By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ৭:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কালো আইনের দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেয়া হোক: জসিম উদ্দিন মনছুরি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > মুক্ত জানালা-লেখা > কালো আইনের দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেয়া হোক: জসিম উদ্দিন মনছুরি
মুক্ত জানালা-লেখা

কালো আইনের দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেয়া হোক: জসিম উদ্দিন মনছুরি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/০৯ at ১১:০৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

জসিম উদ্দিন মনছুরি

বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার নিজেদের রক্ষার জন্য বেশ কিছু কালো আইন প্রণয়ণ করে। নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দুর্বিসন্ধিমূলকভাবে আইনগুলো প্রণয়ণ করা হয়। জনগণ যাতে প্রতিবাদ করতে না পারে কিংবা দুর্নীতি, অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে না পারে সেজন্য কালো আইনগুলো প্রণয়ণ করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো জননিরপত্তা আইন, বঙ্গবন্ধুর পরিবারের সুরক্ষা আইন, সাইবার সিকিরিউটি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন উল্লেখযোগ্য। সংবিধানের দোহাই দিয়ে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার নিজেদের রক্ষা করতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে নিজেদের মনগড়া সংবিধান রচনা করে। জনগণকে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে কোণঠাসা করে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ মূলক কোনো পোস্ট করা হলে কিংবা লাইক কমেন্ট করা হলে সাইবার সিকিউরিটি বা ডিজিটাল নিরাপত্তা আইনের দোহাই দিয়ে নিরপরাধ জনগণকে আটক করে রাখা হয়েছে। জঙ্গি নাটক সাজিয়ে অহরহ দেশ প্রেমিক নাগরিককে জুলুম নির্যাতন করা হয়েছে। জনগণের কণ্ঠরোধ করার জন্য এসব সংবিধান বিরোধী আইন গুলো প্রণয়ণ করা হয়েছিলো।

রাষ্ট্র বিরোধী কর্মকান্ড আখ্যা দিয়ে জননিরাপত্তা আইনের বেড়াজালে অহরহ মানুষকে জেলের প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে যুগের পর যুগ। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতির কথা বলে নিরাপরাধ পথচারীদের ইয়াবা কিংবা গাঁজা ঢুকিয়ে দিয়ে তাদেরকে মাদক আইনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। একতাবদ্ধভাবে জড়ো হয়ে বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গার মিথ্যা মামলা সাজিয়ে নিরপরাধ মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। সাইবার সিকিউরিটি মামলা দিয়ে কয়েক লক্ষ মানুষকে বন্দী করে রাখা হয় কিংবা মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারের সুরক্ষা আইনের নাম দিয়ে তার মূর্তিকে রক্ষা করার জন্য অহরহ মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। অনধিকার জড়ো হওয়া বঙ্গবন্ধুর মুরালে আঘাত করা এসব মামলা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিলো। কারো বিরুদ্ধে রোষানল থাকলে তাকে সাইবার সিকিউরিটি মামলা কিংবা বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গার মিথ্যা মামলা দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছে। জনগণ যাতে রাস্তায় নামতে না পারে সেই জন্য জননিরাপত্তা আইন দিয়ে শায়েস্তা করা হয়েছে। পান থেকে চুন খসলে রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন , জননিরাপত্তা আইন, বঙ্গবন্ধুর পরিবারের সুরক্ষা আইন, রাষ্ট্রদ্রোহী আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণকে যারপর নাই নির্যাতন করা হয়েছে। সভা সমাবেশ করতে গেলেই অনাধিকার জড়ো হওয়ায়ার নাম দিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হয়েছে হাজার হাজার। জনগণের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। নিজেদের অধিকারের কথা বলতে না পারার কারণে দেশের জনগণ ক্ষোভে ফুঁসছে। অধিকারের কথা বলতে গেলেই জঙ্গি নাটক সাজিয়ে জঙ্গি আইনে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান ও শফিক রেহমানকে সুদূর যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণের দায়ে সাজা পর্যন্ত দেওয়া হয়েছে। যা জনগণের কাছে হাস্যকর মনে হলেও সেই মিথ্যা মামলায় আইনকে কুক্ষিগত করে তাদেরকে সাজা দেয়া হয়েছে। যা দেশের জন্য লজ্জাজনক বটে। এরকম ভিত্তিহীন মামলায় জড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে হয়রানি করা হয়েছে। অবাস্তব কিছু কথাবার্তা বলে ফ্যাসিবাদী বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে মসনদে আলার চেয়ে বেশি প্রমাণ করতে চেয়েছে।

কথায় কথায় যাকে তাকে রাজাকার বলে হেনেস্তা করা হয়েছে। বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোক্ষম অস্ত্র ছিলো রাজাকার ট্যাগ লাগিয়ে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করে জনবিপ্লব ও জন আকাঙ্ক্ষাকে নির্বাসিত করা। দেশটাকে একমাত্র তার নিজের ও পরিবারের জন্যও ওয়াকফ করে দেওয়া হয়েছিলো। জনগণকে শায়েস্তা করার একমাত্র অস্ত্র ছিলো এই কালো আইনগুলো। কালো আইনগুলোর বদৌলতে নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে বারবার। তা আদৌ কাম্য ছিল না। জনগণের আশা আকাঙ্ক্ষাকে বারবার প্রহসন করা হয়েছে ।দেশটা আমার বাবার বলে বলেই দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অদূর ভবিষ্যতে সরকারে যেই আসুক না কেন জনগণ চায়না এই কালো আইনগুলো দ্বারা জনগণ শোষিত হোক বা জুলুম নির্যাতনের শিকার হোক। দেশের ১৮ কোটি জনগণের প্রত্যাশা ও দাবী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কারের অংশ হিসেবে এসব কালো আইনগুলোকে অচিরেই বন্ধ করে জনগণের বাকস্বাধীনতার সুযোগ করে দেয়। বাকস্বাধীনতা হচ্ছে জনগণের মৌলিক অধিকার। এই অধিকার যেন আর কখনো হরণ না হয়। এই প্রত্যাশা করছেন দেশের ১৮ কোটি জনগণ। দেশের সর্বস্তরের জনগণের প্রত্যাশা সংস্কারের অংশ হিসেবে সর্বপ্রথম কালো আইন গুলোকে প্রত্যাহার কিংবা বন্ধ করে দেওয়া হোক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব — এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

পুকুর পাড়ে রিটেইনিং ওয়াল চাই

‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত

ঈদুল ফিতর ও আধ্যাত্মিক সংযোগ: আত্মশুদ্ধি থেকে মানবিকতার পথে

নারীবাদ : সমতা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম

টেগ্গড কালো আইনের দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেয়া হোক: জসিম উদ্দিন মনছুরি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আল হিলালের জয়ের রাতে, জয় পেয়েছে আল নাসরও
পরবর্তী সংবাদ বিএনপি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক: মেয়র ডাঃ শাহাদাত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাশকতার আশঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ
লিড এপ্রিল ২৫, ২০২৬
‘কুরুচিপূর্ণ কটুক্তি করে সুস্থ ধারার রাজনীতির সংস্কৃতি নষ্ট করা বন্ধ করতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি এপ্রিল ২৪, ২০২৬
চট্টগ্রাম মেরিন ঠিকাদার মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৪, ২০২৬
ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?