By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | ভোর ৫:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ আমলার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ আমলার
রাজনীতি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ আমলার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৬/৩০ at ১১:১২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে বিদেশে আধুনিক চিকিৎসা সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতালে পাঠানোর দাবি জানিয়েছেন প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত ১৬৬ জন কর্মকর্তা। রোববার সাবেক এই আমলারা এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে আমলারা বলেন, দীর্ঘদিন থেকে কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতিতে আমরা গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি এবং তার সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে ১৬৬ আমলা যৌথ বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম বারবার জানিয়ে আসছেন যে, তার বয়স এবং অসুস্থতার যে জটিল অবস্থা তাতে যে ধরনের চিকিৎসা প্রয়োজন, তা দেশে সম্ভব নয়। তার এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত যে সুযোগ-সুবিধা প্রয়োজন তা দেশে নেই। মেডিকেল বোর্ড আরও বলেছেন যে, তার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক, ঝুঁকিপূর্ণ, জটিল ও সংকটাপন্ন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ফলে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে হলে, তার জীবন বাঁচাতে হলে বিদেশের উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসার কোন বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিকের মতো সাংবিধানিক অধিকার অনুসারে তারও বিদেশে যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।

এতে আমলারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান সংকটপূর্ণ শারীরিক অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগকে রাজনৈতিক ঘেরাটোপে বন্দী না রেখে এবং তার চিকিৎসার আবেদনকে আইনের দোহাই দিয়ে প্রত্যাখ্যান না করে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তার জীবন-মৃত্যুর এই জটিল সন্ধিক্ষণে সম্পূর্ণ মানবিক কারণ বিবেচনায় নিয়ে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সাবেক আমলা যারা বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে রয়েছেন- এ এস এম আব্দুল হালিম, মো. আবদুল কাউয়ুম, মো. ইসমাইল জবিউল্লাহ, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, মো. আব্দুর রশীদ সরকার, ইকতেদার আহমেদ, কর্নেল (অব.) মুহাম্মদ ইসহাক মিয়া, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিজন কান্তি সরকার, এ কে এম জাহাঙ্গীর, এ বি এম আব্দুস সাত্তার, মকসুমুল হাকিম চৌধুরী, তপন চন্দ্র মজুমদার, আখতার আহমেদ, মো. আবদুজ জাহের, আফতাব হাসান, মো. আবদুল বারী, এস এম শমসের জাকারিয়া, মুন্সি আলাউদ্দিন আল আজাদ, এ এইচ এম মোস্তাইন বিল্লাহ, ড. মো. আব্দুস সবুর, ড. মোহাম্মদ জকরিয়া, মো. আতাউল হক মোল্লা, ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, এম এম সুলতান মাহমুদ, মো. আব্দুল খালেক, বশীর উদ্দীন আহমেদ, মো. নবীউল হক মোল্যা, মো. ফিরোজ খান নুন, শেখ মো. সাজ্জাদ আলী, মো. মেজবাহুন্নবী, মো. মনসুর আলম, বাহারুল আলম, মোহাম্মদ মাজেদুল হক, মো. ওয়াছিম জাব্বার, এ কে এম মাহফুজুল হক, কাজী মেরাজ হোসেন, কাজী ইমদাদুল হক, মো. কামরুজ্জামান চৌধুরী, মো. শেফাউল করিম, মো. খান সাইদ হাসান, মো. বকতিয়ার আলম, মোহাম্মদ মসিউর রহমান, আব্দুর রহিম মোল্লা, শহীনুল ইসলাম, মো. এমদাদুল হক, মো. জামাল হোসেন মজুমদার, মো. শফিক আনোয়ার, জগন্নাথ দাস খোকন, মো. আব্দুল মান্নান, মো. আফতাব আলী, খন্দকার মো. মোখলেছুর রহমান, মো. তৌহিদুর রহমান, মো. আব্দুল্লাহ্-আল-বাকী, মো. ফেরদৌস আলম, মোহা. আবুল কালাম আজাদ, মো. ফজলুল করিম, মো. আবু তালেব, মো. আমিনুল ইসলাম, এ বি এম সিরাজুল হক, ড. মো. ফেরদৌস হোসেন, মো. গিয়াস উদ্দিন মোগল, মো. আফজল হোসেন, মো. জাকির হোসেন কামাল, মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সৈয়দ লোকমান আহমেদ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. ইলিয়াস, মো. ওবায়দুর রহমান খান, মো. সামসুল আলম, মোহাম্মদ শোয়েব আহম্মদ, তপন কুমার সাহা, মো. আব্দুল মতিন, মো. আব্দুল মান্নান পিপিএম, কাজী মোরতাজ আহমেদ, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, এস এম মনিরুল ইসলাম, এম আকবর আলী।

