ে ভূমির উপরিভাগের পানির ব্যবহারে সীমাবদ্ধ থাকতে পারলে ভালো। পানির কোয়ালিটি নিশ্চিতে পরিশোধন কেন্দ্রেগুলো সংস্কারেও নজর দিতে হবে।

সরকার প্রধান বলেন, দুর্যোগ প্রবণ দেশ আমাদের। যে কোনো দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়ান, আমি জানি। এটা স্বতঃস্পূর্তভাবেই করেন। সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মানুষের প্রতি কর্তব্যবোধটাই সবচেয়ে জরুরি।

তিনি বলেন, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিরাট সমস্যা। এই বর্জ্য থেকে নদী নালা খাল বিল নষ্ট হচ্ছে। জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যদি আমরা এটি ব্যবস্থাপনা কর্মসূচি হাতে নিই। তাতে মানুষ এর সুফল পাবে।

শেখ হাসিনা বলেন, এখন সবচেয়ে বড় কিছু সমস্যা আছে। এখন কিশোর গ্যাং এর উৎপাত দেখি। পড়ালেখা করা ছেলে-মেয়েরা কেনো এসবে জড়াবে। এটা সবার দেখতে হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে নজরদারি বাড়াতে হবে। ছেলে-মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায় কিনা, নজরদারি বাড়াতে হবে। অভিভাবকদের সচেতন করতে হবে। গ্রেফতার করে লাভ নেই। গ্রেফতার করলে অপরাধীদের সঙ্গে মিশে আরও খারাপ হয়ে যাবে। গোড়া থেকে সমস্যার সমাধান করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতিরি দিকে লক্ষ্য রাখতে হবে। রমজান আসলে কিছু ব্যবসায়ী মজুত করে দাম বাড়িয়ে মুনাফা নিতে চায়। কোথাও যাতে ভোক্তাদের হয়রানিতে পড়তে না হয়, সেদিকে নজর রাখতে হবে। বিদেশ নির্ভর না হয়ে নিজেদের উৎপাদনে গুরুত্ব দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, সেটি খেয়াল রাখতে হবে। খাদ্যে ভেজাল দেওয়ার বিষয়টিও দেখতে হবে। রোজা আসলে এটা বেড়ে যায়।

নির্বাচনে যথাযথ দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ১৯৭৫ সালের পর থেকে যতগুলো ভোট দেখেছি, এবারের নির্বাচন সব থেকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। প্রকৃতপক্ষে যারা নির্বাচন চায়নি, তাদের কাছে নির্বাচন হয়ত পছন্দ নাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে নারী ও তরুণ ভোটাররা, তারা যে অংশ নিতে পেরেছে নির্বাচনে, এর ক্রেডিট আপনাদের (ডিসি)। এজন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সূচনা বক্তব্যে শুরু হওয়া সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিভাগীয় কমিশনার ঢাকা মো. সাবিরুল ইসলাম, গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এবং চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত তিমি

২৪ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাজী জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ ‘বেয়োনেট ইউক্যালিপটাসের’ এর মোড়ক উম্মোচন
পরবর্তী সংবাদ যুদ্ধবিরতি আটকে দিয়ে আকাশ থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?