By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ৮:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ হাঁসের ঝাঁকের মতো উড়বে বিমান, কমবে জ্বালানি খরচ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রাণ-প্রকৃতি > হাঁসের ঝাঁকের মতো উড়বে বিমান, কমবে জ্বালানি খরচ
প্রাণ-প্রকৃতিপ্রযুক্তি

হাঁসের ঝাঁকের মতো উড়বে বিমান, কমবে জ্বালানি খরচ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/০৯ at ৪:৫৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব ও টেকসই বিমান পরিচালনার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা। তবে এবার পাখির ওড়ার কৌশল অনুসরন করে জ্বালানি সাশ্রয়ের নতুন এক পদ্ধতি উদ্ভাবনের পথে এগোচ্ছে বেশকিছু এয়ারলাইন্স। এই কৌশল শুধু বিমান চলাচলে খরচ কমাবে না, এর পাশাপাশি কার্বন নির্গমন হ্রাসে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে বলে বিশেষজ্ঞরা ধারনা করছেন।

প্রাচীনকাল থেকেই প্রকৃতি অনুসরন করে বিভিন্ন প্রযুক্তি উন্নয়ন করেছে মানুষ। ইতালির চিত্রশিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি ১৫০০ সালে প্রথমবারের মতো পাখির ওড়ার কৌশল নিয়ে গবেষণা করেন, যার ওপর ভিত্তি করে পরবর্তীতে আধুনিক বিমান নির্মাণের ধারণা আসে। এই ধারাবাহিকতায়, ২০১৯ সালে এয়ারবাস ‘ফেলোস ফ্লাই’ (পাখির ঝাঁক-বদ্ধ উড়ান) নামে একটি প্রকল্প চালু করে। এটি মূলত পাখির ঝাঁক-বদ্ধ উড়ান থেকে অনুপ্রাণিত হয়ে ওয়াক এনার্জি রিট্রাইভাল (ডব্লিইউইআর) নামে একটি প্রযুক্তি উদ্ভাবনের পথে এগোচ্ছে।

এই প্রযুক্তিটি বিমানের জ্বালানি খরচ কমানোর একটি উদ্ভাবনী কৌশল। সাধারণত, যখন একটি বিমান আকাশে উড়ে, তখন এর পেছনে একটি শক্তিশালী বায়ুচলাচল পথ তৈরি হয়, যা প্রচুর পরিমাণে শক্তি নষ্ট করে। ডব্লিইউইআর প্রযুক্তিটি এই বাতাসের শক্তি পুনরুদ্ধার করে তা পুনরায় বিমানের গতির জন্য ব্যবহার করে। যার ফলে জ্বালানির ব্যবহার ৫-১০% পর্যন্ত কমানো সম্ভব হবে বলে ধারনা করছেন গবেষকরা।

২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের গবেষণা সংস্থা (এসইএসআআর) এ প্রকল্পের জন্য ১০ মিলিয়ন ইউরো অনুদান দিয়ে গিস প্রজেক্ট নামে নতুনভাবে চালু করে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলক কৌশল প্রয়োগ করা হবে ডেল্টা এয়ারলাইন্স ও এয়ারবাস। আটলান্টিক মহাসাগরের ওপরে পরিচালিত একটি পরীক্ষামূলক ফ্লাইটে, এয়ার ফ্রান্সে একটি বিমান নিউইয়র্ক থেকে এবং ডেল্টা এয়ারলাইন্সে একটি বিমান মায়ামি থেকে লন্ডনের দিকে উড়বে।

