By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ১১:০৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ উপজেলা নির্বাচন: কাপ্তাইয়ে প্রার্থীদের দিনরাত প্রচার প্রচারণা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > উপজেলা নির্বাচন: কাপ্তাইয়ে প্রার্থীদের দিনরাত প্রচার প্রচারণা
রাজনীতিরাঙ্গামাটি

উপজেলা নির্বাচন: কাপ্তাইয়ে প্রার্থীদের দিনরাত প্রচার প্রচারণা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৫/০৯ at ১০:২৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

 মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)।

কারো বিরুদ্ধে নেই কোন সমালোচনা, নেই কাঁদা ছোড়াছড়ি, নেই কোন অভিযোগ, কিংবা পোস্টার ছিড়ে ফেলার মতো অপরাধ। অনেকটা সহাবস্থানে থেকেই প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে দিনরাত প্রচার প্রচারনায় চালিয়ে যাচ্ছে। আগামী ২১ মে’ অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনের আগে এমনই চিত্র দেখা গেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। গত ২ মে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। গত বুধবার (৮ মে) ও বৃহস্পতিবার (৯ মে) উপজেলার রাইখালী, ওয়াগ্গা এবং চন্দ্রঘোনা ইউনিয়নে গিয়ে একাধিক ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, কোন রকম সহিংসতা ছাড়াই এপর্যন্ত প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। রাইখালী বাজার নিবাসী কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে কোন রকম উস্কানি, সহিংসতা ছাড়াই আজ পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীও এমন পরিবেশ ঠিক থাকবে। ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ির বাসিন্দা সুনিল তনচংগ্যা, কুকিমারার মংসু মারমা, শীলছড়ির আবুল হোসেন, চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকার কয়লার ডিপুর বাসিন্দা সুনিল মল্লিক বলেন, একটি উৎসব মুখর পরিবেশে কোন রকম উত্তেজনা ছাড়াই প্রার্থীরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। এপর্যন্ত আমাদের চোখে কোন প্রকার উস্কানি মূলক কথাবার্তা কোন প্রার্থী বা তাদের সমর্থকদের কাছ থাকে শুনতে পাইনি। এদিকে, “আনারস” প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী এই বলেন, আমি সবসময় রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যাকে ভোট দিবে তিনিই নির্বাচিত হবেন। এখানে জোর করে কিংবা বল প্রয়োগ করে কাউকে ভোট দিতে বলা উচিত নয়। “ঘোড়া” প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী সুব্রত বিকাশ তনচংগ্যা (জটিল) বলেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থীরা আমার রাজনৈতিক সহকর্মী। আমরা একসাথে সবসময় রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। তাই আমরা একসাথে একটি শান্তিপূর্ণ সহিংসতামুক্ত নির্বাচন জনগণকে উপহার দিব। এখানেই জনগণ ফ্যাক্টর। তাদের মন জয় করে ভোট আদায় করাই আসল কাজ। “দোয়াত কলম” প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী মোঃ নাছির উদ্দিন বলেন, একটি শান্ত, অসাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসাবে কাপ্তাইয়ের সুনাম আছে। আমিও চাই অবাধ, সুষ্ঠু, সহিংসতামুক্ত একটি নির্বাচন। তাই আমরা পরস্পরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি না করে দিনরাত জনগণের কাছে ছুটে যাচ্ছি। ভোটের মাঠে জনগণই আমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে। “টিয়া” প্রতিক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী সুইপ্রু মারমা, “টিউবওয়েল” প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই খোকন এবং “উড়োজাহাজ” প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল উদ্দিন বলেন, আমরা সবসময় শান্তিতে বিশ্বাসী, এখানে জনগণ যাকে নির্বাচিত করবেন তিনিই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হবে৷ দিনশেষেতো আমরা সবাই একসাথেই চলবো। “ফুটবল” প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা আহমেদ পপি এবং “কলসি” প্রতীক নিয়ে অপর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিউটি হোসেন বলেন, কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। ভোটাররা যাকে যোগ্য মনে করবেন, তাকেই মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম বলেন, এপর্যন্ত কোন রকম সহিংসতা ছাড়া প্রার্থীরা তাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য থানা পুলিশ সদস্যরা সবসময় মাঠে কাজ করছেন। কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, এপর্যন্ত কোন প্রার্থী অপর কোন প্রার্থীর বিরুদ্ধে আমার কাছে কোন অভিযোগ করেনি। আগামী ২১ মে’ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কক্সবাজার জেলা আমীরের সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী আমীরের শোক, জানাযায় অংশগ্রহণ

সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

শ্রমিকসংকট: রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

এনসিপির নেতা তারেক রেজা জামিনে মুক্ত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মিরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
পরবর্তী সংবাদ বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন
বিদেশ ধর্ম ও জীবন মে ২৬, ২০২৬
হজের খুতবায় মুসলিমদের ঐক্যের আহ্বান
লিড মে ২৬, ২০২৬
টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, স্বস্তিতে নগরবাসী
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাতিল-বিলম্বে ভোগান্তি
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?