By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বসন্তকাল | সন্ধ্যা ৭:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ফের নতুন মামলায় গ্রেফতার কামরুল ইসলাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > ফের নতুন মামলায় গ্রেফতার কামরুল ইসলাম
আইন আদালতজনপথজাতীয়রাজনীতি

ফের নতুন মামলায় গ্রেফতার কামরুল ইসলাম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১১ at ৭:৫৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বারের আইনজীবীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করা হয়। পরে শুনানি শেষে এ আদেশ দেন।

সকালে কামরুল ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে সিএমএম আদালতে নেওয়া হয়। পৌনে ১১টার দিকে আদালতে তোলার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয় তাকে। এ সময় তিনি ডান হাতে থাকা লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন। বেলা ১১টার দিকে তাকে অষ্টম তলায় আদালতে তোলা হয়।

কিছুক্ষণ পর তিনি বিচারক এজলাসে ওঠেন। মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলামকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত, তিনি এ ঘটনার ইন্ধনদাতা এবং তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী ও নসিম চৌধুরী আদালতে ওকালতনামা জমা দেন। জামিন শুনানি পরবর্তীতে করবেন বলেও জানান এই আইনজীবীরা।

কাঠগড়ায় দাঁড়ানো কামরুল ইসলাম বিচারকের উদ্দেশে বলেন, আমিতো আগেই গ্রেফতার হয়ে ছিলাম। আবার কেন?’

তখন কামরুল ইসলামের আইনজীবীরা বলেন, এটা গত ৪ আগস্টের মামলা। অনেক পুরোনো মামলা। কামরুল ইসলাম বলেন, ‘আমি তো ওই সময় কারাগারে আটক ছিলাম। আচ্ছা ঠিক আছে। দিলে দেন।’ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

কামরুল ইসলামের আইনজীবী আফতার মাহমুদ চৌধুরী বলেন, এটাসহ এ পর্যন্ত উনাকে ৩০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে- বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় গত বছরের ৪ আগস্ট দুপুরে একদল লোক ঢাকা আইনজীবী সমিতির সামনে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেন। এ সময় ভুক্তভোগী ও মামলার বাদী মোহাম্মদ আলী আইনজীবী সমিতি ভবনের সামনে এলে আসামি আনোয়ার শাহাদাৎ হেলমেট পরে হত্যার উদ্দেশ্যে পিস্তল তাক করেন। তখন আসামি ওয়াকিল লোহার রড দিয়ে আঘাত করে ভুক্তভোগীকে গুরুতর আহত করেন। এ ছাড়া অন্য আসামিরা স্লোগান দিয়ে বাদীসহ অন্য আইনজীবীদের কিল ঘুষি মারে এবং লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আসামিরা বিএনপিপন্থী আইনজীবীদের চেম্বার ভাঙচুর এবং লাখ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলছে

নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : আপিল বিভাগ

সব আন্দোলনে প্রেরণার উৎস নজরুল: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

টেগ্গড ফের নতুন মামলায় গ্রেফতার কামরুল ইসলাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে নতুন ভর্তি ৯১২
পরবর্তী সংবাদ যুক্তরাজ্যে অবস্থানরত চবি আইন বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলা সম্পন্ন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চ্যাম্পিয়নস লিগ: ম্যানচেষ্টার সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ
খেলা মার্চ ১২, ২০২৬
শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মার্চ ১২, ২০২৬
রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মার্চ ১২, ২০২৬
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলছে
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মার্চ ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?