By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ১০:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সেগমেন্টের প্রথম আইপি৬৯ সমৃদ্ধ ফোন রিয়েলমি সি৭৫: পানির নিচে সচল থাকবে ১০ দিন!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > সেগমেন্টের প্রথম আইপি৬৯ সমৃদ্ধ ফোন রিয়েলমি সি৭৫: পানির নিচে সচল থাকবে ১০ দিন!
প্রযুক্তি

সেগমেন্টের প্রথম আইপি৬৯ সমৃদ্ধ ফোন রিয়েলমি সি৭৫: পানির নিচে সচল থাকবে ১০ দিন!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১২/১৫ at ৭:৩৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

১৫ ডিসেম্বর(রোববার) মিড-বাজেটের স্মার্টফোনের বাজারে সম্পূর্ণ ধুলা ও পানিরোধী ডিভাইস সি৭৫ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ডিভাইসে রয়েছে আইপি৬৯ রেটিং, যা একই দামের ফোনের ক্যাটাগরিতে অত্যন্ত বিরল। আইপি৬৯ ফোনকে পরিপূর্ণভাবে ধুলা, পানি, তাপমাত্রা ও উচ্চ-চাপের পানির জেট থেকে বাঁচিয়ে এর সুরক্ষা মান নিশ্চিত করে।

আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ এর সমন্বয়ে মজবুত ও সুরক্ষিত কাঠামো নিয়ে রিয়েলমি সি৭৫ ডিজাইন করা হয়েছে। এটি সম্পূর্ণ ধূলা ও পানিরোধী, যার ফলে ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা কিংবা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন পর্যন্ত অক্ষত থাকতে পারে। গাড়ি ধোয়া, ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতেও এই ফোনটি সহজেই টিকে থাকতে সক্ষম। এছাড়া এর উন্নত সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি শব্দতরঙ্গ ব্যবহার করে কার্যকরভাবে পানি অপসারণ করে ফোনের কার্যক্ষমতা বাড়ায়।

পতন-প্রতিরোধী পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি সি৭৫ তার ক্যাটাগরিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন, যা প্রত্যাশার বাইরেও গিয়ে ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অসাধারণ স্থায়িত্ব। ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে। উন্নত আর্মরশেল গ্লাস থাকার কারণে এটি টেকসই ও মজবুত ডিভাইস হিসেবে আদর্শ।

৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির অসাধারণ সমন্বয় রিয়েলমি সি৭৫-কে করে তুলেছে অনন্য। মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০% পর্যন্ত চার্জ করা যায়। এমনকি -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতেও ফোনটি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। ৮ জিবি + ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যামের কারণে রিয়েলমি সি৭৫ ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং এবং অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে আরও মসৃণ এবং দ্রুততর করে তুলেছে।

প্রাকৃতিক উপাদানের শক্তি ও দৃঢ়তা থেকে অনুপ্রাণিত হয়ে রিয়েলমি সি৭৫ ডিভাইসকে দুটি আকর্ষণীয় রঙে বাজারে আনা হয়েছে: লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক। টেকসই কাঠামোর মাধ্যমে সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি ফোনটি এর চমৎকার দৃঢ়তার প্রতীক হিসেবেও নজর কাড়ে।

দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৭৫: ১২৮জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র‌্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র‌্যাম) এবং ২৫৬জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র‌্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র‌্যাম) যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা। স্মার্টফোনপ্রেমীরা এখন লিঙ্কে গিয়ে রিয়েলমি সি৭৫ প্রি-অর্ডার করতে পারেন মাত্র ১৯,৯৯৯ টাকায়। প্রি-অর্ডারে রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ১ লাখ টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা। এছাড়া একটি বিশেষ ‘একটি কিনলে-একটি ফ্রি’ অফারও রয়েছে।

এছাড়াও, সকল গ্রাহক পাচ্ছেন ১ বছরের ওয়াটারপ্রুফ ও স্ক্রিন প্রটেক্টর ওয়ারেন্টি। বাংলালিংক গ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে ১৮জিবি ইন্টারনেটের বিশেষ বোনাস।

রিয়েলমি সি৭৫ এর প্রি-বুকিং সম্পর্কে জানতে এবং আপডেট পেতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ভিজিট করতে পারেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন

টেগ্গড সেগমেন্টের প্রথম আইপি৬৯ সমৃদ্ধ ফোন রিয়েলমি সি৭৫: পানির নিচে সচল থাকবে ১০ দিন!

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কার্গো ট্রলির যান্ত্রিক ত্রুটি: কাপ্তাই হ্রদে নষ্ট হচ্ছে কোটি টাকার বাঁশ
পরবর্তী সংবাদ ‘গবেষণা শুধু বৈজ্ঞানিক অগ্রগতি নয়, মানবকল্যাণে অবদান রাখার সুযোগ সৃষ্টি করে’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন
বিদেশ ধর্ম ও জীবন মে ২৬, ২০২৬
হজের খুতবায় মুসলিমদের ঐক্যের আহ্বান
লিড মে ২৬, ২০২৬
টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, স্বস্তিতে নগরবাসী
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাতিল-বিলম্বে ভোগান্তি
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?