By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ক্রেতারা গরু দেখছেন, কিনছেন না
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > ক্রেতারা গরু দেখছেন, কিনছেন না
লিড ২জনপথ

ক্রেতারা গরু দেখছেন, কিনছেন না

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৬/১৪ at ২:৫৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কুষ্টিয়া থেকে ১৩টি গরু নিয়ে হাজারীবাগ গরুর হাটে এসেছেন দুই বেয়াই মুক্তার ও বাবু। গত মঙ্গলবার (১১ জুন) হাটে আসলেও বিক্রি করেছেন মাত্র দুটি গরু। ঈদের আরো ৪ দিন বাকি থাকায় ক্রেতারা শুধু গরু দেখছেন বলে জানিয়েছেন এই দুই গরু বিক্রেতা। তারা জানান, ক্রেতারা গরু দেখছেন, কিনছেন না।

মঙ্গলবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার দুর্গাপুর গ্রামে মুক্তার হোসেন ১১টি গরু ও কুষ্টিয়ার সদর থানার কবুরহাট এলাকার বাসিন্দার বাবুল হোসেন বাবু ২টি গরু নিয়ে হাজারীবাগ হাটে আসেন। সম্পর্কে তারা বেয়াই।

মুক্তার হোসেন জানান, ২টি গরু বিক্রি করেছি। প্রতি মণ ২৮ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করা হয়। সাড়ে চার মণ ওজনের একটি গরু ১ লাখ ৩৫ হাজার টাকা বিক্রি করেছি। আরেকটি ১ লাখ ৭০ হাজার টাকা বিক্রি করেছি।

বাবুল হোসেন বাবু বলেন, আজকে মানুষ শুধু দেখছে। বাজার জমবে কালকে। ক্রেতা আসে মোটামুটি ভালোই। মিডিয়াম সাইজের গরুর চাহিদা। গতকালের থেকে আজকে দাম কম বলছে। তবে প্রতি বছরের তুলনায় এবার কম আসছে গরু।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর হাজারীবাগ এলাকায় গরু ও ছাগলের বিশাল হাট বসেছে। হাটে ৮০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা দামের গরু উঠেছে।

এদিকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ১৫টি গরু নিয়ে আসেন সহিদ ব্যাপারী। গতকাল মঙ্গলবার তিনি আসলেও এখনও একটি গরুও বিক্রি করতে পারেননি।

পবিত্র ঈদুল আজহার জন্য গরু কিনতে আসেন বেসরকারি চাকরিজীবী মনতাজ উদ্দিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, বিকেল অফিস শেষ করে এসেছি। এখনও দেখছি। গরুর দামটা মনে হচ্ছে একটু বেশি। আজকে কিনবো না, আজকে দেখছি। কাল বিকেলে এসে দাম মিলিয়ে নেব একটা।

হাট ঘুরে দেখা যায়, হাজারীবাগ গরুর হাটে ১ লাখ থেকে ৪ লাখ টাকার দামের গরু উঠেছে বেশি। বিভিন্ন রঙের গরুর মধ্যে কালো রঙের গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। হাটে ফরিদপুর থেকে সাড়ে আট লাখ টাকার একটি গরু নিয়ে এসেছেন বাচ্চু মিয়া। তিনি জানান, সবাই দেখছেন। কেউ কেউ দামও বলছেন। আমরা সাড়ে আট লাখ টাকা দাম চাচ্ছি।

২ লাখ ৫ হাজার টাকা দিয়ে ২টি গরু কিনেছেন রায়ের বাজারের নাজমুল ইসলাম। তিনি বলেন, দুটি গরু কিনেছি। বিকেল থেকে ঘুরে কিনলাম। দাম বেশি মনে হয়নি। আমাদের সাধ্যের মধ্যে রয়েছে। বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে। বাজেটের মধ্যে গরু পাওয়া কষ্টের ব্যাপার। আল্লাহ মিলিয়ে দিয়েছেন, আজকে কষ্ট হলেও গরু কেনার কাজটি শেষ করেছি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মূল্যস্ফীতির ব্যাপারে আওয়ামী লীগ উদ্বিগ্ন
পরবর্তী সংবাদ জমজমাট নাতোয়ান বাগিচা বাজার কোরবানীর পশুর হাট
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?