By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘ট্যুরিস্টকে নিরাপত্তা না দিলে ভাটা পড়বে পর্যটন শিল্পে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > পর্যটন > ‘ট্যুরিস্টকে নিরাপত্তা না দিলে ভাটা পড়বে পর্যটন শিল্পে’
পর্যটন

‘ট্যুরিস্টকে নিরাপত্তা না দিলে ভাটা পড়বে পর্যটন শিল্পে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/১৭ at ৪:০৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

কক্সবাজারে নিরাপত্তার দায়িত্বে ২০০ ট্যুরিস্ট পুলিশ আছেন মন্তব্য করে ট্যুরিস্ট পুলিশের বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ট্যুরিস্ট বা পর্যটককে নিরাপত্তা না দিলে পর্যটন শিল্পে ভাটা পড়বে। তাই ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বদরুল আলম মোল্লা বলেন, ‘২০০ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারে নিরাপত্তার দায়িত্বে আছেন। ভ্রমণের আগে বা পরে আপনারা আমাদের অবগত করলে আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে পারবো।’

তিনি বলেন, ‘এবার আমরা অনেক কম ট্যুরিস্ট পেয়েছি। ট্যুরিস্টকে নিরাপত্তা না দিলে পর্যটন শিল্পে ভাটা পড়বে। তাই ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে তারা দেশের বাহিরে ঘুরতে না গিয়ে নিজ দেশেই ভ্রমণে উৎসাহী হবেন।’

পর্যটন শিল্পের গতি বাড়াতে ট্যুরিস্ট পুলিশ দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা সচেষ্ট থাকবে উল্লেখ করে বদরুল আলম বলেন, পর্যটন শিল্প যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা নতুন বাংলাদেশে এই ট্যুরিজম ফেয়ারের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস।’

এসময় পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল ট্যুরিজম ফেয়ার সম্পর্কে বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশ হতে পারে বিশ্বের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তাই বাংলাদেশের পর্যটন শিল্পে দ্রুত গতিশীলতা ফিরিয়ে আনতে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

ট্যুরিজমের চাকা সচল রাখার জন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে মন্তব্য করে মহিউদ্দিন হেলাল বলেন, ট্যুরিজম সেক্টরে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেই অনিশ্চয়তার দ্বার এশিয়ান ট্যুরিজম ফেয়ার কিছুটা হলেও উন্মুক্ত করবে। তাই ট্যুরিজম সেক্টরে যে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে তা থেকে উত্তরনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে মেলবন্ধন তৈরি করতে চাচ্ছি। এতে করে পর্যটন শিল্পের স্থবির অবস্থা এই মেলার মাধ্যমে খুলে দেয়া সম্ভব। স্পেশাল ডিস্কাউন্ট অফারের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করতে হবে। তাহলে তারা ভ্রমণে উৎসাহী হবে। মানুষ যত ভ্রমণ করবে তত অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।

মহিউদ্দিন বলেন, ট্যুরিজম রিলেটেড বিষয় নিয়ে ১১ হাজার শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছে। তারাও এইখানে আসবে। তাদের জন্য মেলায় ভ্রমণে আমরা কোনো ফি নিচ্ছি না। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে মেলা ভ্রমণের জন্য।

তিনি বলেন, বিদেশিরা জানতে চাচ্ছে আমাদের দেশের পরিস্থিতি কী? সেখানে এই ট্যুরিজম ফেয়ারের মাধ্যমে আমরা আমাদের দেশে ভ্রমণের নিরাপত্তার বার্তা দিতে পারব। পর্যটন শিল্পে গতি ফেরাতে বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশবিদেশের মানুষের কাছে আরও জনপ্রিয় করা এবং আঞ্চলিক পর্যটন শিল্পের সঙ্গে সেতু বন্ধন করাই এই মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পর্যটন একটি বহুমাত্রিক শিল্পে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে অগ্রাধিকার বিবেচনায় পর্যটন শিল্প একটি গুরুত্বপূর্ণ ও অসীম সম্ভাবনাময় মাধ্যম। এজন্য দরকার যথাযথ পদক্ষেপ সমন্বিত সরকারি ও বেসরকারি উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ মালদ্বীপ হাই কমিশনের থার্ড সেক্রেটারি মিজ আশিথ শামলা প্রমুখ।

উল্লেখ্য, ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উদ্বোধনী দিনে বিকেল ৩ টায় শুরু হলেও অন্যদিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। প্রবেশ কুপণের বিপরীতে র‍্যাফেল ড্র বিজয়ীদের জন্য থাকবে এয়ারলাইন্স টিকিটসহ বেড়ানোর আকর্ষণীয় গিফট ভাউচার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার

অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন

আকাশ পাহাড় আর স্বচ্ছ জলের মেলবন্ধন, কর্ণফুলীর তীরেই অপরূপ “পাহাড়িকা পিকনিক স্পট”

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৭ দেশে

টেগ্গড ‘ট্যুরিস্টকে নিরাপত্তা না দিলে ভাটা পড়বে পর্যটন শিল্পে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আবারো দুইদিনের রিমান্ডে আব্দুল্লাহিল কাফি
পরবর্তী সংবাদ ‘ত্বকের ক্যান্সার-চোখের ছানি পড়া রোধে ওজোন স্তর রক্ষা করতে হবে’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?