পরীক্ষায় বিমান দুটি ১০০০ ফুট (৩০৩ মিটার) উচ্চতা ব্যবধানে থাকবে এবং ১ দশমিক ২ নটিক্যাল মাইল (২ দশমিক ২ কিলোমিটার) দূরত্ব বজায় রাখবে। যা পরীক্ষাগারে জ্বালানি সাশ্রয়ের জন্য উপযুক্ত বলে প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্সের প্রধান টেকসই উন্নয়ন কর্মকর্তা অ্যামেলিয়া ডেলুকা জানান, ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্য করার লক্ষ্য নিয়ে, ডেল্টা কার্বন কাউন্সিল ২০২৪ সালে ৪১ মিলিয়ন গ্যালন (৬৫,৮০০ টন) জেট জ্বালানি সাশ্রয় করার রিপোর্ট করেছে।
এছাড়াও, তিনি জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু কৌশলের কথা বলেছেন। যেমন, মাটিতে থাকার সময় ইঞ্জিন চালানোর পরিবর্তে গ্রাউন্ড পাওয়ার ব্যবহার করা। গ্রাউন্ড পাওয়ার এমন একটি শক্তির উৎসকে বোঝায়, যেটি বিমানের ইঞ্জিনের পরিবর্তে, বিমানটি মাটিতে অবস্থান করার সময় চালিত করে। এছাড়া বিমানটিকে ইঞ্জিন চালানো ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করতে সাহায্য করে। এতে জ্বালানি সাশ্রয় হয় এবং পরিবেশের ওপর এর প্রভাব কমায়।

এছাড়া, বিমানের ল্যান্ডিংয়ের সময় ছোট এবং সরল পথ বেছে নেওয়া, যাতে জ্বালানি সাশ্রয় ও সময়ও কম লাগে। এবং উইংয়ের টিপের ওপরের দিকে পয়েন্ট করা উইং-লেট ইন্সটল করা। কেননা এই উইং-লেটগুলি বিমান চলার সময় বায়ুর প্রবাহ নিয়ন্ত্রণ করে জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করে।

পরিবেশ-বান্ধব জ্বালানি ও ভবিষ্যৎ পরিকল্পনা
জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (সাফ) ব্যবহারের প্রতি গুরুত্ব দিচ্ছে এভিয়েশন শিল্প। যদিও এটি প্রচলিত জ্বালানির তুলনায় তিনগুণ বেশি ব্যয়বহুল, তবুও এয়ারবাস ও ডেল্টা এয়ারলাইন্স ২০২৫ সাল থেকে টেকসই জ্বালানি কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাফ ব্যবহারের মাধ্যমে বিমান শিল্পের কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এরই মধ্যে প্রাকৃতিক নকশা অনুকরণ করে পরিবেশবান্ধব এভিয়েশন প্রযুক্তি বিকাশে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

যেমন নতুন এক্সটা পারফমেন্স উইং তৈরি করে। যা পাখির ডানার মতো পরিবর্তনশীল হবে। এছাড়া নাসার সঙ্গে যৌথভাবে কাজ করে এমন আবরণ তৈরির গবেষণা করছে, যা জল-পদ্ম পাতার মতো পানি শোষণ প্রতিরোধ করতে পারবে। এমনকি, এরোসার্ক নামে এক প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে, যা হাঙরের চামড়ার মতো হবে এবং জ্বালানি খরচ কমাবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পদ্মায় ধরা পড়ল ৩৫ কে‌জি ৮০০ গ্রাম ওজনের বাঘাআইড় মাছ

বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য, তবে কি ডলফিনশূন্য হবে হালদা?

ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রবাসীর পথ বন্ধ করতে মরিয়া প্রভাবশালীরা, এলাকায় উত্তেজনা!
পরবর্তী সংবাদ মৃত্যুর আগে ৭২ কোটির সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন নারী ভক্ত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হজের পবিত্র ভূমিতে যুদ্ধবিচ্ছিন্ন দুই সিরীয় ভাইয়ের আবেগঘন পুনর্মিলন
বিদেশ ধর্ম ও জীবন মে ২৬, ২০২৬
হজের খুতবায় মুসলিমদের ঐক্যের আহ্বান
লিড মে ২৬, ২০২৬
টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, স্বস্তিতে নগরবাসী
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাতিল-বিলম্বে ভোগান্তি
আমাদের চট্টগ্রাম মে ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?