By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:২২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযানের প্রস্তুতি সোমালি ও আন্তর্জাতিক নৌবাহিনীর, মালিকপক্ষের বিরোধিতা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযানের প্রস্তুতি সোমালি ও আন্তর্জাতিক নৌবাহিনীর, মালিকপক্ষের বিরোধিতা
বিদেশ

এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযানের প্রস্তুতি সোমালি ও আন্তর্জাতিক নৌবাহিনীর, মালিকপক্ষের বিরোধিতা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/১৯ at ১:২২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। পান্টল্যান্ডের আঞ্চলিক পুলিশ বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, ভারতীয় কমান্ডোরা সম্প্রতি ওই এলাকায় জলদস্যুদের হাত থেকে আরও একটি জাহাজ উদ্ধার করে। এর দুই দিনের মাথায়ই এবার এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের বাঁচাতে অভিযানের খবর পাওয়া গেলো। তবে এ অভিযানের বিরোধিতা করেছে এমভি আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএমের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি পরিস্থিতিতে জোরপূর্বক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করেছেন। জানিয়েছেন, তারা এ সংকটের সমাধান চান সমঝোতার মাধ্যমে। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, এক্ষেত্রে কোম্পানি কোনো সামরিক অভিযানকে সমর্থন করে না। কারণ, এর ফলে আমাদের নাবিকদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তিনি বলেন, সংশ্লিষ্ট নৌবাহিনীগুলোকে জোরপূর্বক কোনো হস্তক্ষেপ না করার জন্য জোরালো অনুরোধ করেছে বাংলাদেশ।

আলোচনা বা সমঝোতার মাধ্যমে আমরা এই সংকটের সমাধান করতে চাই।
গত ১৪ই মার্চ সোমালিয়া উপকূলের কাছে পৌঁছায় এমভি আব্দুল্লাহ। এরপর জলদস্যুরা জাহাজটির অবস্থান পরিবর্তন করে দু’বার। সূত্রগুলো বলেছে, বর্তমানে সোমালিয়ার গাদাবজিরান উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে আব্দুল্লাহকে। খবরে বলা হচ্ছে, সোমবার পর্যন্ত জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান বা তৃতীয় কোনো পক্ষের সঙ্গে মুক্তিপণ নিয়ে যোগাযোগ করেনি জলদস্যুরা। জাহাজ চলাচল ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ক্ষেপণ অস্বাভাবিক কিছু নয়। কারণ, মুক্তিপণের পরিমাণ ঠিক করতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে সময় প্রয়োজন দস্যুদের। এ জন্যই হয়তো যোগাযোগ করছে না।

দুটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, জাহাজটি হাইজ্যাক হওয়ার পরপরই বৃটেনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি পিঅ্যান্ডআই ক্লাব বৈশ্বিক সংকট মোকাবিলা বিষয়ক প্রতিষ্ঠান ক্রাইসিস ২৪’কে পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পরিকল্পনা নিতে আহ্বান জানায়। কেএসআরএমের একজন সিনিয়র কর্মকর্তা ১৬ই মার্চ বলেন, তাদের আরেকটি জাহাজ এমভি জাহান মনি হাইজ্যাক হয়েছিল ২০১০ সালে। তখন প্রথম যোগাযোগ করেছিল জলদস্যুরাই। ওই বছরের ডিসেম্বরে আরব সাগর থেকে হাইজ্যাক হয়েছিল জাহান মনি।

গত ১২ই মার্চ ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহকে হাইজ্যাক করে জলদস্যুরা। নাবিকরা সবাই বাংলাদেশি। প্রায় এক দশক ধরে চুপচাপ থাকার পর গত নভেম্বর থেকে আবারও সক্রিয় হয়ে ওঠে জলদস্যুরা। পরপর ২০টিরও বেশি আক্রমণ চালিয়েছে তারা। এরমধ্যে বেশ কয়েকটি আক্রমণে সফলও হয়েছে।

শনিবার ভারতীয় নৌবাহিনী একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে। মালটার-পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটি গত ডিসেম্বরে হাইজ্যাক হয়েছিল। ভারতীয় সেনারা এর ১৭ নাবিককে মুক্ত করে এবং ৩৫ জলদস্যুকে গ্রেপ্তার করে। পান্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে অনেকগুলো জলদস্যু দলের ঘাঁটি রয়েছে। ওই এলাকার পুলিশ বাহিনী বলেছে, এমভি আবদুল্লাহকে দখল করে থাকা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। সে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযানে অংশ নিতেও প্রস্তুত রয়েছে।
২০১১ সালের দিকে সবথেকে বেশি সক্রিয় হয়ে ওঠে সোমালিয়ার দস্যুরা। সে সময় তাদের কারণে বৈশ্বিক অর্থনীতির প্রায় ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়। মুক্তিপণ হিসেবে দস্যুরা হাতিয়ে নিয়েছিল শত শত মিলিয়ন ডলার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন
পরবর্তী সংবাদ ইসরাইলকে নিঃসঙ্গ হয়ে পড়ার সতর্কতা দিলেন জো বাইডেন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?