এছাড়া এ. কে এম ইহসানুল হক, ড. মো. সুরাতুজ্জামান, মো. দেলোয়ার হোসেন মিঞা, শেখ ওমর ফারুক, এম মাহবুব আলম, মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী, মো. তাজুল ইসলাম মিয়া, মো. আব্দুর রহিম, মো. আলী হোসেন ফকির, আলী আকবর খান, ড. মো. নাজমুল করিম খান, এ্যাডভোকেট নূরুল ইসলাম জাহিদ, তারেকুল ইসলাম (মঈন), গাজী মোহাম্মদ ইব্রাহীম, মো. হুমায়ুন কবির, মো. আবুল কালাম আজাদ, মো. আজিজুল ইসলাম, ডা. এ কে এম মহিউদ্দিন ভূইয়া, মোহাম্মদ হুমায়ুন কবীর, মাহফুজুল ইসলাম, কৃষিবিদ কাজী জাহাঙ্গীর কবির, জালাল উদ্দিন আহমেদ, গোলাম মরতোজা, ড. মো. জিয়াউল ইসলাম মুন্না, মো. জাহিদুল ইসলাম সুমন, মো. রকিব উদ্দিন, মো. জাকির হোসেন জামাল, মো. শরিফুল ইসলাম, কামরুল হোসেন, মিসেস মাহফুজা আক্তার, মো. সাইফুল ইসলাম, মো. সফিউল আহাদ সরদার, মাহবুব আল জাহান (লিটন), মনিরুজ্জামান খান, সায়িদ আহমদ (সাইক্লোন), মোহাম্মদ নাছির খান, মোহাম্মদ হারুন আর রশিদ, মো. ওয়ালিদ হোসেন, মো. আলমগীর আলম, মো. মহিবুল হক, তালুকদার সামছুর রহমান, মো. গোলাম মোস্তফা, মো. আব্দুল আলিম, মো. শাহবুদ্দীন, সৈয়দ মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী মো. হানিফ, কে এম তৌহিদুল ইসলাম, এম মোরশেদুল করিম, মো. ফজলুল হক, এস এম কামাল হোসেন, অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, মো. আলিউর রেজা, মো. আখতারুল আলম, এ এম সাইফুল হাসান, মো. মহব্বত হোসেন, মো. আজহারুল ইসলাম, এ কে এম মাসুদুল আলম, এ জি এম মীর মশিউর আলম, আনসার উদ্দিন খান পাঠান, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রাশেদ ইকবাল, মো. রায়হান ইবনে রহমান, মো. আবদুল হালিম মিঞা, মো. মনিরুল ইসলাম, মো. গাউস-উল-আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, মোহা. ফজলুর রহমান, মো. মাহবুব উল আলম, এ কে এম ফজলুজ্জোহা, মহিউদ্দন আহমেদ, মো. আব্দুর রহমান খান, মো. আব্দুল হাই, মুহাম্মদ সামসুল আলম, মো. মোজাহার হোসেন, আবুল কাসেম মো. বোরহানউদ্দীন, মোহাম্মদ মাহফুজুর রহমান ভূইয়া, আমিনুল ইসলাম, দিলদার আহমেদ, মো. ছগির হোসাইন, মো. আমিনুল হক, মুহাম্মদ ইউনুস হাসান, গোলাম মোস্তফা সরকার, প্রফেসর সেখ মোস্তাহিদুন আলম, মো. আঃ মান্নান সরকার, জিন্নতুল ফেরদৌস আরা, মীর শাহ আলম।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ অসম্ভব: মুহাম্মদ নজরুল ইসলাম

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভারতের সঙ্গে সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপি’র
পরবর্তী সংবাদ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার: মোমেন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?