By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৪০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করায় হাসিনার ন্যক্কারজনক পতন’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করায় হাসিনার ন্যক্কারজনক পতন’
রাজনীতিজাতীয়লিড

‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করায় হাসিনার ন্যক্কারজনক পতন’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/১৭ at ১১:১৪ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ধ্বংস করার কারণে শেখ হাসিনার ন্যক্কারজনক পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রণাঙ্গনের এই বীর যোদ্ধা বলেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের কারণ তিনি মানুষের ভোটাধিকার দেননি। মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর কয়েকবার ভোট দিতে দেন নাই, যার ফল এই পতন। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরও পরিণতি খুব ভালো হবে না।

কাদের সিদ্দিকী বলেন, যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব, তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়; আজকে যারা এসেছেন তাদের জন্যও। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন।

মওলানা ভাসানীর অবদান স্মরণ করে কাদের সিদ্দিকী বলেন, মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। অথচ এই মহান ব্যক্তির অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।

তাই দেশের জন্য যাদের অবদান আছে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী পরিবারের পক্ষ থেকে মাজারে শ্রদ্ধা জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

মজলুম জননেতা হিসেবে সুপরিচিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৪৯ সালে গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানী।

জাতীয় সংকটে জনগণের পাশে থেকে মওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন। দীর্ঘ কর্মজীবনে দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। ব্যক্তি জীবনে ছিলেন নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধে।

শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াতপন্থী প্যানেল

নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলায় হয়রানি না হয়: নুরুল আমিন এমপি

বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান

‘বালাকোট ছিল মুসলমানদের আত্মপরিচয় ফিরে পাওয়ার এক সংগ্রাম’

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেগ্গড ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করায় হাসিনার ন্যক্কারজনক পতন’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ইপিজেড জেলেপল্লিতে আগুনে পুড়লো জাল ও বসতঘর
পরবর্তী সংবাদ রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াতপন্থী প্যানেল
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি মে ৬, ২০২৬
ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৬, ২০২৬
হালদার মা মাছের ডিম থেকে রেনু উৎপাদনের কার্যক্রম ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৬, ২০২৬
নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলায় হয়রানি না হয়: নুরুল আমিন এমপি
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?