By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৮:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মৌসুমি বায়ুর প্রভাব: সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, আটকা তিন শতাধিক মানুষ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > মৌসুমি বায়ুর প্রভাব: সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, আটকা তিন শতাধিক মানুষ
কক্সবাজার

মৌসুমি বায়ুর প্রভাব: সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, আটকা তিন শতাধিক মানুষ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১০/০৪ at ৯:৪৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন বিকল্প নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন থেকে বিভিন্ন কাজে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন প্রায় তিন শতাধিক মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।

আবহাওয়া অধিদফতর কক্সবাজার সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজারসহ কয়েকটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নৌযানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার নিয়মিত নৌপথটিতে ৮ জুন থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ৫ ও ৮ জুন ওই নৌপথের নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় মায়ানমার সীমান্ত থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। গুলিতে কেউ হতাহত না হলেও সাতটি ট্রলারে গুলি লাগে। নিয়মিত নৌপথটিতে নৌযান চলাচল বন্ধ হওয়ার পর উপকূলীয় শাহপরীর দ্বীপের বদরমোকামের গোলগরা এলাকা দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়।

টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, বিকল্প নৌপথটিতে সব সময় সাগর উত্তাল থাকে। যার কারণে নৌযান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। তবু সেই পথে নৌযান চলাচল করায় সেন্টমার্টিনের বাসিন্দাদের কিছুটা স্বস্তি ফিরেছিল। বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকল্প পথটিতেও নৌ-চলাচল বন্ধ রয়েছে। এই নৌপথে ৪৭টি সার্ভিস ট্রলার চলাচল করে। যেখানে দেড় শতাধিক মাঝিমাল্লা নিয়োজিত রয়েছেন। আগামী পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে নিয়মিত নৌপথটি স্বাভাবিক না হলে সার্ভিস ট্রলারের মালিক এবং মাঝিমাল্লারা সংকটে পড়বেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত থেকে সেন্টমার্টিনে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সার্ভিস ট্রলার চলাচল দ্রুত স্বাভাবিক না হলে সেন্টমার্টিনের বাসিন্দারা খাদ্যসংকটে পড়বেন। এছাড়া সেন্টমার্টিন থেকে টেকনাফ ও কক্সবাজারে বিভিন্ন কাজে গিয়ে অন্তত ৩ শতাধিক বাসিন্দা সেখানে আটকা পড়েছে।

এদিকে সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রয়েছে অনেক জেলের। টেকনাফ উপকূলে সাগরপাড়ে শত শত নৌযান সারিবদ্ধভাবে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এখন ইলিশের মৌসুম। তবু সতর্ক সংকেতের কারণে সাগরে গিয়ে মাছ ধরা সম্ভব হচ্ছে না।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে পড়ায় মাছ ধরা বন্ধ রয়েছে। তবে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম হিসেবে নদী ও সাগরে মাছ ধরা ও বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

টেকনাফে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি হুমায়ুন আটক

টেকনাফে ১২ লক্ষ জালনোটসহ আটক ২

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২, আহত ৫

“সন্ত্রাস-চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতনে দেশের মানুষ উদ্বেগজনক সময় পার করছে”

‘জুলাই সনদ বাস্তবায়নের করে শহীদের রক্তের বদলা নিতে হবে’

টেগ্গড আটকা তিন শতাধিক মানুষ, মৌসুমি বায়ুর প্রভাব: সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ৩ অক্টোবর আনোয়ারায় উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেল
পরবর্তী সংবাদ গুচ্ছর চূড়ান্ত ভর্তি শুরু ৫ অক্টোবর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

টেকনাফে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি হুমায়ুন আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৪, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ২৪, ২০২৬
চন্দ্রঘোনা-রাইখালী নৌরুট, ফেরি দুর্ঘটনা মোকাবেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্দেশনা
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৪, ২০২৬
টেকনাফে ১২ লক্ষ জালনোটসহ আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?