By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বসন্তকাল | রাত ১২:০০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঝালকাঠির রাজাপুরে শোকের মাতম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > ঝালকাঠির রাজাপুরে শোকের মাতম
লিড ২

ঝালকাঠির রাজাপুরে শোকের মাতম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৪/১৭ at ১১:৫৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ঝালকাঠির রাজাপুরে চলছে শোকের মাতম। উপজেলার এক পরিবারেরই ছয়জনের প্রাণ কেড়ে নিয়েছে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক।
এদের মধ্যে ছিল দুই শিশু। ছিলেন এক নবদম্পতিও। তারা পটুয়াখালীর কুয়াকাটায় হানিমুনে যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের সেই স্বপ্ন সড়কেই নিঃশেষ হয়ে গেছে।

মারা যাওয়া এক পরিবারের এ ছয়জন হলেন- রাজাপুর উপজেলার সাংগর গ্রামের বাসিন্দা হাসিবুর রহমান (৩২), তার স্ত্রী নাহিদা আক্তার (২৭), তাদের সন্তান তাকিয়া (৪) ও তাহমিদ (৮ মাস) এবং হাসিবুরের শ্যালক বিমান বাহিনীর সদস্য সদ্যবিবাহিত ইমরান (২৬) ও তার স্ত্রী নিপা (২২)।

তারা সবাই মাইক্রোবাসে ছিলেন। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তারা মারা যান। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। মরদেহের পাশে কাঁদছিলেন স্বজনরা। এসময় পুরো হাসপাতালের আকাশ-বাতাস যেন ভারী হয়ে ওঠে।

নাহিদার বোন তরিকা আক্তার জানান, বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া শেষে তারা মাইক্রোবাসে করে বরিশালে যাচ্ছিলেন। পথে গাবখান সেতুর টোলপ্লাজায় দাঁড়িয়ে টোল দিচ্ছিলেন গাড়ির চালক। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা ওই পরিবারের ছয়জনই প্রাণ হারান।

তরিকা আক্তার বিলাপ করতে করতে বলছিলেন, ‘ওরে নাহিদা রে, তোদের ছাড়া আমি ক্যামনে থাকবো? তোদের ছোট ছোট সন্তানদেরও আদর করে দিলাম। এটাই যদি শেষ আদর হবে বুঝতাম, তাহলে আরও বেশি করে আদর দিতাম!’

তিনি জানান, ইমরান-নিপার একমাস আগে বিয়ে হয়েছে। নবদম্পতির ইচ্ছা ছিল বরিশাল থেকে কুয়াকাটা গিয়ে হানিমুন করবেন। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না।

জানা যায়, গাবখান সেতু টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি ওই মাইক্রোবাস এবং একটি অটোরিকশাসহ পাঁচটি গাড়িকে চাপা দেয়। এতে ট্রাকসহ তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া অন্যরা হলেন অটোরিকশার যাত্রী গাবখানের সেলিম হাওলাদারের ছেলে নজরুল (৩৫), ওস্তাখান গ্রামের মান্নান মাঝির ছেলে শফিকুল মাঝি (৫০), শেখেরহাট নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে আতিকুর রহমান সাদি (১১), কাঠালিয়ার তালগাছিয়ার ইব্রাহিমের স্ত্রী তাহমিনা (২৫), তার মেয়ে নুরজাহান (৭), রাজাপুরের উত্তর সাউথপুরের হাসিবুর রহমানের স্ত্রী সনিয়া বেগম (৩০), স্বরূপকাঠির রুহুল আমীন ও টোল প্লাজার সামনের প্রতিবন্ধী ভিক্ষুক শহিদুল ইসলাম।

এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত যান ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বিরোধী দলের সংসদীয় কমিটি

ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল

নগরের ৪১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আমীর খসরু

হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বড় আকারের হামলা করলে ইসরাইলের কিছুই অবশিষ্ট থাকতো না: ইরানি প্রেসিডেন্ট
পরবর্তী সংবাদ পটিয়ায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেপ্তার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সব আন্দোলনে প্রেরণার উৎস নজরুল: ডিসি জাহিদুল ইসলাম মিঞা
আমাদের চট্টগ্রাম জনপথ লিড সাহিত্য ও সংস্কৃতি মার্চ ১১, ২০২৬
হাটহাজারীতে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ আটক ১
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ১১, ২০২৬
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল বৌদ্ধ বিহার
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ১১, ২০২৬
মিরসরাইয়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মার্চ ১১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?