By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | শীতকাল | রাত ১:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সফলতার সঙ্গে জাপান আইটি উইকে প্রতিনিধিত্ব করছে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রেস রিলিজ > সফলতার সঙ্গে জাপান আইটি উইকে প্রতিনিধিত্ব করছে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো
প্রেস রিলিজ

সফলতার সঙ্গে জাপান আইটি উইকে প্রতিনিধিত্ব করছে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৪/২৪ at ৮:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

তথ্য প্রযুক্তির জগতে অতি গুরুত্বপূর্ণ প্রদর্শনীগুলোর মধ্যে জাপান আইটি উইক অন্যতম। জাপানের রাজধানী টোকিও শহরে প্রতিবছরই তথ্য প্রযুক্তির এই শিল্পমেলাটি অনুষ্ঠিত হয়। এ বছর জাপান আইটি উইকে বাংলাদেশ থেকে আইটি প্রতিষ্ঠানসমূহের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে, এবং বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং তাদের ছয়টি সদস্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এ শিল্পমেলায়। 

২৪ থেকে ২৬ এপ্রিল, তিন দিনব্যাপী টোকিও, বিগ সাইটে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি। আজ প্রথমদিনে, বিভিন্ন দেশের প্রতিনিধিগণ একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক মতবিনিময় করেন, এবং তুলে ধরেন নিজ নিজ দেশের পণ্য ও সেবাসমূহ। এছাড়াও, মেলার অংশ হিসেবে, ‘ডিজিটাল বাংলাদেশ: আপনার আইটি গন্তব্য’ শীর্ষক একটি সেমিনার আয়োজিত হয়। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ড. আরিফুল হক এবং ডেসটেনি ইংক-এর সিওও রেজওয়ানুর কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ, এনডিসি। সেমিনারে বক্তারা তথ্যপ্রযুক্তি খাতে জাপান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার গুরুত্ব সম্পর্কে ফলপ্রসূ আলোচনা করেন এবং দেশের আইটি ইন্ডাস্ট্রির সমূহ সম্ভাবনাকে সকলের সামনে তুলে ধরেন। বাংলাদেশকে একটি ডিজিটাল পাওয়ার হাউজে রূপান্তরিত করার যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে একটি স্মার্ট বাংলাদেশের রূপান্তরে যে সকল প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োজন তা অর্জনে করণীয় সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, “তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির জন্য জাপান গুরুত্বপূর্ণ একটি মার্কেট, ব্যাক অফিসের মত নন ভয়েজ কাজগুলো জাপান মার্কেটে রপ্তানি করে আসছে বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলো। আমরা আশা করছি এই প্রদর্শনীর মাধ্যমে ভবিষ্যতে  তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে”। এছাড়াও মেলায় সারা বিশ্ব হতে আগত বহুসংখ্যক কোম্পানির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বাংলাদেশের স্টল পরিদর্শন করে উপস্থাপিত সেবা সমূহের বিষয়ে জানতে পেরে চমৎকৃত হয়েছেন এবং এ-সকল সেবা গ্রহণে তাদের আগ্রহ প্রকাশ করছেন। 

বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের নেতৃত্ব এবং সার্বিক দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির এ মেলায় অংশগ্রহণকারী বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো হলো, ফিফোটেক, অডিন আউটসোর্সিং, ইগনাইট টেক সল্যুশনস, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, ডিজিকন টেকনোলজিস পিএলসি, এবং এস টি রিলায়েন্স অ্যাসোসিয়েটস। অংশগ্রহণকারী এ ছয়টি কোম্পানি বাংলাদেশের শীর্ষস্থানীয় বিপিও কোম্পানি হিসেবে দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছে এবং সকল প্রতিনিধিগণ জাপান আইটি উইকের মতো একটি বৈশ্বিক মঞ্চে নিজ দেশের তথ্য প্রযুক্তি খাতের সাফল্য ও অগ্রগতি চমৎকার ভাবে উপস্থাপন করে চলেছেন। দলটির সার্বিক সমন্বয়ক হিসেবে রয়েছেন বাক্কোর সাবেক পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু।

জাপান বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আউটসোর্সিং হাব, এবং জাপান আইটি উইক, স্প্রিং, ২০২৪ –এ বাংলাদেশ প্রতিনিধিদলের উপস্থিতি তথ্য ও প্রযুক্তি খাতে জাপানের বাজার সম্ভাবনার প্রতি দেশীয় ব্যবসায়ীদের ক্রমবর্ধমান আগ্রহেরই ইঙ্গিত দেয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাক্কো দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা হিসেবে বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ২০৪১”- লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য কাজ করে চলেছে, জাপান আইটি উইকও তার মধ্যে একটি। এ শিল্প প্রদর্শনীটি বাংলাদেশ প্রতিনিধিদলকে সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সাথে সংযোগ স্থাপন এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপনের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম প্রদান করেছে, যার ফলে জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও হয়েছে জোরদার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ফিৎনার যুগে তাসাউফ তথা তরিকত চর্চার মাধ্যমেই শান্তি ও মুক্তি নিশ্চিত

বরকল গাজী মল্ল জামে মসজিদের ঈদে মিলাদুন্নবী (দরূদ) সম্পন্ন

কানাইমাদারী কাদেরীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ও অভিভাবক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে সুবিধা বঞ্চিত শীতার্তদের বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ

কাজী মুহাম্মাদ সিকান্দার এর মৃত্যুবার্ষিকী ৫ জানুয়ারী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি
পরবর্তী সংবাদ ২০২৫ সালে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার, থাকবে বিরতি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ২১, ২০২৬
৮ ইউএনওকে বদলি
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জানুয়ারি ২১, ২০২৬
রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ লিড ৩ স্বাস্থ‍্য জানুয়ারি ২১, ২০২৬
চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে: এরশাদ উল্লাহ
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জানুয়ারি ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?