By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | দুপুর ১:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সুযোগ পেয়েই বাজিমাত তামিমের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > সুযোগ পেয়েই বাজিমাত তামিমের
খেলা

সুযোগ পেয়েই বাজিমাত তামিমের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/১৯ at ১:৩২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

একাদশেই ছিলেন না তিনি। সৌম্য সরকারের চোটের কারণে কনকাশন বদলি হয়ে তাকে ওপেনিংয়ে পাঠায় বাংলাদেশের থিংক ট্যাঙ্ক। সেই তানজীদ হাসান তামিমই গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলেন ৮৪ রানের দর্শনীয় এক ইনিংস। যে ইনিংসের প্রতিটি শটে তামিম মুগ্ধ করেন সবাইকে। কনকাশন বদলি হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন বাংলাদেশের এই তরুণ ওপেনার। গতকাল সিরিজ নির্ধারণী লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। ব্যাট হাতে তামিম করেন ৮১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান। কনকাশন বদলি হিসেবে নেমে এটাই এখন ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। এক্ষেত্রে তামিম ভাঙেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশেনের রেকর্ড। গত বছরের সেপ্টেম্বরে কনকাশন বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ বলে ৮০ রান করেন তিনি।

একই সঙ্গে ওয়ানডেতে এটা তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস। শ্রীলঙ্কার ২৩৫ রান তাড়া করতে নেমে তামিমের আগ্রাসী ব্যাটিংয়েই টাইগারদের স্কোরকার্ডে গতি পায়। শুরু থেকেই সাবলীল এই ওপেনার লঙ্কান বোলিং লাইনআপের সমস্ত পরিকল্পনাই ভেস্তে দেন। অনেকটা অপ্রত্যাশিতভাবে গত বছর এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও জায়গা পান বিশ্বকাপ স্কোয়াডে। সেখানে অবশ্য নিজের সামর্থ্য খুব একটা দেখাতে পারেননি তিনি। তবে ৯ ম্যাচে করা ২ ফিফটিতে নিজের সামর্থ্যের কিছুটা হলেও জানান দেন তামিম।
এরপর নিউজিল্যান্ড সিরিজ আর এই সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। লিটন কুমার দাস অফফর্মের কারণে দল বাদ পড়লেও একাদশে জায়গা পাননি তামিম। গতকাল শ্রীলঙ্কার ইনিংসের শেষ দিকে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান সৌম্য। পরে জানানো হয় ঘাড়ের আঘাতে তার কনকাশন হয়েছে। এতে দরজা খুলে যায় তামিমের, আর সুযোগ পেয়েই বাজিমাত করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার।

ওপেনিং সঙ্গী এনামুল হক বিজয়কে এক পাশে বলতে গেলে দর্শক বানিয়েই ৮ ওভারে ৫০ রানের জুটি গড়েন তামিম। এরপর বিজয় আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্রুত বিদায় নিলেও তামিমের ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে গড়েন ৪৯ রানের জুটি। ৫১ বলে ফিফটি পূর্ণ করা তামিম এরপর হয়ে ওঠেন আরও আগ্রাসী। পরপর ২ ওভারে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে গেলেও তানজিদ তাতে বিচলিত হননি। কুমারার শর্ট বলে পুল করে স্কয়ার লেগের উপর দিয়ে তার মারা ছক্কাটায় মুগ্ধ হননি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। যেভাবে এগোচ্ছিলেন তাতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু আশাবাদী হয়ে উঠতেই আউট হন তিনি! লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন তানজিদ। তবে তার আগেই বাংলাদেশের জয়ের ভিত ঠিক গড়ে দেন এই ওপেনার।

সেই ‘টাইমড-আউট’ নিয়ে নাটক করে দেখালেন মুশফিক

গত ওয়ানডে বিশ্বকাপের ঘটনা। অ্যাঞ্জেলো ম্যাথিউস দেরি করে ক্রিজে আসায় টাইমড-আউটের আবেদন করেছিল বাংলাদেশ দল। আম্পায়ার সময় দেখে ম্যাথিউসকে আউট ঘোষণা করেন। যে আউট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। লঙ্কানরা সেই আউটের ঘটনা মেনে নিতে পারেনি। এমনিতেই বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ গত কয়েক বছরে নিয়মিত উত্তাপ ছড়াচ্ছে। সেই নাগিন ড্যান্স দিয়ে শুরু, সবশেষ যোগ হয়েছে টাইমড-আউট উদযাপন। ম্যাথিউস বিশ্বকাপের সে ম্যাচে সাকিবকে আউট করার পর নিজের ঘড়ি দেখিয়ে টাইমড-আউট উদযাপন করেছিলেন। এবার বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পুরো লঙ্কান দল ঘড়ির দিকে হাত দেখিয়ে টাইমড-আউট উদযাপন করে। সেই উদযাপনের উত্তাপ থামেনি এখনও। এবার ম্যাথিউসের সেই টাইমড-আউটের ঘটনা নাটক করে দেখালেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ফটোসেশনের আগে মুশফিক ঠিক ম্যাথিউসের সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি করেন। হাতে একটি হেলমেট নিয়ে বারবার সবার সামনে দেখাতে থাকেন। এমনকি অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান, শান্তও নাটক করে দেখান কিছুই করার নেই তার। ঠিক ম্যাথিউস যেমন করেছিলেন বিশ্বকাপের ম্যাচের দিন, মুশফিক সেই ঘটনাই আবার মনে করিয়ে দেন নাটকীয় ভঙ্গিতে টাইমড-আউট উদযাপনের মাধ্যমে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

টাইব্রেকারে কপাল পুড়ল জার্মানির, শেষ ষোলোতে প্যারাগুয়ে

মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথম দল হিসেবে ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, দেখে নিন, কে কার প্রতিপক্ষ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সরকারের না
পরবর্তী সংবাদ সাকিবের কিংস পার্টিতে যোগদান নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?