By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ২:০২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ স্বৈরাচার হাসিনা পালালেও দোসররা এখনও ঘাঁপটি মেরে আছে: মির্জা ফখরুল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > স্বৈরাচার হাসিনা পালালেও দোসররা এখনও ঘাঁপটি মেরে আছে: মির্জা ফখরুল
জাতীয়জনপথরাজনীতিলিড ২

স্বৈরাচার হাসিনা পালালেও দোসররা এখনও ঘাঁপটি মেরে আছে: মির্জা ফখরুল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/০৮ at ৮:৪৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শোভাযাত্রা শুরু করে সন্ধ্যায় সোয়া ৬টায় আনুষ্ঠানিকভাবে শেষ করে বিএনপি। এদিন রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি অতিদ্রুত নির্বাচনের দাবি জানান।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কেন্দ্র করে ৭ নভেম্বর পালন করে বিএনপি। দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে দলটি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কর্মদিবস থাকায় শুক্রবার (৮ নভেম্বর) শোভাযাত্রা করলো বিএনপি।
বিকেলে নয়াপল্টনে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার কার্যক্রম শুরু হয়। অস্থায়ী ট্রাকে স্থাপিত মঞ্চে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে ভার্চুয়ালি শোভাযাত্রার উদ্বোধন করেন তারেক রহমান।

বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রার অগ্রভাগ মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায় বিকেল পৌনে ৫টায় এবং সন্ধ্যা সোয়া ৬টায় শোভাযাত্রার শেষভাগ নয়াপল্টন থেকে রওনা করে। নয়াপল্টন থেকে শোভাযাত্রা কাকরাইল মসজিদ, মৎস্যভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, হোটেল ইন্টারকনটিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী বক্তব্যে জিয়াউর রহমান-খালেদা জিয়া দম্পতির জেষ্ঠ সন্তান তারেক রহমান বলেন, ‘আজ রাজপথের সমাবেশ, মিছিল কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার জন্য নয়, আজকের মিছিল দেশের স্বার্থরক্ষার মিছিল।’
বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘আমি একটি বিষয়ে স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই, আমি নিজেও সতর্ক থাকতে চাই– সেটি হলো গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে, প্রশাসনে, এখনো সক্রিয়।’

সমাপনী বক্তব্যে মির্জা ফখরুল বিপুল অংশগ্রহণের জন্য নেতাকর্মী ও আগতদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকার আটটি জেলার নেতাকর্মী ও আপামর জনসাধারণ, আপনাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘আজ জাতির স্বাধীনতা রক্ষার জন্য নতুন করে শপথ নিলেন, আজকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে শপথ নিলেন।’

সকল দলের প্রতি ফখরুল বলেন, ‘সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ‘অতিদ্রুত সংস্কার করে অবাধ নির্বাচন দিতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সংসদ ও জনগণের সরকার গঠন করতে পারবো।’

বক্তব্য শেষে মির্জা ফখরুল তার দল ও নেতা নিয়ে স্লোগান দেন। ফখরুলের বক্তব্যে যখন শোভাযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা, তখনও শোভাযাত্রা চলছিল। এসময় জাতীয় সংসদের দক্ষিণ গেট এলাকা মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুল জমায়েতে ভরে ওঠে।
শোভাযাত্রার শেষপর্বে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি অংশ নেওয়ার কথা থাকলেও স্থানীয় সময়ে জুমার নামাজে তিনি থাকায় তা সম্ভব হয়নি।

মির্জা ফখরুলের আগে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকের শোভাযাত্রা প্রমাণ করেছে আমরা সকল বাধা মোকাবিলা করতে পারবো।’
এসময় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, ৭ নভেম্বর উপলক্ষে আজ মূলত শোডাউন করেছে বিএনপি। এই আয়োজনে বিএনপিসহ যুবক, ছাত্র-তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল। নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নানা স্লোগানে মুখরিত করে রাখেন পুরো সময়। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান নিয়ে বিরতিহীন স্লোগানে মেতেছেন নেতাকর্মীরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ

টেগ্গড স্বৈরাচার হাসিনা পালালেও দোসররা এখনও ঘাঁপটি মেরে আছে: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে জেনারেল জোশুয়া এম রাড এর বৈঠক
পরবর্তী সংবাদ ডেঙ্গু: চট্টগ্রামে ৭টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?