চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা রাউলিবাগে একটি নতুন ভাবে পূর্ণনির্মাণ মসজিদ হতে যাচ্ছে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ।
সোমবার ( ১৪ এপ্রিল ) সকালে আনুষ্ঠানিকভাবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল সওদাগরের সভাপতিত্বে ও রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ওষখাইন দরবার শরিফের সাজ্জাদনশীন পীরজাদা আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।
মাওলানা মোহাম্মদ কমরুদ্দীন নুরী, মাওলানা শওকত রেজা, মাষ্টার এনাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি নুরুল হাকিম, নুর হোসেন সওদাগর, আলী সওদাগর, কবির সওদাগর, আবদুল আলিম, নাজিম সওদাগর, রহমত আলী মাঝি, শফিউল আলম, সাংবাদিক ওমর ফারুক, মোরশেদুল আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চন্দনাইশ বরমায় ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই মসজিদ একটি আশীর্বাদস্বরূপ। এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবেও কাজ করবে। একটি সুন্দর সমাজ গঠনের জন্য ইসলামী শিক্ষার প্রচার-প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন একটি মহৎ উদ্যোগে থাকতে পেরে আমরা গর্বিত। এছাড়াও, মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের খতিব আল্লামা আবু ইসুফ নুর আলকাদেরী।


