By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | হেমন্তকাল | সকাল ৯:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ দেশে ফের ডেঙ্গু নতুন করে চোখ রাঙাচ্ছে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > দেশে ফের ডেঙ্গু নতুন করে চোখ রাঙাচ্ছে
লিডজাতীয়

দেশে ফের ডেঙ্গু নতুন করে চোখ রাঙাচ্ছে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৫/১৮ at ৯:৫০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

দেশে ফের ডেঙ্গু নতুন করে চোখ রাঙাচ্ছে। ধীরে ধীরে এর প্রকোপ বাড়ছে। চলতি বছর সাড়ে ৫ মাসেই পাওয়া গেছে গতবারের তুলনায় দ্বিগুণ ডেঙ্গু রোগী। মৃত্যুও প্রায় তিনগুণ। প্রাণহানির ট্রেন্ডে পুরুষের চেয়ে নারীরা বেশি রয়েছেন। রাজধানীর তুলনায় ঢাকার বাইরে রোগী বেশি শনাক্ত হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগ গত বছরের চেয়েও ভয়ঙ্কররূপে ফেরার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এ অবস্থায় রোগীর ভোগান্তি এড়াতে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোগী বেড়ে গেলে শিরায় দেয়া স্যালাইনের যাতে সংকট না দেখা দেয়, সে জন্য আগে থেকেই মজুত রাখতে বলা হয়েছে হাসপাতালগুলোকে। এ ছাড়া রক্তক্ষরণ প্রতিরোধে ওষুধ ও প্লাজমা আমদানির চিন্তা করছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর ১৭ই মে পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয় ১২ জনের।

চলতি বছরের একই তারিখ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৩৩ জনের। যা গত বছরের একই সময়ে মৃত্যুর প্রায় তিনগুণ। এ ছাড়া এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণের বেশি। গত বছর উল্লিখিত তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী ছিল ১ হাজার ৩৩০ জন। এবার ভর্তি হয়েছে ২ হাজার ৫৮১ জন।

দেশে রেকর্ড সংখ্যক ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মারা যায় ১ হাজার ৭০৫ জন। রোগী হঠাৎ বেড়ে যাওয়ায় জুলাই-আগস্টের দিকে কোথাও কোথাও স্যালাইন সংকট দেখা দেয়। যেসব জায়গায় স্যালাইন পাওয়া গেছে, চার থেকে পাঁচ গুণ টাকা গুনতে হয়েছে। সাধারণত এসব স্যালাইনের দাম ১০০ টাকার কম। এ বছর যাতে ফের এমন পরিস্থিতির উদ্ভব না হয়, সে জন্য ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা বলেন, কৃত্রিম সংকট মোকাবিলা করতে চাহিদার চেয়ে বেশি স্যালাইন উৎপাদন হওয়া প্রয়োজন। এ কারণে উৎপাদন বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সব হাসপাতালে এখন থেকে স্যালাইন কিনে মজুত রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু হেমোরেজিক ফিভার (অভ্যন্তরীণ রক্তক্ষরণ) চিকিৎসার জন্য প্লাজমা ও রক্তক্ষরণ প্রতিরোধী ওষুধ আমদানি করা যায় কিনা, এ বিষয়ে বিশেষজ্ঞদের মত নিয়ে ব্যবস্থা নিতে হবে। মার্চ থেকে অক্টোবরকে ডেঙ্গুর মৌসুম ধরা হয়। এসময়ে সারা দেশে প্রতি মাসে স্যালাইনের চাহিদা থাকে প্রায় ৫০ লাখ লিটার। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে না। এই সময়ে এ ধরনের স্যালাইনের মাসিক চাহিদা থাকে প্রায় ৩০ লাখ লিটার।

চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি কেমন হতে পারে- এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, এবছর আক্রান্ত ও মৃত্যুর হিসাবে দেখা যায়, গতবারের তুলনায় এবার আক্রান্ত ও মৃত্যুর দুই সূচকই দ্বিগুণের বেশি। এতে ধারণা করা যায়, এবার গতবারের চেয়েও ভয়ঙ্কররূপে ফিরবে ডেঙ্গু। তিনি আরও বলেন, চলতি বছর ঢাকার বাইরের ডেঙ্গু পরিস্থিতি বেশি খারাপ হবে। রোগটি প্রতিরোধে ঢাকায় নানা পদক্ষেপ নেয়া হলেও ঢাকার বাইরে তো কিছুই করা হয় না। তাই সেদিকে নজর দেয়া জরুরি।

এদিকে, গত ৭ই মে ২০২৪ সালের ডেঙ্গু নিয়ে প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল ডেঙ্গুতে নিজের মাকে হারিয়েছেন জানিয়ে বলেন, ডেঙ্গু নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করবো, যাতে আর কারো মা এতে মারা না যায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি কারও হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। যাতে মানুষের ডেঙ্গু না হয়। সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা ইতিমধ্যে করেছি। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গুকালীন কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে। এ ছাড়া হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি। যাতে করে পরে সার্জারি বা ভর্তি না করে চিকিৎসা দেয়া যায় এমন যারা আছে তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হয়। এ ছাড়া আমাদের ফগিং বিষয়ে কিছু ভুল ধারণা আছে। এ বিষয়ে আলোচনা করবো। সিটি করপোরেশনের সঙ্গেও ওপেনলি আলোচনা করবো।

৩৩ জনের মৃত্যু, ২৫৮১ রোগী ভর্তি: দেশে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এবছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৮১ জনে। চলতি বছরে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এরমধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ১৪ জন। মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাজধানীতে ২১ জন এবং ঢাকার বাইরে বরিশালে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জনের প্রাণহানি হয়েছে ডেঙ্গুতে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ১২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে। চলতি বছরের এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪১৩ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৫৫ জন এবং নারী ১ হাজার ২৬ জন। চলতি বছরে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা মহানগরে ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৯৬ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫৫ জন, খুলনা বিভাগে ১১৬ জন, রাজশাহী ৪৭ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৩৪১ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ১৪ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৩৯ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ৩১১ জন এবং মারা গেছেন ৫ জন, এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসের ১৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন এবং মারা গেছেন ৯ জন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

১৮ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে’

প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচন কমিশনকে ফ্যাসিবাদমুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে: রাশেদ খাঁন

দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে, নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আর্জেন্টিনা ফ্যান দলকে ১-০ গোলে হারালো ব্রাজিল ফ্যান দল
পরবর্তী সংবাদ রাজধানীতে প্রাণজুড়ানো শীতল হাওয়া
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে এইচআরডিএস এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা ডিসেম্বর ১১, ২০২৫
আসক ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিটি উদ্যোগে মানবাধিকার দিবস পালিত
প্রতিষ্ঠান ও সংগঠন জনপথ প্রেস রিলিজ ডিসেম্বর ১১, ২০২৫
হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ ডিসেম্বর ১১, ২০২৫
‘ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে’
কক্সবাজার জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে ডিসেম্বর ১১, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?